এক্সপ্লোর

Jadavpur University: রাজ্যপালের অপসারণ-নির্দেশ অগ্রাহ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে হাজির বুদ্ধদেব সাউ

Jadavpur University Convocation: রাজ্যপালের বরখাস্ত করা উপাচার্যের পৌরোহিত্যেই সমাবর্তনের আয়োজন করার আর্জি জানিয়েছে রাজ্য সরকার

কলকাতা: রাজ্যপালের অপসারণ-নির্দেশ অগ্রাহ্য করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে হাজির বুদ্ধদেব সাউ। রাজ্যপালের বরখাস্ত করা উপাচার্যের পৌরোহিত্যেই সমাবর্তনের আয়োজন করার আর্জি জানিয়েছে রাজ্য সরকার। সমাবর্তনের আগে কোর্ট বৈঠক করবে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সমাবর্তন কার পৌরোহিত্যে হবে উপাচার্য নাকি সহ উপাচার্য? শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সমাবর্তনে যোগ দেবেন, নাকি রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য সি ভি আনন্দ বোস উপস্থিত থাকবেন? এই নিয়ে দোলাচলের মাঝেই বিশ্ববিদ্যালয়ে হাজির হয়েছেন ডিগ্রি প্রাপকরা।

এদিকে, শনিবার নিজের নিযুক্ত অন্তর্বর্তী উপাচার্যকে নিজেই সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।  ২৪ ডিসেম্বর অর্থাৎ আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন। শনিবার সাংবাদিক বৈঠক ডেকে এমনটাই জানিয়েছিল এডুকেশনিস্ট ফোরামের সদস্যরা। আর তার কিছুক্ষণের মধ্যেই রাজভবন সূত্রে জানা যায়, যাদবপুরের অন্তবর্তী উপাচার্যকে সরিয়ে দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। 

কেন এই ঘটনা? 


সংশ্লিষ্ট শিক্ষামহলে প্রশ্ন উঠেছে, সমাবর্তনের জন্য উদ্যোগী হয়ে শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হওয়াতেই কি পদ খোয়াতে হল বুদ্ধদেব সাউকে ? ব্রাত্য বসুর কাছে সুরাহা চাইতে গিয়েই কি সি ভি আনন্দ বোসের রোষে পড়লেন বুদ্ধদেব সাউ ? গোটা ঘটনার মাঝে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র রাজ্যপাল তথা আচার্যকে নিশানা করে বলেছেন, চূড়ান্ত বেআইনি। উনার মনোনীত ভারপ্রাপ্ত উপাচার্যকে সরিয়েছেন। অনৈতিক।

পরিস্থিতি এমন তৈরি হয় যে, রাজ্যপাল তথা আচার্যর অনুমতি ছাড়াই এবার সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার তোড়জোড় শুরু হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। আর তারপরই এবার নিজের নিযুক্ত অন্তর্বর্তী উপাচার্যকে সরিয়ে দিলেন রাজ্যপাল। যাদবপুরে পড়ুয়া মৃত্যুর ঘটনার পর যাঁকে দায়িত্বে বসিয়েছিলেন আচার্য সিভি আনন্দ বোস। তবে এদিন রাজ্যপালের নির্দেশ অগ্রাহ্য করেই মঞ্চে দেখা যায় বুদ্ধদেব সাউকে। 

আরও পড়ুন, আদালতে খারিজ পুলিশের দাবি, চাকরি চেয়ে জেল খাটার পর জামিন ৫৫ জন চাকরিপ্রার্থীর

রাজ্যপাল তথা আচার্য নিযুক্ত অন্তর্বর্তী উপাচার্য বিশ্ববিদ্যালয় পরিচালনার দায়িত্বে থাকায় এবং উপাচার্য নিয়োগ মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় পদ্ধতিগত নানা রকম সমস্যা সমাবর্তনের পথে কাঁটা হয়ে দাঁড়াচ্ছিল। সূত্রের খবর, এর আগে মামলার কারণ দেখিয়ে রাজভবন থেকে সমাবর্তন স্থগিত রাখার কথা বলা হয়। এদিন সাংবাদিক বৈঠক করে তৃণমূলপন্থী শিক্ষক ও এডুকেশনিস্ট ফোরামের সদস্যরা দাবি করেন, স্থায়ী উপাচার্য দায়িত্বে থাকলে, কোর্ট মিটিং ডেকে সমাবর্তনের অনুমোদন নিতে হয়। কিন্তু অন্তর্বর্তী উপাচার্যকে রাজ্য সরকারের অনুমতি নিতে হয়। উচ্চ শিক্ষা দফতর অনুমতি দেওয়ায় সমাবর্তন করায় কোনও বাধা নেই।

