এক্সপ্লোর

Dandruff in Winter: খুসকির সমস্যা থেকে রেহাই পাওয়ার সহজ ১০ উপায়

খুসকির সমস্যার জন্য আবহাওয়ার পরিবর্তন যেমন একটা কারণ, তেমনই আরও বেশ কয়েকটা কারণ হল স্ট্রেস, অত্যধিক তেল মশলাজাতীয় খাবার খাওয়া, সঠিক শ্যাম্পুর ব্যবহার না করা, অত্যধিক ঘাম, দূষণ, ধুলো।

কলকাতা: শীতকাল আসলেই মাথার ত্বকেও নানারকমের সমস্যা দেখা দেয়। মাথার ত্বকে চুলকানি থেকে ত্বক শুষ্ক হয়ে যাওয়া এবং তার মধ্যে অন্য়তম খুসকির (Dandruff) সমস্যা। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই সময়ে আবহাওয়ার পরিবর্তনের কারণে এবং ত্বকের নানা সমস্যার কারণে মাথার ত্বকে এক ধরনের ফাঙ্গাস দেখা দেয়। যদি খুসকির সমস্যা থেকে রেহাই পেতে হয়, তাহলে সঠিক পদ্ধতিতে চুলের যত্ন নিতে হবে। এবং অবশ্যই সঠিক প্রসাধনীও ব্যবহার করতে হবে। তাছাড়া, খুসকির সমস্যা বাড়তে থাকলে চুল এবং ত্বকে আরও নানা সমস্যা দেখা দিতে পারে।

খুসকির সমস্যার ঘরোয়া সমাধান-

বিশেষজ্ঞদের মতে, খুসকির সমস্যার জন্য আবহাওয়ার পরিবর্তন যেমন একটা কারণ, তেমনই আরও বেশ কয়েকটা কারণ হল স্ট্রেস, অত্যধিক তেল মশলাজাতীয় খাবার খাওয়া, সঠিক শ্যাম্পুর ব্যবহার না করা, অত্যধিক ঘাম, দূষণ, ধুলো। খুসকির সমস্যা কম করার ১০টি সহজ পদ্ধতি জানাচ্ছেন তাঁরা-

১. শুষ্ক স্কাল্পের সমস্যার জন্য অন্যতম কারণ হিসেবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন মাথার ত্বকে অত্যধিক ড্রায়ারের ব্যবহার। অনেকেরই স্নানের পর ড্রায়ার ব্যবহার করে চুল শুকনো করার অভ্যাস থাকে। ভিজে চুলের কারণে যেমন মাথার যন্ত্রণা এবং ঠান্ডা লাগার সমস্যা দেখা দিতে পারে, তেমনই অত্যধিক ড্রায়ারের ব্যবহার মাথার ত্বককে আরও শুষ্ক করে দেয়। স্কাল্পের শুষ্কভাব দূর করতে ড্রায়ারের ব্যবহার বন্ধ করার বা কম করার পরামর্শ বিশেষজ্ঞদের।

২. ত্বক এবং চুলের জন্য খুবই ক্ষতিকর চিনি। রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পেলে মাথার ত্বকেও তার প্রভাব পড়ে। এর কারণে শীতকালে খুসকির সমস্যা দেখা দেয়। বিশেষজ্ঞদের পরামর্শ চিনির পরিবর্তে গুড় কিংবা মধু ব্যবহার করার জন্য।

৩. শুধু শীতকালেই নয় সারা বছরই প্রচুর পরিমাণে জল খাওয়া খুবই জরুরি। শরীর সুস্থ রাখত এবং শরীরের জলীয়ভাব বজায় রাখতে সারাদিনে পর্যান্ত পরিমাণে জল খাওয়া দরকার। একজন প্রাপ্তবয়স্ক মানুষের সারাদিনে অন্তত ৫ লিটার জল খাওয়া দরকার।

৪. খুসকির সমস্যা দূর করতে বায়োটিন এবং জিঙ্ক সমৃদ্ধ খাবার খাওয়া দরকার। বায়োটিন এক ধরনের ভিটামিন যা চুলের স্বাস্থ্যের জন্য খুবই কার্যকর।

৫. নিয়মিত খাবারের তালিকায় ভিটামিন বি, জিঙ্ক, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রাখা দরকার। যা চুলের স্বাস্থ্য সঠিক রাখবে। প্রতিদিনের খাবারের তালিকায় টাটকা ফল এবং সব্জিও রাখতে হবে।

আরও পড়ুন - Honey Benefits: শীতকাল পড়তেই রোজ মধু খাচ্ছেন? আদৌ উপকার হচ্ছে তো?

৬. সারাদিনে বেশ কয়েকবার চুল ভালো করে আঁচড়ানো জরুরি বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। চুল আঁচড়ালে চিরুনির ব্যবহার মাথার ত্বকে রক্ত সঞ্চালন সঠিকভাবে হয়।

৭. স্নান করার পর বা চুল ধোওয়ার পর মোছার জন্য সুতির তোয়ালে ব্যবহার করুন। 

৮. যদি খুসকির সমস্যা অত্যধিক বেশি থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা প্রয়োজন।

৯. সঠিক শ্যাম্পু ব্যবহার করা প্রয়োজন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শ্য়াম্পু ব্যবহার করুন।

১০. চুল এবং স্কাল্প যাতে পরিস্কার থাকে, সেদিকে নজর রাখা জরুরি। রোদে বেরনোর সময় মাথা ঢেকে বেরন। প্রয়োজনে টুপি কিংবা স্কার্ফ ব্যবহার করুন।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget