এক্সপ্লোর

SSC Scam: "বড় নেতার দলবদল মানেই তাঁর শর্ত থাকবে'' তোপ শমীকের

CBI Summoned Paresh Adhikari: “বামফ্রন্টের মতো দল থেকে একজন বড় নেতা যখন পদত্যাগ করেছেন, এবং তিনি যখন এসেছেন তখন নিশ্চিতভাবেই তাঁরও কিছু শর্ত্য থাকবে।'' মন্তব্য শমীক ভট্টাচার্যের

কলকাতা: শিক্ষক নিয়োগে ‘দুর্নীতি’, এবার শিক্ষাপ্রতিমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের নির্দেশ। রাত ৮টার মধ্যেই শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে (Paresh Adhikari) জিজ্ঞাসাবাদের নির্দেশ। এপ্রসঙ্গে রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) বলেন, “বামফ্রন্টের মতো দল থেকে একজন বড় নেতা যখন পদত্যাগ করেছেন, এবং তিনি যখন এসেছেন তখন নিশ্চিতভাবেই তাঁরও কিছু শর্ত্য থাকবে। এটাও বহুল প্রচারিত, রাতারাতি একদিনের মধ্যে তাঁর মেয়ের নিয়োগ সম্পূর্ণ করা হয়। যেদিন পরেশ অধিকারী তৃণমূলে যোগ দেন, সম্ভবত তাঁর পরের দিনই এই নিয়োগ সম্পূর্ণ হয়। আদালত তাঁর অবস্থান জানিয়েছে।’’

পরেশ অধিকারীকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিতে রাজ্যপাল-মুখ্যমন্ত্রীকে সুপারিশ। মেধা তালিকায় না থেকেও কোচবিহারের স্কুলে চাকরি পাওয়ার অভিযোগ। শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে আজ রাতের মধ্যেই জিজ্ঞাসাবাদের নির্দেশ। ২০১৮-তে স্কুলে চাকরি পান পরেশ-কন্যা অঙ্কিতা অধিকারী। এসএসসির পুরনো তালিকায় ১ নম্বরে নাম ছিল ববিতা বর্মনের। নতুন মেধা তালিকায় ২ নম্বরে নেমে আসেন ববিতা বর্মন। আগে না থাকলেও নতুন মেধা তালিকায় ১ নম্বরে মন্ত্রী-কন্যার নাম থাকার অভিযোগ। মেধা তালিকায় নাম নেই, কী করে চাকরি পেলেন মন্ত্রী-কন্যা? শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে হাইকোর্টে মামলা। ১৭ অগাস্ট, ২০১৮: তৃণমূলে যোগ দেন ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন নেতা পরেশ অধিকারী। বাম আমলের প্রাক্তন খাদ্যমন্ত্রী ছিলেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশ অধিকারী। 

রাজ্যের মন্ত্রীর মেয়ে অঙ্কিতা অধিকারী বর্তমানে কোচবিহারের একটি স্কুলের শিক্ষকতা করছেন। এই মামলায় আজ রাত ৮টার মধ্যে মন্ত্রীকে সিবিআই দফতরে গিয়ে হাজিরা দিতে হবে। পাশাপাশি বলা হয়েছে, মন্ত্রীত্ব থেকে সরিয়ে দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের কাছে সুপারিশ করেছেন বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়। স্বচ্ছতার স্বার্থে এই সুপারিশ কার হচ্ছে বলে জানিয়েছেন বিচারপতি। ৭ জুনের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে। চাকরিপ্রার্থী ববিতা সরকার সংশ্লিষ্ট মেধাতালিকার ভিত্তিতে মামলা করেন। তাঁর অভিযোগ, ওয়েটিং লিস্টে ২০ নম্বরে তাঁর নাম ছিল। কিন্তু অজ্ঞাত কারণে মন্ত্রী কন্যা অঙ্কিতা অধিকারীর নাম চলে আসে এক নম্বরে। অঙ্কিতা চাকরি পান। ছিটকে যান ববিতা সরকার। নাম চলে যায় ২১ নম্বরে। ওয়েটিং লিস্টে ১ থেকে ২০ নম্বরে যাঁরা ছিলেন তাঁরা চাকরি পেলেও ববিতা সরকার চাকরি পাননি। স্বজনপোষণের অভিযোগে সরব হন তিনি। এই মামলার শুনানিতে এদিন পরেশ অধিকারীকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুন: SSC Scam: 'শিক্ষাপ্রতিমন্ত্রীর মেয়ে বলেই চাকরি, দুর্নীতিতে প্রশয় দিচ্ছেন মুখ্যমন্ত্রী', চাকরি কেলেঙ্কারি নিয়ে সরব সুজন

সেরা শিরোনাম

News Live Updates: সকাল সকাল অ্যাকশনে ইডি, পাঁচ জায়গায় তল্লাশি, তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা? বর্তমান সিগনেটরি কে? জানতে চান আধিকারিকরা
সকাল সকাল অ্যাকশনে ইডি, পাঁচ জায়গায় তল্লাশি, তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা? বর্তমান সিগনেটরি কে? জানতে চান আধিকারিকরা
ED Action on Trinamool: তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীসের টাকা? বিতর্কের মধ্যেই এবার অ্যাকশনে ইডি!
তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীসের টাকা? বিতর্কের মধ্যেই এবার অ্যাকশনে ইডি!
Baruipur News: ফের রণক্ষেত্র বারুইপুর! ফুটবল ম্যাচে 'হারের বদলা নিতে নৃশংস খুন' কিশোরকে
ফের রণক্ষেত্র বারুইপুর! ফুটবল ম্যাচে 'হারের বদলা নিতে নৃশংস খুন' কিশোরকে
Sebaashray: অভিষেকের সেবাশ্রয়ে ওষুধ নিয়েও কোটি কোটি টাকা তছরুপ, নতুন অভিযোগ দায়ের বিজেপি নেতা অভিজিৎ দাস ববির
অভিষেকের সেবাশ্রয়ে ওষুধ নিয়েও কোটি কোটি টাকা তছরুপ, নতুন অভিযোগ দায়ের বিজেপি নেতা অভিজিৎ দাস ববির

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৬.০৭.২০২৬)।নির্যাতন থেকে খুন, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের ছত্রে-ছত্রে ভয়াবহ নৃশংসতা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৬.০৭.২৬)।বারুইপুরের বর্বরতায় বড়সড় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget