এক্সপ্লোর

Subhashree Ganguly : দশমীতে বাপের বাড়িতে সিঁদুরখেলা, রাজের সঙ্গে নাচে মাতলেন শুভশ্রী

Durga Puja 2022 : পুজো শেষ মানেই আবার সেই রোজকার রুটিনে ফেরা। তাই উৎসবের শেষ মুহূর্তেও আনন্দ চেটেপুটে নিলেন সকলে।

কমলকৃষ্ণ দে, বর্ধমান : দশমীতে (Bijaya Dashami) বাপের বাড়ি ছেড়ে কৈলাসের পথে যাত্রা দুর্গার৷ হাসিমুখে উমাকে বিদায়৷ দেবীবরণের পর সিঁদুর খেলা, ধুনুচি নাচে মাতলেন সেলিব্রিটিরা। মাকে বিদায়ের দিনে নিজের বাড়ি বাড়িতে হাজির হয়ে দেবীবরণ থেকে সিঁদুরখেলায় মাতলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বর্ধমানের (Purba Burdwan) বাজেপ্রতাপপুরে অভিনেত্রী পৌঁছে গিয়েছিলেন স্বামী তথা পরিচালক রাজ চক্রবর্তী ও ছেলে ইউভানকে নিয়ে।

সিঁদুর খেলা, নাচ

বাড়ির সদস্যদের সঙ্গে দেবী দুর্গাকে বরণ করেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও (Subhashree Ganguly)। যার পরে মেতে ওঠেন সিঁদুর খেলায়। রীতি উপচার মেনে সিঁদুর খেলার পর উমাকে বিসর্জনের আগে নাচেও মেতে ওঠেন শুভশ্রী। সিঁদুর খেলা ও নাচে শুভশ্রীর সঙ্গ দেন রাজ (Raj Chakraborty) । পুজো শেষ মানেই আবার সেই রোজকার রুটিনে ফেরা। তাই উৎসবের শেষ মুহূর্তেও আনন্দ চেটেপুটে নিলেন সকলে।

সামিল সেলিব্রিটিরা

মণ্ডপে মণ্ডপে দেবীবরণ। সিঁদুর খেলা, ধুনুচি নাচে সকলের সঙ্গে মিশে গেলেন সেলব্রিটিরা। হাজরা পার্কের মণ্ডপে দেবীবরণ করেন ঋতুপর্ণা সেনগুপ্ত। বিষাদের মাঝেই সিঁদুর খেলা, মিষ্টিমুখে শুভেচ্ছা বিনিময়। দশমীর বিকেলে সিঁদুর খেলা, দেবীবরণে জমজমাট ভবানীপুরের মল্লিকবাড়ি। পরিবারের সবার সঙ্গে আড্ডা, নাচে মাতলেন রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিক। 

বালিগঞ্জে সপরিবারে সিঁদুর খেলায় মাতেন অভিনেতা পাওলি দাম। ঢাকের তালে চলে ধুনুচি নাচও। সাবেকি সাজে দেবীকে বরণ করেন অপরাজিতা আঢ্য। নভোটেলের পুজোয় যেন চাঁদের হাট। হাজির ছিলেন ইশা সাহা, ঋতিকা সেন পরিচালক সত্রাজিত সেনরা।

আসছে বছর আবার হবে

বাপের বাড়ি থেকে আবার কৈলাসে পাড়ি উমার। ঢাকের বোলে বিসর্জনের সুর। আরও একটা বছরের প্রতীক্ষা। প্রতিমা নিরঞ্জনের পরেই শুরু হয় বিজয়ার শুভেচ্ছা বিনিময়। সঙ্গে কোলাকুলি, মিষ্টিমুখ মাস্ট। রকমারি মিষ্টিতে যেন উৎসব শেষের কষা স্বাদ ঢেকে নিয়ে নতুন লড়াই শুরুর চেষ্টা।

বেজে গিয়েছে বিসর্জনের বাজনা ৷ ছেলে-মেয়েদের নিয়ে বাপের বাড়ি থেকে কৈলাসে পাড়ি উমার। আনন্দে উচ্ছ্বাসের মাঝেই মিশেছে বিষণ্ণতার সুর৷ মণ্ডপে মণ্ডপে দেবী-বরণের পাশাপাশি সিঁদুর খেলা। এরপর মা-কে বিদায় জানানোর পালা। সিঁদুর খেলে, মিষ্টিমুখে প্রতিমা নিরঞ্জনের পর কোলাকুলি, শুভেচ্ছা বিনিময়, মিষ্টিমুখ৷ বাঙালির চিরাচরিত রীতি। হাসি মুখে মাকে বিদায় জানিয়ে আরও একটা বছরের অপেক্ষা৷ এখন শুধু দু’চোখ ভরে মাকে দেখে নেওয়া আর ঢাকের তালে মনে মনে বলা, আসছে বছর আবার এসো মা৷

মিষ্টির বাহার

ট্র্যাডিশনাল রসগোল্লা বা কড়া পাকের সন্দেশই হোক আর হাল ফ্যাশনের চকোলেট সন্দেশ হোক। দশমীর সকাল থেকে দোকানে দোকানে তাই মিষ্টি কেনার ভিড়। বেজায় ব্যস্ত মিষ্টির দোকানের কর্মচারীরাও। আনন্দ উচ্ছ্বাসের মাঝেই বিষণ্ণতার সুর। উৎসব শেষ। থেকে যাক মিষ্টিমুখের রেশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget