এক্সপ্লোর

Santiniketan News: বাফার জোনে রবীন্দ্রনাথের মূর্তি, ফের বিশ্বভারতীর সঙ্গে সংঘাত, বাতিল হল উন্মোচন অনুষ্ঠান

Bolpur News: রবিবার রবীন্দ্রনাথের ওই মূর্তিটি উদ্বোধনের কথা ছিল রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিংহের।

ভাস্কর মুখোপাধ্যায়, আবির ইসলাম, বোলপুর: রবীন্দ্রনাথের মূর্তি বসানোকে কেন্দ্র করে ফের বিতর্ক শান্তিনিকেতনে। 'ওয়র্ল্ড হেরিটেজ' ঘোষিত শান্তিনিকেতনের বাফার জোনে ১৫ ফুটের রবীন্দ্রমূর্তি বসিয়েছে বোলপুর পুরসভা, যাতে তীব্র আপত্তি জানাচ্ছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। তাঁদের যুক্তি, ব্রাহ্ম আশ্রম হিসেবে পরিচিত শান্তিনিকেতনে মূর্তিপুজো হয় না। তাই মূর্তির বিরোধিতা করছেন তাঁরা। আর সেই নিয়েই নতুন বিতর্ক শুরু হয়েছে। (Santiniketan News)

রবিবার রবীন্দ্রনাথের ওই মূর্তিটি উদ্বোধনের কথা ছিল রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিংহের। কিন্তু বিতর্কের জেরে আপাতত অনুষ্ঠান বাতিল করা হয়েছে। সেই নিয়ে বিশ্বভারতীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বোলপুর পুরসভার আঝিকারিকরাও। আপাতত অনুষ্ঠান বাতিল করা হলেও, পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তাঁরা। (Bolpur News)

২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর UNESCO বিশ্বভারতীকে 'ওয়র্ল্ড হেরিটেজ' হিসেবে স্বীকৃতি দেয়। সম্প্রতি UNESCO-র সদস্যরা বিশ্বভারতী কর্তৃপক্ষর সঙ্গে যৌথভাবে ওয়ার্ল্ড হেরিটেজের সীমানাও চিহ্নিত করেন৷ কিন্তু, দেখা গিয়েছে বিশ্বভারতী লাগোয়া কবিগুরু মার্কেটে শান্তিনিকেতন রাস্তার পাশে প্রায় ১৫ ফুট উচ্চতার একটি রবীন্দ্রমূর্তি বসিয়েছে বোলপুর পুরসভা৷ 

আরও পড়ুন: Rahool Mukherjee-Federation Conflict: 'আইন নেই তো কী? রুটি-রোজগারের অধিকার রয়েছে বইকি', টলিপাড়ার অচলাবস্থা নিয়ে এবার সরব টেকনিশিয়ানরা

কবিগুরু মার্কেট নিয়েও আপত্তি রয়েছে বিশ্বভারতীর। বিশ্ববিদ্যালয় লাগোয়া ওই বাজারে প্রায় ৫০ টি দোকান রয়েছে। এর ফলে 'ওয়র্ল্ড হেরিটেজ' শান্তিনিকেতনের সৌন্দর্যায়নে কোপ পড়েছে বলে মত বিশ্বভারতী কর্তৃপক্ষের। সেই নিয়ে ৭ জুলাই বীরভূমের জেলাশাসককে চিঠিও দিয়েছিলেন বিশ্বভারতী কর্তৃপক্ষ।

এবার রবীন্দ্রমূর্তিটি নিয়ে বিরোধ বেধেছে। 'ওয়র্ল্ড হেরিটেজে'র বাফার জোনের ১০০ মিটারে কোর এরিয়ার মধ্যে কীভাবে রবীন্দ্রমূর্তিটি বসানো হল, প্রশ্ন তুলেছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। এমনিতে বিশ্বভারতী চত্বরে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কোনও মূর্তি নেই। ব্রাহ্ম আদর্শে তৈরি শান্তিনিকেতন আশ্রম মূর্তিপুজো বা ব্যক্তিপুজোর বিরুদ্ধে। শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করে নিরাকার ব্রহ্ম উপাসনা শুরু করেছিলেন দেবেন্দ্রনাথ৷ পরবর্তীতে রবীন্দ্রনাথ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন৷ দেশের আর পাঁচটি বিশ্ববিদ্যালয়ের চেয়ে সম্পূর্ণ আলাদা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীর সংস্কৃতি, পঠন-পাঠন পদ্ধতি। বিশ্ববিদ্যালয় চত্বরে তাঁর মূর্তি থাকা তো দূর, রবীন্দ্রনাথের জন্ম বা মৃত্যুদিনে তাঁর চেয়ারে মাল্যদান করে শ্রদ্ধা জানান সকলে। ফলে মূর্তি ঘিরে বিবাদ দেখা দিয়েছে। 

যদিও বোলপুর পুরসভার চেয়ারপার্সন পর্ণা ঘোষ বলেন, "ওখানে আগে রবীন্দ্রনাথের ছোট একটি মূর্তি ছিল। শুধু আকার বাড়ানো হয়েছিল। বিশেষ কারণে আপাতত অনির্দিষ্ট কালের জন্য মূর্তি উন্মোচনের অনুষ্ঠান বাতিল করলাম। পরবর্তীতে দেখা যাবে।" মার্কেট কমিটির সভাপতি আমিনুল হুদা বলেন, "আমরা রাজ্য সরকারের জায়গায় রবীন্দ্রনাথকে সম্মান জানাতে মূর্তি বসিয়েছি, পুজো করতে নয়। বিশ্বভারতী বাফার জোনের মানচিত্র দেখাক।" যদিও বিশ্বভারতীর কর্মসচিব অশোক মাহাত বলেন, "শান্তিনিকেতন ও বিশ্বভারতী মূর্তিপুজো, ব্যক্তিপুজোর বিরোধী। আর এটি ওয়র্ল্ড হেরিটেজ বাফার জোনের ১০০ মিটার কোর এলাকার মধ্যে পড়ে। এখানে মূর্তি বসানো হয় কী করে?" ফলে রবীন্দ্রমূর্তিকে ঘিরে নতুন করে বিশ্বভারতীর সঙ্গে সংঘাত দেখা দিয়েছে রাজ্যের।

সেরা শিরোনাম

Kolkata News: নরেন্দ্রপুর থেকে বাবা ও নাবালক ছেলেকে অপহরণ, মুক্তিপণ চেয়ে ফোন বাড়িতে, শেষে বিজেপি-র কার্যালয় থেকে উদ্ধার, গ্রেফতার ৩
নরেন্দ্রপুর থেকে বাবা ও নাবালক ছেলেকে অপহরণ, মুক্তিপণ চেয়ে ফোন বাড়িতে, শেষে বিজেপি-র কার্যালয় থেকে উদ্ধার, গ্রেফতার ৩
News Live Updates: 'বারুইপুরকাণ্ডে রাজা নামে একজনকে আড়ালের চেষ্টা চলছে, সে নাকি বিজেপি কর্মী', ভিডিও পোস্ট করে দাবি তৃণমূলের
'বারুইপুরকাণ্ডে রাজা নামে একজনকে আড়ালের চেষ্টা চলছে, সে নাকি বিজেপি কর্মী', ভিডিও পোস্ট করে দাবি তৃণমূলের
Tigers in Buxa: শুধু সুন্দরবন নয়, এবার উত্তরবঙ্গেও দেখা মিলবে বাঘমামার, বাঘেরা পুনর্বাসন পাবে বক্সা টাইগার রিজার্ভে
শুধু সুন্দরবন নয়, এবার উত্তরবঙ্গেও দেখা মিলবে বাঘমামার, বাঘেরা পুনর্বাসন পাবে বক্সা টাইগার রিজার্ভে
Minakshi Mukherjee: তৃণমূলের পর এবার CPM ! মীনাক্ষী মুখোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছুঁড়ল জনতা, কারণ কী ?
Minakshi Mukherjee: তৃণমূলের পর এবার CPM ! মীনাক্ষী মুখোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছুঁড়ল জনতা, কারণ কী ?

ভিডিও

Baruipur News: 'নাবালিকাকে তুলে আনতে ধৃত প্রভাসকে ১০ হাজার টাকার টোপ', প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
Baruipur News: বারুইপুরের SP অফিসে নিহত নাবালিকার পরিবারের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর
Baruipur News | বারুইপুরে কিশোরীকে খুন, ধর্ষণের অভিযোগ, রিপোর্ট তলব জাতীয় মহিলা কমিশনের
Abhishek Banerjee | অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে নতুন অভিযোগ দায়ের | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে অভিযোগের পাহাড় | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget