এক্সপ্লোর
হুগলির আরামবাগে স্বামীকে পুড়িয়ে মারার অভিযোগ, আটক স্ত্রী, তাঁর প্রেমিক সহ ৩
স্বামীকে পুড়িয়ে মারার অভিযোগ। আটক স্ত্রী, তাঁর প্রেমিক সহ ৩। হুগলির আরামবাগের ডহরকুণ্ডু এলাকার ঘটনা। বিবাহ বহির্ভূত সম্পর্কে টানাপোড়েনের জেরে খুন, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। মৃতের নাম লক্ষ্মী প্রামাণিক। স্থানীয় সূত্রে খবর, বছর ছয়েক আগে লক্ষ্মীর সঙ্গে বিয়ে হয় ময়নার। দম্পতির ৫ বছর ও আড়াই বছরের দুটি ছেলে রয়েছে। কর্মসূত্রে চেন্নাইয়ে থাকতেন লক্ষ্মী। পরিবারের দাবি, বিয়ের আগে থেকেই একই গ্রামের বাসিন্দা ঝন্টু দলুইয়ের সঙ্গে ময়নার প্রেমের সম্পর্ক ছিল। কর্মসূত্রে বর্তমানে হায়দরাবাদে থাকতেন ঝন্টু। অভিযোগ, সপ্তাহদুয়েক আগে ঝন্টুর সঙ্গে হায়দরাবাদে পালিয়ে যান ময়না। সপ্তাহখানেক আগে তিনি শ্বশুরবাড়িতে ফিরে আসেন। খবর পেয়ে লক্ষ্মীও গ্রামে ফেরেন। পরিবার ও প্রতিবেশীদের মধ্যস্থতায় স্বামী-স্ত্রীর মধ্যে মিটমাট হয়ে যায়। অভিযোগ, গতকাল বন্ধুর সঙ্গে মদ্যপানের পর, বাড়িতেই অচৈতন্য হয়ে পড়েন লক্ষ্মী। তাঁর মাকেও ঘুমের ওষুধ খাইয়ে দেওয়া হয় বলে অভিযোগ। আজ সকালে বাড়িতে পোড়া গন্ধ পেয়ে ছুটে আসেন প্রতিবেশীরা। বাড়ি থেকে লক্ষ্মীর দগ্ধ দেহ উদ্ধার হয়।
Tags :
HooghlyAll Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
























