এক্সপ্লোর

Loksabha Election 2024: জোট নিয়ে ভোটের রণকৌশল শুরু দার্জিলিং লোকসভা কেন্দ্রে, দলীয় কোন্দলে চিন্তায় রাজু বিস্তা!

Loksabha Election 2024: ভূমিপুত্র গোপাল লামাকে প্রার্থী করে তৃণমূল প্রথমেই চমক দিয়েছে দার্জিলিং লোকসভা কেন্দ্রে।  অন্যদিকে ফের তাঁর জেতা আসন ছিনিয়ে আনতে কোমর বেঁধে  লড়াইয়ে নেমেছেন রাজু বিস্তা।

বাচ্ছু দাস, দার্জিলিং: রাজু বিস্তাকেই (Raju Bista) ফের দার্জিলিং লোকসভা কেন্দ্র (Darjeeling Loksabha constituency) প্রার্থী করায় কোন্দল দেখা দিয়েছে দার্জিলিং-এর বিজেপি নেতৃত্বের অন্দরে। যা নিয়ে যথেষ্ঠ চিন্তায় রয়েছে কেন্দ্র তথা বঙ্গ বিজেপির নেতা-নেত্রীরা। এই সুযোগে পাহাড়ে বিজেপিকে রুখতে ইতিমধ্যে তৎপর হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)। 

আরও পড়ুন: BJP Foundation Day 2024: ৬ এপ্রিল ৪৪তম প্রতিষ্ঠা দিবস BJP-র, জানুন এর ইতিহাস

ভূমিপুত্র গোপাল লামাকে প্রার্থী করে তৃণমূল প্রথমেই চমক দিয়েছে দার্জিলিং লোকসভা কেন্দ্রে।  অন্যদিকে ফের তাঁর জেতা আসন ছিনিয়ে আনতে কোমর বেঁধে  লড়াইয়ে নেমেছেন রাজু বিস্তা। কেউ অনিতা থাপাকে নিয়ে তো কেউ বা বিমল গুরুং-কে পাশে নিয়ে লড়াই শুরু করেছে। এতে ব্যতিক্রম নয় কংগ্রেস (Congress) ও সিপিএম (CPM (I)। স্থানীয় হামরো পার্টি (Hamaro party)-কে সঙ্গী করে  এবার লড়াই নেমেছে দার্জিলিং জেলা কংগ্রস। ডঃ মনিষ তামাং-কে প্রার্থী করে এই লড়াই জিততে মরিয়া কংগ্রেস দল।  

আরও পড়ুন: BJP MP Tejasvi Surya’s Assets : ৫ বছরে ৩ হাজার শতাংশ সম্পত্তি বৃদ্ধি বিজেপির তরুণ সাংসদ তেজস্বীর !

গত শুক্রবার  ভোট প্রচার শুরু করেছে কংগ্রেস। আর পাহাড়ের সমস্ত জায়গায় এবার জোট সঙ্গীদের নিয়ে প্রচার শুরু করল তারা। শনিবার অনিল বিশ্বাস ভবনে এক বৈঠকে মিলিত হয় সিপিএম,,হামরো পার্টি ও কংগ্রেস নেতৃত্বরা। বৈঠকের পর একত্রিত ভাবে শহর শিলিগুড়িতে ভোট প্রচারে নামেন তারা।

এপ্রসঙ্গে দার্জিলিং জেলা লোকসভা কেন্দ্রের জোট প্রার্থী ড:মুনিষ তামাং জানান, বিজেপি পাহাড়ের মানুষের সাথে প্রতারণা করেছে। মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া কিছুই দেয়নি তারা। অন্যদিকে বিভিন্ন পর্ষদ বানিয়ে ভোট ব্যাঙ্ক তৈরি করেছে রাজ্যের শাসক দল তৃণমুল কংগ্রেস। তাই পাহাড়ের প্রকৃত উন্নয়ন একমাত্র কংগ্রেস জোট প্রার্থীর দ্বারাই সম্ভব। তাই পাহাড়ের মানুষকে তাঁকে ভোট দেওয়ার আবেদন জানান তিনি।

হর্ষবর্ধন শ্রিংলাকে সাইড করে পাহাড়ে ফের বিজেপির টিকিটে ভোট লড়াই করার সুযোগ পেয়েছেন বিস্তা। তবে তাঁর জন্য এখন উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে কার্সিয়ংয়ের বিজেপি বিধায়ক বিপি বাজগাইন, যিনি বিস্তার বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। বন্দনা রাই, একজন অ্যাডভোকেট এবং সমাজকর্মী যিনি ২০১৯ সালের নির্বাচনে বিস্তাকে সমর্থন করেছিলেন, তিনিও তাঁর বিরুদ্ধে নির্দল হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। এই দু-জন বিজেপি প্রার্থী রাজু বিস্তাকে যথেষ্ট ব্যথা দেবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: Lok Sabha Elections 2024: ভারতের নির্বাচনে বিঘ্ন ঘটাতে চিনের হাতিয়ার AI, সতর্ক করল মাইক্রোসফ্ট

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget