এক্সপ্লোর

Tigress Yamuna: এখনও অধরা 'যমুনা', বাঘিনীকে খাঁচাবন্দি করতে হিমশিম খাচ্ছে বনবিভাগ

Tigress Hunting Operation: ওড়িশার সিমলিপাল থেকে পালিয়ে আসা বাঘিনী এখনও বাগে আসেনি। চারদিন ধরে চেষ্টা চালিয়ে গেলেও যমুনা রীতিমতো নাস্তানাবুদ করছে বন দফতরের কর্মীদের।

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া : বাঘিনীর খোঁজ নেই এখনও। দিন পেরিয়ে রাত তবুও অধরা বাঘিনী যমুনা। বাঘিনীকে ফাঁদে ফেলতে নিয়ে যাওয়া হচ্ছে শুয়োর। বন দফতরের সব চেষ্টাযই বিফল যাচ্ছে। পুরুলিয়ার বান্দোয়ানের রাইকা পাহাড়ের রাইকা এবং কেশরা জঙ্গলে বাঘিনীকে ধরতে কার্যত ঘোল খেতে হচ্ছে বন ফতরের কর্মীদের। বসানো হয়েছে ট্র্যাপ ক্যামেরা। এলাকায় ১৫টি জায়গায় মোতায়েন রয়েছেন বনকর্মীরা। 

ওড়িশার সিমলিপাল থেকে পালিয়ে আসা বাঘিনী এখনও বাগে আসেনি। চারদিন ধরে চেষ্টা চালিয়ে গেলেও যমুনা রীতিমতো নাস্তানাবুদ করছে বন দফতরের কর্মীদের। টোপ ফেললেও সেই ফাঁদে পা দেয়নি যমুনা। সকালে তার অবস্থান পুরুলিয়ার বান্দোয়ানে কুইলাপাল বিটে কেশরার জঙ্গলে। গতকাল বান্দোয়ানের কায়রো পাহাড়ে ছিল পলাতক বাঘিনী। আজ যমুনা হাঁটা দিয়েছে চিরুডির জঙ্গলের দিকে। বন দফতর সূত্রে খবর, গতকাল ঘাটশিলার দিকে রওনা দিয়েও ফের বান্দোয়ানে ফিরে আসে যমুনা। 

এখনও অধরা বাঘিনী যমুনা। পুরুলিয়া বনবিভাগ, উড়িষ্যার সিমলিপাল রিজার্ভ ফরেস্টের বিশেষ দল এবং সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের থেকে আসা বিশেষ টিম একত্রিত হয়ে বাঘিনীকে বাগে আনতে মরিয়া। তবুও অধরা বাঘিনী। বন দফতরের শেষ পাওয়া খবর অনুযায়ী পুরুলিয়া বান্দোয়ান থানার রাইকা পাহাড়ের জঙ্গলে রয়েছে ওই বাঘিনী। বন দফতরের পক্ষ থেকে জঙ্গলের বিভিন্ন জায়গায় শুকোর, ছাগল এবং গবাদি পশুদের দিয়ে ফাঁদ পাতা হলেও সেই ফাঁদে পা দেয়নি যমুনা। বাঘিনীকে খাঁচাবন্দি করতে হিমশিম খেতে হচ্ছে বন বিভাগকে। গ্রামে গ্রামে মাইকিংয়ের মাধ্যমে চলছে সতর্কতা প্রচার। বিভিন্ন জায়গায় মোতায়েন রয়েছে বনকর্মীরা। 

প্রায় ২ সপ্তাহ আগে ওড়িশার সিমলিপাল ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র থেকে উধাও হয় দুই বাঘিনী, জিনাত ও যমুনা। গলায় পরানো রেডিও কলারের মাধ্যমে ঝাড়খণ্ডে জিনাতের খোঁজ মেলে। যমুনা পাড়ি দিয়েছিল বাংলায়। শুক্রবার ঝাড়গ্রামের বেলপাহাড়ির শিমুলপালে কটাচুয়ার জঙ্গলে তার গতিবিধি টের পান বন দফতরের কর্মীরা। কিন্তু রাতেই অবস্থান বদলে ফেলে বাঘিনী। ঘুরতে ঘুরতে পৌঁছয় কাঁকড়াঝোড়ের ময়ূরঝর্নার জঙ্গলে। শনিবার জুজুরধারা গ্রামের কাছে বাঘিনীর নড়াচড়া টের পেলেও তাকে দেখা যায়নি। রবিবার সকালে যমুনার সন্ধান মেলে পুরুলিয়ার বান্দোয়ানে রাইকা-র জঙ্গলে। 

আরও পড়ুন- সব্যসাচী দত্তই আড়াল করছেন অভিযুক্ত কাউন্সিলর সমরেশকে ! গুরুতর অভিযোগ আক্রান্ত প্রোমোটারের 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Mamata Banerjee Detained : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget