এক্সপ্লোর

Study Tips: পড়াশোনায় মন বসে না? ছোট ছোট নিয়মেই বাড়বে একাগ্রতা

Study Time Concentration: পড়াশোনার সময় স্মার্টফোন থেকে শতহস্ত দূরে থাকুন। মনঃসংযোগ কমানোর জন্য এই একটি ডিভাইসই যথেষ্ট। তাই পড়ার মাঝের বিরতিতে ফোন ঘাঁটবেন না ভুলেও।

Study Tips: পড়াশোনা করতে বসলেই ঘুম পায়। কিংবা মনে হয় একটু ফোন ঘেঁটে দেখে নেওয়া যাক। অথবা একপাক ঘুরে এসে পড়তে বসলে কেমন হয়- এমন হাজারও চিন্তাভাবনা মনে ঘুরতে থাকে। বেশিরভাগের ক্ষেত্রেই পড়াশোনার সময় মনঃসংযোগ একটা বড় সমস্যা। কিছুতেই মন বসে না পরার বইয়ে। বাকি দুনিয়ার কথা তখন মাথায় ঘুরতে থাকে। কিন্তু পড়াশোনা নিষ্ঠা ভরে না করলে মুশকিল। তাই অধ্যাবসায়ের সময় একাগ্রতা খুবই জরুরি বিষয়। অতএব যে যতটুকু সময় পড়াশোনা করবেন, মনঃসংযোগ থাকা খুবই দরকার। যাঁদের পড়ার সময় মাথায় অন্যান্য সমস্ত চিন্তাভাবনা ঘোরে আর তার জেরে পড়াটাই ঠিক করে হয় না, তাঁদের জন্য রয়েছে কয়েকটি সাধারণ টিপস। এগুলি মেনে চলতে পারলেই পড়ার সময় একাগ্রতা, মনঃসংযোগ বাড়বে। 

কী কী করবেন, যাতে ঠিকভাবে পড়াশোনা হয়, দেখে নিন 

  • পড়তে বসার আগে ঠিক করে নিন সেই সময় কী কী পড়বেন। আগে থেকে ভাবনাচিন্তা করা থাকলে পড়তে বসে আর হাজারটা বই ঘাঁটতে গিয়ে সময় নষ্ট হবে না। যে বিষয় সবচেয়ে পছন্দের সেটা দিয়েই পড়াশোনা শুরু করুন। এর ফলে আপনার মন ভাল থাকবে। 
  • সকালে উঠে পড়তে না বসলে জীবন বৃথা, এমনটা নয়। যিনি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারেন তিনি সকালে পড়াশোনা করুন। অন্যান্যরা তাঁদের সুবিধা মতো সময়ে পড়াশোনা করুন। 
  • একটানা পড়াশোনা করতে কারওরই ভাল লাগে না। অনেকক্ষণ এক জায়গায় বসে থাকলে পড়াশোনা ঠিকভাবে হয়ও না। তাই পড়ার ফাঁকে মাঝে মাঝে বিরতি নিন। সেই সময় চাইলে একটু হেঁটে আসুন। কিংবা হাল্কা গান শুনতে পারেন। হাল্কা কিছু খাবার খেতে পারেন। 
  • পড়াশোনার সময় স্মার্টফোন থেকে শতহস্ত দূরে থাকুন। মনঃসংযোগ কমানোর জন্য এই একটি ডিভাইসই যথেষ্ট। তাই পড়ার মাঝের বিরতিতে ফোন ঘাঁটবেন না ভুলেও। পড়াশোনা শুরুর আগে ফোন অন্যত্র রেখে দিন। পড়া শেষ হয়ে গেলে ফোন হাতে নিন। 
  • যে জায়গায় পড়তে বসছেন সেটা আরামদায়ক হওয়া জরুরি। পারলে চেয়ারে টেবিলে বসে পড়াশোনা করুন। বিছানায় বালিশ নিয়ে পড়তে বসলে ঘুম পাওয়ার সম্ভাবনা থাকে, আলস্য লাগে। তাই এই অভ্যাস না রাখাই ভাল। 
  • পড়াশোনার ফাঁকে বিরতি নিয়ে হাল্কা ফ্রি-হ্যান্ড একসারসাইজও করে নিতে পারেন। এর ফলে স্ট্রেস কমবে এবং একাগ্রতা, মনঃসংযোগ বাড়বে। 

আরও পড়ুন- খুশকি তাড়ানোর দাওয়াই 'স্পেশ্যাল শ্যাম্পু' নয়, বাড়িতেই হবে মুশকিল আসান 

সেরা শিরোনাম

Cough Syrup: শিশুদের কাফ সিরাপ দিয়ে চলেছেন? ঝুঁকি বোঝাতে তৎপর কেন্দ্র, বড় পরিবর্তন ঘটতে পারে
শিশুদের কাফ সিরাপ দিয়ে চলেছেন? ঝুঁকি বোঝাতে তৎপর কেন্দ্র, বড় পরিবর্তন ঘটতে পারে
Fairness Creams : 'পাকিস্তানে তৈরি' এই ২ ফেয়ারনেস ক্রিম ব্যবহার করেন না তো ? বড় ক্ষতি হয়ে যেতে পারে; সতর্কবার্তা জারি ভারতে
'পাকিস্তানে তৈরি' এই ২ ফেয়ারনেস ক্রিম ব্যবহার করেন না তো ? বড় ক্ষতি হয়ে যেতে পারে; সতর্কবার্তা জারি ভারতে
Medical Science: পুরুষের শরীরে জরায়ু, ফ্যালোপিয়ান টিউব পাওয়া গেল, চিকিৎসা চলছিল ইনফার্টিলিটির, কিছুতেই সন্তান আসছিল না
পুরুষের শরীরে জরায়ু, ফ্যালোপিয়ান টিউব পাওয়া গেল, চিকিৎসা চলছিল ইনফার্টিলিটির, কিছুতেই সন্তান আসছিল না
Food Safety : খাবারে সংক্রমণ থেকে ভয়ঙ্কর পরিণতি বিশ্বজুড়ে, ক্যান্সার থেকে হার্ট অ্যাটাক ! ভয়ঙ্কর পরিসংখ্যান দিল WHO
খাবারে সংক্রমণ থেকে ভয়ঙ্কর পরিণতি বিশ্বজুড়ে, ক্যান্সার থেকে হার্ট অ্যাটাক ! ভয়ঙ্কর পরিসংখ্যান দিল WHO

ভিডিও

CM Suvendu Adhikari: পুরুলিয়ায় আজ করম উৎসবে যোগ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP Ananda
Mamata TMC Protest Rally: দলীয় কার্যালয়ে হামলা, প্রতিবাদে পথে নামল মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
CM Suvendu Adhikari: “আমরা কুর্মি সমাজকে UCC-এর বাইরে রেখেছি”, বললেন মুখ্যমন্ত্রী | ABP Ananda
CM Suvendu Adhikari:
Rejinagar By Election: দোলাচল কাটিয়ে ভোটের ময়দানে রবিউল আলম চৌধুরী | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Married Couple with Different Surnames: স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
Salman Khan: বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
Weather Update: আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
Weather Alert: ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
Vaibhav Sooryavanshi: মাত্র ১৫ বছর বয়সে মুম্বইয়ে ৩ কোটি টাকার বাড়ি! বৈভবের আয় ও সম্পত্তি চোখ ধাঁধিয়ে দেবে
মাত্র ১৫ বছর বয়সে মুম্বইয়ে ৩ কোটি টাকার বাড়ি! বৈভবের আয় ও সম্পত্তি চোখ ধাঁধিয়ে দেবে
Humayun Kabir : এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
IND vs BRA: ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
Nandigram By Election: 'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
Embed widget