সেরা শিরোনাম

West Bengal News Live : রাজ্যসভায় ৩ আসনে উপ নির্বাচন ২৪ জুলাই
রাজ্যসভায় ৩ আসনে উপ নির্বাচন ২৪ জুলাই
' যাঁরা অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি ... ' বড় আশ্বাস দিলেন রাজ্যের মন্ত্রী, নেওয়া হচ্ছে এই পদক্ষেপ
' যাঁরা অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি ... ' বড় আশ্বাস দিলেন রাজ্যের মন্ত্রী, নেওয়া হচ্ছে এই পদক্ষেপ
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur News: থমথমে বারুইপুর, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন প্রচুর পুলিশ, কড়া নিরাপত্তায় মোড়া গোটা এলাকা
থমথমে বারুইপুর, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন প্রচুর পুলিশ, কড়া নিরাপত্তায় মোড়া গোটা এলাকা

ভিডিও

Weather News: নিম্নচাপের জেরে আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দিনভর দফায় দফায় বৃষ্টি
Suvendu Adhikari: এবার কলেজে ছাত্রীদের ভর্তির হার বেড়েছে ২৬.৪৫%, তথ্য দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী
Shyama Prasad Mukherjee: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির বেদি ভাঙচুর ঘিরে উত্তাল রাজনীতি
TMC News: সোমবার Delhi-তে নির্বাচন কমিশনের মুখোমুখি হতে চলেছে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল
Debraj Chakraborty: ক্ষমতার অপব্যবহার, স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র গড়েছেন দেবরাজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
FIFA World Cup: শুধু সর্বাধিক গোল দেওয়া নয়, বিশ্বকাপে সর্বাধিক ম্যাচও খেলেছেন মেসি, তালিকায় কততে রোনাল্ডো?
শুধু সর্বাধিক গোল দেওয়া নয়, বিশ্বকাপে সর্বাধিক ম্যাচও খেলেছেন মেসি, তালিকায় কততে রোনাল্ডো?
Saptahik Rashifal : এ সপ্তাহে দারুণ অর্থলাভের যোগ এই রাশির, সাফল্যের স্বাদ; সমাজে সম্মান বাড়বে
এ সপ্তাহে দারুণ অর্থলাভের যোগ এই রাশির, সাফল্যের স্বাদ; সমাজে সম্মান বাড়বে
Baruipur News: বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে গ্রেফতার আরও ১ অভিযুক্ত, ধৃতের সংখ্যা বেড়ে হল ২
বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে গ্রেফতার আরও ১ অভিযুক্ত, ধৃতের সংখ্যা বেড়ে হল ২
Kylian Mbappe: স্প্যানিশ অভিনেত্রীতে মজেছেন কিলিয়ান এমবাপে? ফ্রান্স অধিনায়কের সঙ্গে কার নাম জড়িয়েছে?
স্প্যানিশ অভিনেত্রীতে মজেছেন কিলিয়ান এমবাপে? ফ্রান্স অধিনায়কের সঙ্গে কার নাম জড়িয়েছে?
Daily Astrology: বিশেষ যোগে কিছু বিষয়ে সতর্ক থাকবেন, এছাড়া একগুচ্ছ ভাল খবরে দিন কাটবে কন্যা-কর্কট-সহ ৫ রাশির জাতকদের
বিশেষ যোগে কিছু বিষয়ে সতর্ক থাকবেন, এছাড়া একগুচ্ছ ভাল খবরে দিন কাটবে কন্যা-কর্কট-সহ ৫ রাশির জাতকদের
Embed widget