তাদের জলসীমায় ডুবোজাহাজ নিয়ে পাকিস্তানের অভিযোগ খারিজ ভারতের
ভারত সরকারের সূত্রে বলা হয়েছে, অন্যদিকে মনোযোগ ঘোরানোর জন্য এ ধরনের ভিত্তিহীন অভিযোগ করেছে।

নয়াদিল্লি: তাদের সমুদ্রসীমায় ভারতের ডুবোজাহাজ ঢুকে পড়ার চেষ্টা করেছিল বলে অভিযোগ করেছিল পাকিস্তানের সেনাবাহিনী। যদিও পাকিস্তানের এই অভিযোগ সরাসরি খারিজ করে দিল ভারত। ভারত সরকারের সূত্রে বলা হয়েছে, অন্যদিকে মনোযোগ ঘোরানোর জন্য এ ধরনের ভিত্তিহীন অভিযোগ করেছে। ওই সরকারি সূত্রে জানানো হয়েছে যে, পাকিস্তান কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলা, সীমান্তপার থেকে অনুপ্রবেশ এবং আফগানিস্তান পরিস্থিতি নিয়ে অসন্তোষ থেকে নজর ঘোরানোর চেষ্টা করতে এ ধরনের ভিত্তিহীন অভিযোগ করছে।
পাকিস্তান অভিযোগ করেছিল যে, গত ১৬ অক্টোবর তাদের জলসীমায় অনুপ্রবেশ করার চেষ্টা করছিল ভারতের একটি সাবমেরিন। কিন্তু তাদের নৌসেনা সেই চেষ্টা রুখে দেয় বলে দাবি করে পাক নৌ সেনা। পাক নৌসেনার পক্ষ থেকে একটি ভিডিও শেয়ার করে অভিযোগ করা হয়, সাম্প্রতিক সময়ের মধ্যে এই নিয়ে তৃতীয়বার এ ধরনের চেষ্টা করা হল।
পাক সেনার পক্ষ থেকে আরও দাবি করা হয়, বর্তমান নিরাপত্তা সংক্রান্ত প্রেক্ষাপটে পাক নৌসেনা দেশের সমুদ্র সীমার সুরক্ষার জন্য কড়া নজরদারি চালাচ্ছে। পাকিস্তানের এই বিবৃতিতে দাবি করা হয়, এ ধরনের ঘটনায় ২০১৯-এর মার্চেও হয়েছিল। ওই সময়ও পাক নৌ সেনা ভারতের ডুবোজাহাজের হদিশ করে তাদের জলসীমা লঙ্ঘনের চেষ্টা রুখে দিয়েছিল।
Bangladesh: সম্প্রীতি রক্ষার্থে বাংলাদেশের অশান্তির আঁচ কমাতে আর্জি এপার বাংলার বিশিষ্টজনদের
পাকিস্তানের দাবি সরাসরি খারিজ করে ভারতীয় নৌসেনা সূত্রে বলা হয়েছে, প্রকাশিত ভিডিও-র জিপিএস সংক্রান্ত তথ্য থেকেই পরিষ্কার, যে সাবমেরিন পাকিস্তান চিহ্নিত করেছে বলে দাবি করছে, তা করাচি থেকে প্রায় ১৪০-১৫০ নটিক্যাল মাইল দূরে। যা আন্তর্জাতিক জলসীমার অন্তর্ভূক্ত। কোনও দেশের উপকূল থেকে ১২ নটিক্যাল মাইল দূর পর্যন্ত এলাকাকে সংশ্লিষ্ট দেশের জলসীমার অন্তর্ভূক্ত হিসেবে ধরা হয়। ভিডিওতে যে সাবমেরিন রয়েছে, তা যে কোনও দেশেরই হতে পারে। সেইসঙ্গে ভিডিওটির সত্যতা নিয়েও প্রশ্ন চিহ্ন রয়েছে। এ ধরনের ভিত্তিহীন অভিযোগ এর আগেও করেছে পাকিস্তান।
Before You Go
Municipal Corporation Election | “এটা চূড়ান্ত আপত্তিকর, হতে পারে না...”, বললেন Kunal Ghosh
সেরা শিরোনাম





















