এক্সপ্লোর

Twitter: ৮০০০ থেকে ১৫০০! ট্যুইটারে ছাঁটাই হয়েছে ৮০ শতাংশ কর্মী, জানালেন খোদ এলন মাস্ক

Elon Musk: এলন মাস্ক ট্যুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকেই চলছে কর্মী ছাঁটাই।

Twitter: ৮০০০ থেকে কর্মী সংখ্যা দাঁড়িয়েছে ১৫০০- তে! ট্যুইটারে (Twitter) বর্তমানে পরিস্থিতি এমনই। টোটাল ওয়ার্ক ফোর্সের ৮০ শতাংশ ছাঁটাই হয়ে গিয়েছে ইতিমধ্যেই। উল্লেখ্য, ২০২২ সাল অর্থাৎ গতবছর অক্টোবর মাসের শেষভাগে ট্যুইটারের নতুন মালিক হয়েছিলেন এলন মাস্ক (elon Musk)। সিইও পদে আসীন হওয়ার পরেই ব্যাপক হারে কর্মী ছাঁটাই শুরু করেছিলেন তিনি। বলা যায়, গতবছর থেকে বিশ্বজুড়ে যে কর্মী ছাঁটাইয়ের হিড়িক শুরু হয়েছিল তার আরম্ভ হয়েছিল ট্যুইটারের হাত ধরেই। প্রথম সারির তাবড় আধিকারিক থেকে শুরু করে সাধারণ কর্মী, খরচ নিয়ন্ত্রণের নামে ছেঁটে ফেলা হয়েছে সবস্তরের কর্মীদের। এখনও আতঙ্কে রয়েছেন কর্মীরা। একাধিক অফিস বন্ধ করেছে ট্যুইটার কর্তৃপক্ষ। এমনকি ট্যুইটারের এই ব্যাপক হারে কর্মী ছাঁটাইয়ের প্রভাব পড়েছে ভারতেও। সম্প্রতি এক সাক্ষাৎকারে এলন মাস্ক নিজেই জানিয়েছেন যে ট্যুইটারের কর্মী সংখ্যা ৮ হাজার থেকে দেড় হাজারে এসে ঠেকেছে। মোট ওয়ার্ক ফোর্সের ৮০ শতাংশ ছাঁটাই করা হয়েছে। 

ট্যুইটার থেকে সরে যাচ্ছে ব্লু টিক

এলন মাস্ক ট্যুইটারের দায়িত্ব নেওয়ার পর একটা বড় পরিবর্তন এসেছে জনপ্রিয় এই মাইক্রোব্লগিং মাধ্যমে। ব্লু টিক সাবস্ক্রিপশন চালু হয়েছে। টাকার বিনিময়ে ব্লু টিক সাবস্ক্রিপশন নিতে পারবেন যেকোনও ইউজার। আগামী ২০ এপ্রিল থেকে সমস্ত অ্যাকাউন্ট থেকে ব্লু টিক সরে যাচ্ছে। কেবলমাত্র টাকা দিলেই ব্লু টিক সাবস্ক্রিপশন পাবেন ইউজাররা।

২০ এপ্রিল থেকে নীল টিক চেকমার্ক সহ ব্যবহারকারীদের অ্যাকাউন্ট থেকে নীল টিকটি সরানো হবে। যদিও কোম্পানির তরফে জানানো হয়েছে. কেবল যারা টুইটার ব্লু-এর সদস্য তারাই এটি রাখতে পারবেন। আপনি যদি আপনার টুইটার অ্যাকাউন্টের জন্য ব্লু টিক ধরে রাখতে চান, তাহলে আপনাকে টুইটার ব্লু-এর সদস্যপদ নিতে হবে।

২০০৯ সালে টুইটারে নীল টিক চিহ্ন দেওয়া শুরু করে। এর মাধ্যমে রাজনৈতিক নেতা, সেলিব্রিটিদের ভেরিফায়েড অ্যাকাউন্টে নীল টিক দেওয়া শুরু হয়। আগে ব্লু টিক এর জন্য চার্জ নেয়নি কোম্পানি। যদিও এলন মাস্ক টুইটারের মালিক হওয়ার পর থেকেই এই পরিষেবার জন্য টাকা নেওয়া শুরু করেন।

কয়েকদিন আগে আচমকাই বদলে গিয়েছিল ট্যুইটারের লোগো। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইউজাররা জানিয়েছিলেন যে ব্লু বার্ডের পরিবর্তে দেখা যাচ্ছে Dogecoin লোগো। বিগত ১৭ বছর ধরে ট্যুইটারের লোগো ছিল ওই নীল রঙের পাখি যাকে বলা হত ব্লু বার্ড। আচমকা সেই লোগোর পরিবর্তন হয়ে যাওয়ায় বিভ্রান্তিতে পড়েছিলেন ইউজাররা। তবে এবার ব্লু বার্ড লোগো ফিরে আসায় স্বস্তি পেয়েছেন সকলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget