এক্সপ্লোর

Stomach Ache: খাওয়ার সামান্য অনিয়মেই পেটে শুরু হয় ব্যথা, দৌড়তে হয় টয়লেটে, কীভাবে দূর করবেন এই সমস্যা?

Digestion Problem: আপনি কীভাবে খাবার খাচ্ছেন, কতটা পরিমাণে খাবার খাচ্ছেন, কখন খাবার খাচ্ছেন- পেটের সমস্যা দূর করার ক্ষেত্রে এইসব ব্যাপারেও সমানভাবে গুরুত্ব দেওয়া জরুরি।

Stomach Ache: পেটের সমস্যা কম-বেশি প্রায় সব বয়সী মানুষই ভোগেন (Stomach Upset)। তবে কিছুজনের ক্ষেত্রে সমস্যা একটু বেশিই। অনেককেই বলতে শোনা যায় যে কিছু খেলেই পেটে হাল্কা ব্যথা অনুভূত হয়। কারও বা খাবার পরেই টয়লেটে ছুটতে হয়। পেটের এমন সমস্যা থাকলে সত্যিই মুশকিল। পেটের এইসব বিশেষ ধরনের সমস্যাকে অনেকক্ষেত্রে ডাক্তারি পরিভাষায় আইবিএস (IBS) বা ইরেগুলার বাউল সিনড্রোম বলা হয়ে থাকে। আপনার শরীরে যদি এইসব সমস্যা দেখা যায়। তাহলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কারণ অবহেলা করলে, সময়ের সঙ্গে সঙ্গে এই সমস্যা বাড়তে থাকবে। পেটের এইসব সমস্যা কমানো সম্ভব বা কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব দৈনন্দিন জীবনের কয়েকটি অভ্যাস পরিবর্তনের মাধ্যমে। সেগুলি কী কী, চলুন জেনে নেওয়া যাক। 

জীবনযাত্রার কোন কোন পরিবর্তন কমাবে পেটের একাধিক সমস্যা 

  • খাওয়া-দাওয়ার ব্যাপারে সতর্ক থাকা জরুরি। পেটের সমস্যা থাকলে রান্নায় অতিরিক্ত তেলমশলার ব্যবহার না করাই স্বাস্থ্যের পক্ষে শ্রেয়। এছাড়াও ঝাল কম খাওয়ার চেষ্টা করুন। সহজে হজমে হয়, এই জাতীয় খাবার খেতে হবে। এক-আধদিন অনিয়ম করা যেতে পারে। তবে সেটা যেন বেশি না হয়, সেইদিকে খেয়াল রাখুন। স্ট্রিট ফুড যতটা সম্ভব কম খাবেন। বাড়িতে বানিয়ে মুখরোচক খাবার খান। তাতে হাইজিন বজায় থাকবে। পেটে ইনফেকশনের সম্ভাবনা কমবে। ফাইবার জাতীয় খাবার খুব বেশি পরিমাণে একসঙ্গে খেয়ে ফেলবেন না। এমনিতে ফাইবার জাতীয় খাবার খাওয়ার অনেক গুণ রয়েছে। পেট ভরে থাকে অনেকক্ষণ। খাইখাই ভাব কমায়। ফ্যাট-ক্যালোরি ঝরিয়ে ওজন কমায়। শরীরে মেটাবলিজম রেট বাড়ায়। তবে বেশি ফাইবার জাতীয় খাবার খেয়ে ফেললে পেটের সমস্যা অবধারিত ভাবে দেখা দেবে। 
  • কী ধরনের খাবার খাচ্ছেন সেটার সঙ্গে সঙ্গে নজর দিতে হবে খাদ্যাভ্যাসের উপরেও। মানে আপনি কীভাবে খাবার খাচ্ছেন, কতটা পরিমাণে খাবার খাচ্ছেন, কখন খাবার খাচ্ছেন- পেটের সমস্যা দূর করার ক্ষেত্রে এইসব ব্যাপারেও সমানভাবে গুরুত্ব দেওয়া জরুরি। একবারে কখনই অনেকটা খাবার খাবেন না। বারে বারে অল্প অল্প করে খাবার খাওয়া উচিৎ। দীর্ঘক্ষণ খালি পেটে থাকার পর খিদে পেলে একবারে অনেকটা খাবার খেয়ে নেওয়া খুবই অস্বাস্থ্যকর অভ্যাস। যে বাসনে খাবার খাচ্ছেন তা ভালভাবে পরিষ্কার করা জরুরি। এর পাশাপাশি হাত, চামচ সবই ভালভাবে পরিষ্কার করে নিন খাবার খাওয়ার আগে। 
  • বদহজম পেটের সমস্যার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। রোজ সঠিক পরিমাণে জল খাওয়া জরুরি। তার ফলে খাবার ভালভাবে হজম হবে। বদহজম, গ্যাস, অ্যাসিডিটির সমস্যা দেখা দেবে না। 

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Cyclospora Outbreak : ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget