এক্সপ্লোর

Kunal Ghosh: রাজ্যপালের সুরবদল হলে তৃণমূলেরও ভাষা বদল হবে: কুণাল ঘোষ

Kunal Ghosh On Governor: "ধনকড়কে যাঁরা পাঠিয়েছিলেন আনন্দ বোসকেও তাঁরাই পাঠিয়েছেন। দুজনের কর্মপদ্ধতি আলাদা হলেও উৎসস্থল একই।'' মন্তব্য কুণাল ঘোষের।

কলকাতা: রাজ্যপাল (C V Anand Bose) নিয়ে 'টিট ফর ট্যাট' পলিসি তৃণমূলের? এদিন কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, "ধনকড়কে যাঁরা পাঠিয়েছিলেন আনন্দ বোসকেও তাঁরাই পাঠিয়েছেন। দুজনের কর্মপদ্ধতি আলাদা হলেও উৎসস্থল একই। ফলে উদ্দেশ্য আলাদা হবে, এটা না ভাবাই ভাল।''  "তিনি যতক্ষণ সৌজন্য দেখাবেন, ততক্ষণ পাল্টা সৌজন্য চলবে। রাজ্যপালের সুরবদল হলে তৃণমূলেরও ভাষা বদল হবে,'' মন্তব্য কুণাল ঘোষের।

সোমবার দিল্লিতে উপরাষ্ট্রপতি এবং বাংলার প্রাক্তন রাজ্য়পাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করলেন বর্তমান রাজ্য়পাল সি ভি আনন্দ বোস। প্রাক্তনী বর্তমানকে কী পরামর্শ দিলেন,তা জানা না, গেলেও, সেদিনই রাজ্য়পালের প্রধান সচিব পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে অব্য়াহতির সিদ্ধান্ত ঘিরে জল্পনা তৈরি হয়ে গেল, তাহলে সি ভি আনন্দ বোসও জগদীপ ধনকড়ের পথেই হাঁটছেন? 

জগদীপ ধনকড়, লা গণেশন, সি ভি আনন্দ বোস বাংলায় এই তিন রাজ্য়পালের জমানায় রাজ্য় সরকারের সঙ্গে রাজ্য়পালের সমীকরণও বদলেছে। জগদীপ ধনকড়ের জমানায় রাজ্য়পাল এবং রাজ্য় সরকারের সংঘাতের পারদ চড়েছিল সপ্তমে। বিভিন্ন ইস্য়ুতে দুই শিবিরের বাগযুদ্ধ ছিল প্রায় নিত্য়কার বিষয়। এরপর অস্থায়ী রাজ্য়পাল হয়ে আসেন লা গণেশন।অল্পদিনের মেয়াদে তিনি রাজ্য় সরকারের সঙ্গে কোনও সংঘাতের পথে যাননি। বরং তাঁর আমন্ত্রণে, চেন্নাইতে পারিবারিক অনুষ্ঠানে অবধি অংশ নেন মুখ্য়মন্ত্রী। সি ভি আনন্দ বোস রাজ্য়পাল হয়ে আসার পর, কখনও মুখ্য়মন্ত্রীর উপস্থিতিতে হাতেখড়ি দিয়ে, কখনও মুখ্য়মন্ত্রীর ভূয়সী প্রশংসা করে সেই সুসম্পর্কই আরও জোরাল করার আভাস দেন।

কিন্তু, শনিবার রাজ্য় বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠকের পরই  রাজ্য়পাল যেভাবে কড়া বিবৃতি জারি করেন এবং তারপরই যেবাবে তাঁর সচিবের পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে অব্য়াহতির সিদ্ধান্ত নেওয়া হল তাতে প্রশ্ন উঠছে, রাজ্য়পাল এবং রাজ্য় সরকারের মধ্য়ে সম্পর্ক এবার কোন খাতে গড়াবে? সংঘাত? না সন্ধি? এরই মধ্যে এদিন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "জগদীপ ধনকড় যা ছিলেন, তাঁকে যারা নিয়োগ করেছে এনাকেও তাকে এনাকেও তারা নিয়োগ করেছে। তাই কর্মপদ্ধতি আলাদা হলেও উৎসস্থল একই। তাই আলাদা উদ্দেশ্য হবে, এটা না ভাবাই ভালো। যতদিন তিনি সৌজন্য দেখাচ্ছেন, পাল্টা সৌজন্য আমরা দেখাব। কিন্তু রীতি বহির্ভূতভাবে পরামর্শদাতা যদি তিনি আনেন, সরকারের ওপর নজরদারি রাখেন, তাহলে গোটা প্রতিক্রিয়ার ভাষা বদলাবে। রাজ্যের সঙ্গে সম্পর্ক ভালো সম্পর্ক রাখার পরিবর্তে যদি রাজভবনকে কেউ বিজেপি রঙ্গমঞ্চ করে, প্রাক্তন আমলাদের পরামর্শদাতা হিসেবে নিয়োগ করেন, সেক্ষেত্রে ক্ষেত্রবিশেষে তৃণমূল তার ভাষা ও মেজাজ বদলাবে।''

আরও পড়ুন: Left Rally: নৌশাদ সিদ্দিকিদের নিঃশর্ত মুক্তির দাবিতে মিছিল বাম, আইএসএফ-সহ ১৮টি সংগঠনের

সেরা শিরোনাম

Weather Update: উইকেন্ডেই কমবে বৃষ্টি, তারপরেই পারদ পতন, আগামী সপ্তাহেই শীতের আমেজ, কী বলছে আবহাওয়া দফতর ?
উইকেন্ডেই কমবে বৃষ্টি, তারপরেই পারদ পতন, আগামী সপ্তাহেই শীতের আমেজ, কী বলছে আবহাওয়া দফতর ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
ফের ভাঙন তৃণমূলে, বসিরহাটে NCPI-তে যোগ দিলেন ১৩ জন সদস্য
ফের ভাঙন তৃণমূলে, বসিরহাটে NCPI-তে যোগ দিলেন ১৩ জন সদস্য
Cooch Behar News: অ্যাম্বুল্যান্সে করে মৃতদেহ নিয়ে আসতে গিয়েই প্রাণ হারালেন কোচবিহারের পাঁচজন
অ্যাম্বুল্যান্সে করে মৃতদেহ নিয়ে আসতে গিয়েই প্রাণ হারালেন কোচবিহারের পাঁচজন

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget