এক্সপ্লোর

Arjun Singh Joins BJP: 'কর্মীদের বাঁচাতে বিজেপি থেকে দূরে গিয়েছিলাম', ফের পদ্মে ফিরে 'সাফাই' অর্জুনের

Parliament Election 2024: গত লোকসভা ভোটের আগে তৃণমূল থেকে বিজেপিতে এসেছিলেন। মাঝে তৃণমূলে ফিরে যাওয়া। আবার এই লোকসভা নির্বাচনের আগে ফের পদ্মে ফিরলেন অর্জুন।

কলকাতা: এক লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আগে তৃণমূল থেকে বিজেপি (Arjun Joins BJP)। পদ্মচিহ্নে সাংসদ হয়ে কিছুদিন পরে ফের তৃণমূলে। তারপর আবার একটা লোকসভা নির্বাচন। তার আগে তৃণমূলে টিকিট না পেয়ে ফের বিজেপিতে। গত ৭ বছরে অর্জুন সিংহের রাজনৈতিক অবস্থান এক লাইনে বললে এমনটাই হবে। 

২০২৪ এর লোকসভা ভোটের (Parliament Election 2024) আগে ব্যারাকপুরে টিকিট না পেয়ে আবার বিজেপিতে যোগ দিলেন অর্জুন সিংহ (MP Arjun Singh)। তারপরেই বললেন কেন তিনি বিজেপি থেকে দূরে গিয়েছিলেন? কারণ হিসেবে তুলে ধরেছেন ভোট পরবর্তী হিংসাকে। তিনি বললেন, '২০২১ সালে বিধানসভা ভোটের পর সন্ত্রাস হয়েছে। ভোট পরবর্তী সন্ত্রাস সবচেয়ে বেশি হয়ছে ব্যারাকপুরে। দলের নেতা-কর্মীদের বাঁচাতে বিজেপি থেকে দূরত্ব তৈরি করেছিলাম।' সাংসদ অর্জুন সিংহের (TMC MP joins BJP) অভিযোগ, 'পুলিশের সাহায্য নিয়ে ক্ষমতা দখল করে রেখেছে তৃণমূল কংগ্রেস।' তাঁর মুখে উঠে এল সন্দেশখালির প্রসঙ্গও। অর্জুন সিংহের মন্তব্য়, 'রাজ্যের বিভিন্ন জায়গায় সন্দেশখালির মতো পরিস্থিতি। কোনও এফআইআর লেখা হয় না, এরকম অত্যাচার সারা পৃথিবীতে কোথাও দেখা যায় না। সন্দেশখালির ঘটনার পর বিজেপির সঙ্গে যোগাযোগ করি, জানাই ফের বিজেপিতে যোগদান করতে চাই। এই প্রশাসনের হাত থেকে মুক্তি দিতে একমাত্র পারেন নরেন্দ্র মোদি।' তাঁর তোপ, 'বাংলায় প্রশাসন ও গুণ্ডারা একসঙ্গে কাজ করে। বাংলার মানুষের মুক্তির জন্য বিজেপির হয়ে কাজ করব।'

সন্দেশখালি প্রসঙ্গ উঠে এসেছে দিব্যেন্দু অধিকারীর মুখেও।  এদিন বিজেপিতে যোগ দিয়ে তিনি বলেন, 'আজ আমার জন্য একটি শুভ দিন। মোদির আদর্শে অনুপ্রাণিত হয়ে বিজেপিতে যোগ দিলাম। বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির হয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। সন্দেশখালিতে মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা নিন্দাজনক। সন্দেশখালি শুধু বাংলা নয়, সারা দেশের বিষয়।' তাঁর তোপ, 'মহিলাদের ৫০০, ১০০০ টাকা দিলেই মহিলাদের সম্মান দেওয়া হয় না, বাংলায় মহিলাদের সম্মান দেওয়া হয় না। বাংলায় আইনের শাসন নেই। বাংলায় বিজেপিকে এগিয়ে নিয়ে যেতে এবং নরেন্দ্র মোদির জন্য ৪০০ আসন জেতানোই আসল লক্ষ্য।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: অর্জুনের পদ্মে 'ঘর ওয়াপসি', গেরুয়া শিবিরে শুভেন্দুর ভাই দিব্যেন্দুও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৭.৭.২৬): এবার কি সরাসরি বিজেপিতেই মিশে যাবে কাকলি-সায়নীদের NCPI?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৭.৭.২৬): নিটকাণ্ডে দফায়-দফায় উত্তাল সংসদ, দুই কক্ষেই বিরোধীদের বিক্ষোভ
NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget