এক্সপ্লোর

Loksabha Election 2024 : 'বুথের কাছেই মুখ্যমন্ত্রীর ছবি ও তৃণমূলের পতাকা', উত্তেজনা কোচবিহারে

Coochbehar Constituency : নিশীথ-উদয়নের দ্বৈরথে আগে থেকেই উত্তপ্ত কোচবিহার। আর এবার নির্বাচনের দিন সকালেও , ভোট শুরুর আগে ফের একবার উত্তেজনা ছড়াল এই কেন্দ্রে। 

সুকান্ত মুখোপাধ্যায়, প্রকাশ সিনহা, শিবাশিস মৌলিক, কোচবিহার:  কিছুক্ষণ পরেই শুরু লোকসভা ভোটের মহারণ। প্রথম দফায় রাজ্যে কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার আসনে ভোটগ্রহণ হবে। আগের রাত থেকেই উত্তপ্ত হয়েছে কোচবিহার। নিশীথ-উদয়নের দ্বৈরথে আগে থেকেই উত্তপ্ত কোচবিহার। আর এবার নির্বাচনের দিন সকালেও , ভোট শুরুর আগে ফের একবার উত্তেজনা ছড়াল এই কেন্দ্রে। 

কোচবিহার জেনকিন্স স্কুলের বুথে উত্তেজনা দেখা গেল সাত সকালে। ঘটনাটা কী? অভিযোগ, নির্বাচনী বিধিভঙ্গ করে বুথের ১০০ মিটারের মধ্যে মুখ্যমন্ত্রীর ছবি ও তৃণমূলের পতাকা লাগানো হয়েছে। প্রিসাইডিং অফিসারের কাছে অভিযোগ জানায় বিজেপি। অভিযোগের পর ছবি-পতাকা দ্রুত সরায় তৃণমূল। 

অন্যদিকে আরও চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল মাথাভাঙায় । এক সিআরপিএফ জওয়ানের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল। মৃত জওয়ানের নাম নীলেশকুমার নীলু। নীলেশকুমার নীলু বৃহস্পতিবার রাতে বাইশগুড়ি হাইস্কুলে মোতায়েন ছিলেন ওই কর্মী। বাহিনীর তরফে জানানো হয় ভোটকেন্দ্রেই ওই জওয়ান অসুস্থ হয়ে পড়েন। তাঁর নাক-মুখ থেকে রক্ত বেরোতে শুরু করে। হাসপাতালে নিয়ে গেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে মৃত বলে ঘোষণা। হঠাৎ করে তিনি অসুস্থ হলেন কীভাবে ? অতিরিক্ত গরমের জেরেই কি এই অসুস্থতা নাকি অন্য কিছু ? তাই নিয়ে চাঞ্চল্য ছড়ায়। 

এদিন ভোট শুরুর আগে কোচবিহার শহরের ১৮ নম্বর ওয়ার্ডের তোর্সার চর এলাকায়  উত্তেজনা ছড়ায়। ভোটারদের ভয় দেখানো, বাড়ি ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গভীর রাতে স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ভাঙচুর-মারধরের অভিযোগ তোলে বিজেপি।  

বৃহস্পতিবার রাতেও অশান্ত হয়ে উঠেছিল কোচবিহার। হাঁসুয়া নিয়ে তৃণমূলকর্মীর ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এদিন দলের বুথ সভাপতির বাড়িতে যাওয়ার সময় তৃণমূলকর্মীদের ওপর হামলা চালানো হয়। হাঁসুয়ার কোপে গুরুতর আহত হন এক তৃণমূলকর্মী। গোটা ঘটনায় অভিযোগের আঙুল ওঠে বিজেপির বিরুদ্ধে। যদিও, তৃণমূলের অভিযোগ উড়িয়ে বিজেপি পাল্টা দাবি করেছে, তৃণমূল নিজেদের মধ্য়ে গন্ডগোল করে অশান্তি পাকানোর চেষ্টা করছে। 

লোকসভা ভোটের প্রথম দফায় ৩ জেলায় ভোটগ্রহণ হচ্ছে। শুক্রবার কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভোটগ্রহণ হচ্ছে । ভোট উপলক্ষে কোচবিহারে মোতায়েন  ১১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী,  আলিপুরদুয়ারে ৬৩ কোম্পানি ও জলপাইগুড়িতে ৭৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।  

আরও পড়ুন : 

গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবের মঞ্চে প্রথম দফায় ষোলোশোরও বেশি প্রত্যাশীর ভাগ্য নির্ধারণ সাড়ে ষোলো কোটিরও বেশি মানুষের হাতে

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget