এক্সপ্লোর

Birbhum News: 'ভূতুড়ে ভোটারের' মাঝেই এবার 'আধার', আজবকাণ্ড রাজ্য়ের এই জেলায় !

Same Number in Two Aadhar Card In Birbhum: ভূতুড়ে ভোটারের অভিযোগের মাঝেই এবার আজবকাণ্ড রাজ্য়ের এই জেলায় !

বীরভূম: ভূতুড়ে ভোটারের অভিযোগ ঘিরে উত্তাল রাজ্য-রাজনীতি। এবার সিউড়িতে আজবকাণ্ড। দাদা-ভাইয়ের একই নম্বর আধার কার্ডে! ১০ বছর ধরে এই সমস্যার সুরাহা মেলেনি। বিভিন্ন দফতরে অভিযোগ জানিয়েও সুরাহা মেলেনি।


Birbhum News: 'ভূতুড়ে ভোটারের' মাঝেই এবার 'আধার', আজবকাণ্ড রাজ্য়ের এই জেলায় !

 

সম্প্রতি ভূতুড়ে ভোটারের অভিযোগ ঘিরে শোরগোল দেখা দিয়েছিল নদিয়ার কৃষ্ণনগরে। বাস্তবে তাঁর তিন ছেলে। কিন্তু ভোটার লিস্টে সেই তৃণমূল নেতাই আবার আবার চার ছেলের বাবা! না থেকেও, আরেক ছেলে এল কোথা থেকে?  আবার, গত বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের রানিনগরের যে চারজন ভোটারের নাম বলেছিলেন, আমরা তাঁদেরও মুখোমুখি হয়েছিলাম। যাঁদের এপিক নম্বরেই রয়েছে হরিয়ানার বাসিন্দাদের নাম। গঙ্গারামপুরের এক সরকারি কর্মীর এপিক নম্বরে আবার নাম রয়েছে গুজরাতের এক বাসিন্দার।   

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে। তার মানে বাংলার লোক যখন ভোট দিতে যাবে তার ভোটটা বাইরে থেকে এসে সে দিয়ে দেবে। ভোটের আগেই বেজে উঠেছে ভোটের দামামা। ভোটার তালিকায় 'ভূতুড়ে ভোটার'-এর দাপাদাপি নিয়েই এখন জোর চর্চা!  আর বাস্তবে যে ছবিটা উঠে আসছে তাও খুব একটা সুখকর নয়। কোথাও ভোটার লিস্টে বেড়ে গেছে সন্তানের সংখ্যা। কোথাও আবার এক এপিক নম্বরেই একাধিক ভোটার।

নদিয়ার কৃষ্ণনগর উত্তর বিধানসভার পোড়াগাছা গ্রাম পঞ্চায়েত। এখাকার তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য হলেন বাহারালি মণ্ডল। বর্তমানে কৃষ্ণনগর এক নম্বর ব্লকের তৃণমূল সহ সভাপতি। সচিত্র ভোটার তালিকার একই পৃষ্ঠায় ৭২০ নম্বরে নাম রয়েছে তৃণমূল নেতা বাহারালি মণ্ডলের বড় ছেলে মালেক মণ্ডলের। আর ভোটার তালিকার ৫৫৩ নম্বরে বাহারালি মণ্ডলের ছেলে হিসেবে নাম রয়েছে জনৈক জসিম মণ্ডলের।  বাহারালি মণ্ডলের বাড়ির যে নম্বর জসিমের ঠিকানাতেও একই নম্বর উল্লেখ করা হয়েছে। কিন্তু আদতে জসিম নামে বাহারালি মণ্ডলের কোনও ছেলেই নেই!কৃষ্ণনগর ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস  সহ সভাপতি বাহারালি মণ্ডল বলেছিলেন , জসিম আমার ছেলে না। আমার তিন ছেলে। বড় ছেলে মালেক মণ্ডল। মেজ ছেলে আতিয়ার মণ্ডল। ছোট ছেলে রাকেশ মণ্ডল। জসিম মণ্ডলকে আমি জানি না। ওর সঙ্গে আমার পরিচয় নেই, আমি চিনিও না। 

গত বৃহস্পতিবার রীতিমতো তালিকা দেখে জেলাভিত্তিক ভূতুড়ে ভোটারের কয়েকটি উদাহরণ তুলে ধরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ধরুন একটা নাম মুর্শিদাবাদের রানিনগরে বাড়ি মহম্মদ শাহিদুল ইসলাম, এর এপিক কার্ড নম্বর যেটা আছে পশ্চিমবঙ্গে, তাঁর সঙ্গে নাম যুক্ত করেছে সোনিয়া দেবী। তাঁর বাড়ি কোথায়, তাঁর বাড়ি হচ্ছে হরিয়ানা। মহম্মদ আলি হোসেন, রানিনগরে বাড়ি তাঁর সঙ্গে নাম তুলেছে কার,মনজিৎ, তাঁর বাড়ি হরিয়ানা। বানেরা বিবি, রানিনগর তাঁর সঙ্গে নাম তুলেছে কার, দীপক। বাবার নামও আছে। বাড়ি কোথায়? হরিয়ানা। তাহলে পশ্চিমবঙ্গ ভোট দেবে না হরিয়ানা ভোট দেবে, পশ্চিমবঙ্গে? বুঝতে পারছেন খেলাটা? মাথায় কিছু ঢুকল? '

আরও পড়ুন, যাদবপুরে অশান্তির পিছনে কে ? নতুন ফুটেজ দেখিয়ে বিস্ফোরক দাবি দেবাংশুর, 'মাওবাদীদের সঙ্গে হাত মিলিয়েছে বামেরা ..'!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Tulu Mondal: আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget