এক্সপ্লোর

Visva Bharati University: পরীক্ষায় অনুপস্থিতে অকৃতকার্য, পড়ুয়াদের বিক্ষোভ নিয়ে কড়া অবস্থান বিশ্বভারতীর

Visva Bharati University:জারি করা বিজ্ঞপ্তিতে বিশ্বভারতী কর্তৃপক্ষ জানিয়েছে, বিক্ষোভের জন্য পরীক্ষার্থীরা কোনও পরীক্ষায় অনুপস্থিত থাকলে, সেই বিষয়ে তাঁকে অকৃতকার্য হিসেবে ধরা হবে।

আবীর ইসলাম, বীরভূম: ১৫ দিন পার। বিশ্বভারতী বিশ্ববিদ্য়ালয়ে (Visva Bharati University) অব্যাহত পড়ুয়াদের বিক্ষোভ (Student Protest)। এরই মধ্য শুরু হয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টের সিমেস্টার । পরীক্ষায় (Examination) অনুপস্থিত থাকলে অকৃতকার্য হিসেবে ধরা হবে। এবার বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানাল বিশ্বভারতী কর্তৃপক্ষ। এর সমালোচনায় সরব হয়েছেন আন্দোলনকারী পড়ুয়ারা। তাঁদের বক্তব্য, উপাচার্য এই সিদ্ধান্ত নিতে পারেন না।

পড়ুয়াদের বিক্ষোভ নিয়ে কড়া অবস্থান নিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। বিক্ষোভের কারণে কোনও পরীক্ষায় কোনও পরীক্ষার্থী অনুপস্থিত থাকলে তাঁকে অকৃতকার্য হিসেবে ধরা হবে। এই মর্মে এবার বিজ্ঞপ্তি জারি করল তারা। ১৫ দিন পার হয়ে যাওয়ার পরও অচলাবস্থা কাটছে না বিশ্বভারতীতে। এরইমধ্যে, ১১ মার্চ থেকে বিভিন্ন বিভাগে শুরু হয়েছে পরীক্ষা। পড়ুয়াদের একাংশ যাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন, পরীক্ষা থেকে বিরত রয়েছেন তাঁরা। এই পরিস্থিতিতেই জারি করা বিজ্ঞপ্তিতে বিশ্বভারতী কর্তৃপক্ষ জানিয়েছে, বিক্ষোভের জন্য পরীক্ষার্থীরা কোনও পরীক্ষায় অনুপস্থিত থাকলে, সেই বিষয়ে তাঁকে অকৃতকার্য হিসেবে ধরা হবে। পরে সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা দেওয়ার সুযোগ আর মিলবে না। তবে অন্য কোনও কারণে পরীক্ষা দিতে না পারলে, সেক্ষেত্রে আগের নিয়মেই পরীক্ষা দেওয়া যাবে। 

বিশ্বভারতী বিক্ষোভকারী পড়ুয়া প্রীতম দাস বলেছেন,  উপাচার্য এই ধরনের বিজ্ঞপ্তি জারি করতে পারে না। যদি এই রকম করে সুইসাইড করতে হবে। বিজ্ঞপ্তি প্রসঙ্গে অবশ্য বিশ্বভারতী কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি। এরইমধ্যে আন্দোলনের ১৫ দিনের মাথায় সোমবার খুলেছে সেন্ট্রাল অফিস ও সেন্ট্রাল লাইব্রেরি। যদিও কর্মীরা ঢুকে যাওয়ার পরই বিশৃঙ্খলার আশঙ্কায় ফের গেট বন্ধ করে দেওয়া হয়। 

এদিনও ৩ দফা দাবিতে বিভিন্ন ভবনের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন পড়ুয়াদের একাংশ। বিশ্বভারতীর  বিক্ষোভকারী এক পড়ুয়া মীনাক্ষী ভট্টাচার্য বলেছেন, আমরা আমাদের দাবিতে অনড়। বিভিন্ন ভবনের পড়ুয়ারা আমাদের পাশে থাকতে ক্লাস ছেড়ে আসবে। 

বিশ্বভারতী ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক বলেছেন, আজ ভবনে এসেছিলাম ঢুকতে পারছি না। হোস্টেল খোলা নিয়ে আমরা বিজ্ঞপ্তি দিয়েছি। 
পরীক্ষা নিয়ে কড়া বিজ্ঞপ্তির পর কি আন্দোলন থেকে পিছু হঠবেন পড়ুয়ারা? না কি সংঘাতের ঝাঁঝ আরও তীব্র হয়, সেটাই দেখার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget