এক্সপ্লোর

Rice Noodles Benefits: ওজন বাড়বে বলে ভাত, চাউমিন এড়াচ্ছেন? রাইস নুডুলসে উপকার ?

Rice Noodles Health Benefits: ওজন বেড়ে যাওয়ার ভয়ে অনেকেই ভাত ও চাউমিন কম খান। কিন্তু রাইস নুডলস খেলে কি উপকার মিলবে ?

Rice Noodles Benefits: ভাত না খেলে ঠিক যেন খাওয়া হয় না। এমন অনেকেই মনে করেন। আবার সন্ধ্যের জলখাবার মানে কারও কারও কাছে রোল, চাউমিন। কিন্তু ওজন বেড়ে যাওয়ার ভয় অনেকে এই খাবারগুলি এড়িয়ে চলেন। ভাত খাওয়া কমিয়ে দেন। আবার অন্যদিকে রোল, চাউমিনের মতো ফাস্টফুডও এড়িয়ে চলেন। এই অবস্থায় কি রাইস নুডলস পাতে রাখা যায় ? এটি খেলে কী কী উপকার হয়, কীই বা সমস্যা হতে পারে ? জেনে নেওয়া যাক বিশদে।

রাইস নুডলস আদতে কী 

রাইস নুডলস দক্ষিণ পূর্ব এশিয়ার একটি জনপ্রিয় খাবার। এর মূল উপাদান আটা হলেও সেই আটা চাল দিয়ে তৈরি হয়। অর্থাৎ বলা ভাল চালগুঁড়ো।  চালগুঁড়ো ও জল মিশিয়ে বানানো হয় রাইস নুডলস। এছাড়া, এতে কর্ন স্টার্চও দেওয়া হয়।

রাইস নুডলসের গুণাগুণ

গ্লুটেন ফ্রি খাবার - রাইস নুডলসের বড় গুণ হল গ্লুটেন নেই এতে। গ্লুটেনের জেরে পেট ফাঁপা, ডায়রিয়ার সমস্যা হয়। সিলিয়াক রোগে আক্রান্তদের গ্লুটেন খাওয়া ঠিক নয়। তাই রাইস নুডলস বেছে নিতেই পারেন।

সোডিয়ামের পরিমাণ কম - বেশি সোডিয়াম খাওয়া আমাদের দেহে একাধিক রোগের কারণ। অতিরিক্ত সোডিয়ামের জন্য রক্তচাপ বেড়ে যায়। হার্টের সমস্যা দেখা দেয়। এমনকি কিডনিও নষ্ট হয়ে যেতে পারে। 

সেলিনিয়ামে ভরপুর রাইস নুডলস -  সেলেনিয়াম একটি বিশেষ ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্টটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো ছাড়াও থাইরয়েডের সমস্যা দূর করে। 

ভিটামিন এ-তে সমৃদ্ধ - ভিটামিন এ চোখের জন্য উপকারী একটি খাবার। এটি চোখের দৃষ্টিশক্তি ভাল রাখে। পাশাপাশি বয়সকালে চোখের নানা রোগ দূরে রাখে। 

রাইস নুডলসে ওজন কমে ?

প্রতি এক কাপ রাইস নুডলসে ক্যালোরির পরিমাণ ২০০ এর থেকে কম। অন্যদিকে আটা নুডলসে ক্যালোরির পরিমাণ প্রায় ২৩০। যা রাইস নুডলসের থেকে বেশি। আবার এই পরিমাণ চালের ভাতে আরও বেশি ক্যালোরি থাকে। ফলে ওজন কমানোর জন্য রাইস নুডলস সেরা বিকল্প হতে পারে। 

রাইস নুডলস খেলে কোনও সমস্যা হতে পারে ?

রাইস নুডলসে তুলনামূলকভাবে কম ক্যালোরি থাকে। কিন্তু এতে ফাইবারের পরিমাণও কম। ফাইবারজাতীয় খাবার আমাদের স্বাস্থ্যের জন্য জরুরি। তবে আটার নুডলস বা ভাতের থেকে ভাল বিকল্প হতেই পারে রাইস নুডলস।

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Best Time Of Breakfast: সকালের জলখাবারের সেরা সময় কখন ? কী খেলে সারাদিন চাঙ্গা থাকবে শরীর

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget