এক্সপ্লোর

Domkal News: ডোমকলে প্রসূতির মৃত্যু ঘিরে উত্তেজনা, হাসপাতালে ভাঙচুরের অভিযোগে আটক মৃতার বাবা

Domkal Women Death: প্রসূতি মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে। ভাঙচুর চালানোর অভিযোগে আটক করা হয়েছে মৃতার বাবাকে।

ডোমকল: RG কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তার দাবিতে অনশনে বসেছেন চিকিৎসকরা। এর মাঝেই চিকিৎসার গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুর চালালেন ওই মহিলার আত্মীয়রা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ (Murshidabad) জেলার ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে (Domkal hospital)। বিষয়টিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় হাসপাতালে। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃত মহিলার বাবাকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: RG Kar News: 'একটা বছর কি পুজোর সময় না নাচলে-ঘুরলে হতো না ?' প্রশ্ন চিকিৎসকের; ধর্মতলায় তুমুল উত্তেজনা 

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে ইসলামপুর থানার বাবলাবোনা এলাকার বাসিন্দা ১৮ বছরের সাবানা বিবি গর্ভ যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছিলেন মুর্শিদাবাদ ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে। মঙ্গলবার ভোরে একটি সন্তানের জন্ম দেন সাবানা বিবি। কিন্তু, তারপর থেকেই আচমকা সাবানা বিবির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে বলে অভিযোগ তাঁর পরিবারের। সঙ্গে সঙ্গে ওই মহিলার পরিবারের সদস্যরা চিকিৎসককে খবর দিলেও তিনি সময়মতো প্রসূতির চিকিৎসা করেননি বলে দাবি। কিছুক্ষণের মধ্যে মৃত্যুর হয় সাবানা বিবির। 

আরও পড়ুন: RG Kar Case: ফরেন্সিক পরীক্ষায় মিলে গিয়েছে সঞ্জয়ের লালারস এবং দেহরস, চার্জশিটে দাবি করল CBI!

এরপরেই উত্তেজিত হয়ে ওঠেন মৃত মহিলার বাবা ও তাঁর আত্মীয়রা। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর পাশাপাশি হাসপাতালের টেবিলে ভাঙচুর করে বলে অভিযোগ। তাঁকে আটকাতে না পেরে সেই সময়ে হাসপাতালে কর্তব্যরত কর্মীরা সবাই মিলে মৃত সাবানা বিবির বাবাকে বেধড়ক মারধর করে বলেও অভিযোগ। বিষয়টিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে। খবর পেয়ে ডোমকল থানার পুলিশ সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়ে মৃতার বাবাকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। বিষয়টিকে কেন্দ্র করে হাসপাতালে চত্বরে এখনও চাপা উত্তেজনা রয়েছে বলে জানা গেছে।

রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তার দাবিতে যখন আন্দোলন চলছে তখন ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালের এই ঘটনা ফের তাঁদের নিরাপত্তার বিষয়টি নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিল। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: RG Kar Case: ফরেন্সিক পরীক্ষায় মিলে গিয়েছে সঞ্জয়ের লালারস এবং দেহরস, চার্জশিটে দাবি করল CBI!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Debraj Chakraborty: দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি
দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে খোদ এবার অভিযোগকারীকেই তলব ED-র
সব্যসাচী দত্তের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে খোদ এবার অভিযোগকারীকেই তলব ED-র
Annapurna Yojana: অন্নপূর্ণার ৩০০০ -এর সঙ্গে পাবেন এই দুই সরকারি প্রকল্পের টাকাও, কী জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণার ৩০০০ -এর সঙ্গে পাবেন এই দুই সরকারি প্রকল্পের টাকাও, কী জানালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Chok Bhanga 6Ta : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, তারপর FIR, তিনদিনের মাথায় গ্রেফতারি
Nirmal Ghosh News: গাড়ির সূত্র ধরে খোঁজ মিলল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের
Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম
Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget