এক্সপ্লোর

Dholaghat News: ঢোলাহাট বিস্ফোরণ-কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য ! 'TMC আয়োজিত প্রশিক্ষণ শিবির..'

Dholaghat Explosion Case Disclosed TMC Connection : ঢোলাহাট বিস্ফোরণ-কাণ্ডে এবিপি আনন্দর হাতে চাঞ্চল্যকর তথ্য ! 'দু'পক্ষেরই চরম গাফিলতি...'

দক্ষিণ ২৪ পরগনা: ঢোলাহাট বিস্ফোরণ-কাণ্ডে এবিপি আনন্দর হাতে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, গত ২৪ মার্চ বাটানগরে বাজি নির্মাতা-বিক্রেতাদের নিয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। সেই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে অল বেঙ্গল তৃণমূল গ্রিন ফায়ার ক্র্যাকার্স ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার্স ইউনিয়ন। সেই অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিল পশ্চিমবঙ্গ সরকারের ডিরেক্টরেট অফ ফ্যাক্টরিজ, পুলিশ সূত্রে খবর।

ছবিতে দেখা যাচ্ছে, বাজি সংক্রান্ত সাবধানতামূলক সেই শিবিরে অংশ নিয়েছিলেন চন্দ্রকান্ত বণিক। বাজির বিপদ কীভাবে এড়াতে হয়, তার পাঠ নেওয়ার এক সপ্তাহের মধ্যে বাজি ব্যবসায়ীর বাড়িতেই উলটপুরাণ!বাজির বিপদ সম্পর্কে সব জেনেও কীভাবে তিনি নিজের বাড়িতেই বিপুল বাজি মজুত করলেন? এখানেই উঠেছে প্রশ্ন।ইতিমধ্যেই ঢোলাহাটে বাজি বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত ব্যবসায়ী চন্দ্রকান্ত বণিক গ্রেফতার। সুরক্ষাকে শিকেয় তুলে ঘরের মধ্যে মিলেছে বিপুল বাজির সম্ভার!দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটে বিস্ফোরণকাণ্ডে ব্যবসায়ী পরিবার ও প্রশাসন, দু'পক্ষেরই চরম গাফিলতি সামনে এসেছে।

ফের বাজি কাড়ল প্রাণ। পাথরপ্রতিমার ঢোলাহাটে বাড়িতে মজুত বেআইনি বাজি বিস্ফোরণে মৃত্যু হল ৩ শিশু-সহ একই পরিবারের ৮ জনের।মৃতদের মধ্যে ৬ ও ৮ মাসের দুই শিশু থেকে ৮০ বছরের বৃদ্ধা রয়েছেন। গোটা বাড়ি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাজি কারখানার মালিক দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা রুজু করেছে ঢোলাহাট থানার পুলিশ। বারুদের স্তূপে বাংলা? দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার ঢোলাহাটে বেআইনিভাবে মজুত বাজি ফেটে ৩ শিশু-সহ একই পরিবারের ৮ জনের মৃত্যু ঘিরে ফের উঠল প্রশ্ন।

শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ দক্ষিণ রায়পুর গ্রাম পঞ্চায়েতের তৃতীয় ঘেরি গ্রামে চন্দ্রকান্ত বণিকের বাড়িতে বিস্ফোরণ হয়। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের পর গোটা বাড়িটাই কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।  বাড়ির দেওয়াল ভেঙে পড়ায়, ঘরের ভিতর থেকে আলমারি উড়ে গিয়ে পড়েছে মাঠে। জানলার ফ্রেম ভেঙে পড়ে আছে। স্থানীয়রা জানিয়েছেন, গ্রামের মধ্যে বাজির কারবারে বাধা দিয়েছিলেন তাঁরা। পাথরপ্রতিমা ঢোলাহাট বাসিন্দা বলেন, 'এখানে প্রতিবেশীও প্রতিবাদ করেছে। বলেছে, আমরা লাইসেন্সভুক্ত আছি। আজকে প্রশাসন যে সতর্কতা দেখাচ্ছে, এখানে রাস্তায় ব্যারিকেড দিচ্ছে, ওখানে রাস্তায় ব্যারিকেড দিচ্ছে। আজকে দেখাচ্ছে যে, আমরা (পুলিশ) মোটামুটি খুব কাজ করছি দেখুন। কিন্তু এটা আগামী দিনে করলে এই ঘটনা, এই দুর্ঘটনা ঘটত না। পুলিশের নাকের ডগায় এখানে হচ্ছে, পুলিশ এখানে দায়ী। '

আরও পড়ুন, হাইকোর্টে 'সাময়িক স্বস্তি' অর্জুনের ! 'কঠোর পদক্ষেপ নয়..'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget