এক্সপ্লোর

Abhishek Banerjee : ডায়মন্ড-মডেল হিট লোকসভা ভোটেও? ভোটাধিকার প্রয়োগ করেই অভিষেকের বড় বার্তা

Abhishek Banerjee Casts Vote : ডায়মন্ড হারবার কেন্দ্রে ৭টি বিধানসভা, সবকটিই তৃণমূলের দখলে। এবারও কি তৃণমূলের উপরই ভরসা রাখবে ডায়মন্ডহারবার ?

কলকাতা : তিনি ডায়মন্ডহারবার কেন্দ্রের সাংসদ। এবারও তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়ছেন ডায়মন্ডহারবার থেকে। তাঁর কেন্দ্রে ভোট আজই। আর তাঁর ভোট দক্ষিণ কলকাতায়। সকাল সকাল ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। 

অভিষেক - বার্তা 

অভিষেকের লড়াইয়ের কেন্দ্রের মধ্যে পড়ছে ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুুপুর, বজবজ, মহেশতলা ও মেটিয়াবুরুজ, এই ৭টি বিধানসভা, সবকটিই তৃণমূলের দখলে। এবারও কি তৃণমূলের উপরই ভরসা রাখবে ডায়মন্ডহারবার ?

ভোট দিয়ে বেরিয়ে অভিষেক বললেন, আজ যেসব কেন্দ্রে ভোট সেখানে আবহাওয়াও খারপ নেই। অতটা প্যাচপ্যাচে গরম নেই। তাই মানুষ ভোট দিতে উৎসাহ পাবেন বলে মনে করছেন তিনি। সেই সঙ্গে তিনি বলেন, সাধারণ মানুষ কেন্দ্রীয় বঞ্চনার কথা জানে। বিগত ৫ বছরের বঞ্চনার জবাব মানুষ দেবেন, দাবি অভিষেকের। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মানুষের যে রাগ তা ইভিএমে প্রতিফলিত হবে বলে দাবি অভিষেকের ।       

বিরোধীদের অভিযোগ

একদিকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, উৎসবের মেজাজে ভোট হচ্ছে, তখন বিজেপি প্রার্থীর অভিযোগ, ' ডায়মন্ড হারবারে কোনও ভোট হচ্ছে না। প্রতিটা বুথে গিয়ে দেখবেন কেমন ছাপ্পা চলছে। এত যে ভাইপো ডায়লগ দেয় ৪ লক্ষ ভোটে জিতবে, এত কাপুরুষ কেন? এত কাপুরুষ কেন? '  'আজকে ডায়মন্ড হারবারের ইতিহাসে কালো দিন', বলছেন সিপিএম প্রার্থী প্রতীকউর রহমান।  

ডায়মন্ড হারবারে অশান্তি 

সরিষায় সিপিএম সমর্থককে গুরুতর মারধরের অভিযোগ উঠল, তৃণমূলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। সরিষায় নাহান্না সকুলের ৯২ নম্বর বুথে সিপিএম ও বিজেপির প্রতীকে কালো টেপ লাগানো ছিল বলে অভিযোগ তোলেন এই সিপিএমের সমর্থক। প্রিসাইডিং অফিসারের কাছে তিনি অভিযোগ জানান বলেও দাবি। অভিযোগ, বুথ থেকে বেরনোর পরই, পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যের নেতৃত্বে সিপিএম সমর্থককে কিল-চড়-ঘুসি-লাথি মারা হয়। 

ফলতায় তৃণমূল নেতা-কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী।  বেলসিংহা হাইস্কুলের সামনে বিজেপি প্রার্থী অভিজিৎ ববি দাসকে ঘিরে চলে ব্য়াপক বিক্ষোভ। বিজেপি প্রার্থীকে আটকাতে ফলতা রোডের ওপর বসে অবরোধ শুরু করে তৃণমূল কর্মী-সমর্থকরা। বিজেপি প্রার্থী অভিযোগ করেন, ' কোনও বুথে কি ভোট হচ্ছে? সব জায়গায় ক্য়ামেরা ঘুরিয়ে রাখা হয়েছে। পিছনের জানলা খুলে রাখা হয়েছে। সেখান ছাপ দেওয়া হচ্ছে, প্রিসাইডিং অফিসারের সামনে। পাশে তৃণমূলের ইলেকশন এজেন্টরা লোককে ধরে ধরে নিয়ে ছাপ দেওয়াচ্ছে। পোলিং এজেন্টদের মেরেধরে বের করে দেওয়া হয়েছে। ' 

 আরও পড়ুন :

দেশে কার কত আসন পাওয়ার সম্ভাবনা? কী হতে পারে রাজ্যের রেজাল্ট? EXIT POLL কোথায় কখন দেখবেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget