এক্সপ্লোর

৩১ মার্চের মধ্যে আধারের সঙ্গে যুক্ত না হলে বাতিল হবে ১৮ কোটি প্যান কার্ড?

যতদিন আধারের সঙ্গে সংযুক্তিকরণ করা হবে না, ততদিন যে কোনও ব্যক্তি একাধিক প্যান কার্ড তৈরি করতে পারেন

নয়াদিল্লি: আগামী ৩১ মার্চের মধ্যে আধারের সঙ্গে সংযুক্ত না করা হলে বাতিল হয়ে যেতে পারে প্রায় ১৮ কোটি প্যান কার্ড। আয়কর দফতরের সূত্রকে উদ্ধৃত করে এমনই খবর প্রকাশ করেছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম।

জানা গিয়েছে, আয়কর ফাঁকি দিতে অনেকে একাধিক প্যান কার্ড তৈরি করে সেগুলির মাধ্যমে বিভিন্ন ধরনের উচ্চ-মূল্যের লেনদেন করে থাকে। কিন্তু, আধারের সঙ্গে প্যান কার্ড সংযুক্তকরণ হলে, তা আর সম্ভব হবে না।

পাশাপাশি, অনেকে এমনও আছে যাঁরা বিলাসবহুল জিনিস কিনতে প্রচুর অর্থব্যয় করেন, অথচ কর ফাঁকি দেওয়ার জন্য নিজেদের স্বল্প আয় হিসেবে দেখান। কিন্তু, আধার-প্যান সংযুক্তিকরণ হলে এই কার্যকলাপ সম্ভব হবে না।

আয়করের এক আধিকারিক জানান, যতদিন আধারের সঙ্গে সংযুক্তিকরণ করা হবে না, ততদিন যে কোনও ব্যক্তি একাধিক প্যান কার্ড তৈরি করতে পারেন। কিন্তু, আধার-প্যান সংযুক্তিকরণ হলে, তা আর সম্ভব হবে না।

ওই আধিকারিক জানান, এটা দুঃখের বিষয় যে ১৩০ কোটির দেশে মাত্র ১.৫ কোটি মানুষ আয়কর জমা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি সেই কথা উল্লেখও করেছেন। করদাতাদের সংখ্যা অবিলম্বে বাড়ানো প্রয়োজন বলে মনে করেন ওই কর্তা।

সরকারি পরিসংখ্যান বলছে, দেশে প্রায় ৫১ কোটি মানুষের প্যান কার্ড রয়েছে। তবে, জুনের পরিসংখ্যান অনুযায়ী প্রায় ৬.৫ কোটি মানুষ আয়কর রিটার্ন দাখিল করেন। তার মধ্যে ১.৫ কোটি কর দেন।

আয়কর সূত্রের খবর, বর্তমানে ৩২.৭ কোটি মানুষের আধার-প্যান সংযুক্তিকরণ করা আছে। অর্থাৎ, আগামী ৩১ মার্চের মধ্যে আধার সংযুক্তিকরণ না হলে প্রায় ১৮ কোটি প্য়ান কার্ডের বৈধতা ওপর প্রশ্নচিহ্ন উঠবে।

কেন্দ্রীয় সূত্রের মতে, আগামী দিনে বেশ কিছু জিনিসের ওপর বিশেষ নজর দিতে চলেছে আয়কর দফতর। বেশ কিছু বিষয়কে করের আওতায় আনা হবে। যেমন, এক লক্ষ টাকার অধিক বিদ্যুৎ বা শিক্ষার খরচ, বিজনেস ক্লাসে অন্তঃদেশীয় উড়ান, এক লক্ষ টাকার বেশি সোনা-রুপো ক্রয়, ২০ হাজার টাকার বেশি সম্পত্তি কর, ৫০ হাজার টাকার বেশি জীবন বিমার প্রিমিয়াম ও ২০ হাজার টাকার বেশি স্বাস্থ্য বিমার প্রিমিয়াম।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Municipal Recruitment Scam: নিতাই দত্তকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর দাবি ED-র, কাদের সুপারিশে চাকরি ?
নিতাই দত্তকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর দাবি ED-র, কাদের সুপারিশে চাকরি ?
West Bengal News Today Live Updates: 'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত সিপিএম নেতা লাহেক আলির ৮ দিনের পুলিশ হেফাজত, আদালতে ঢোকার সময় কী বলেছেন তিনি?
বারুইপুরকাণ্ডে ধৃত সিপিএম নেতা লাহেক আলির ৮ দিনের পুলিশ হেফাজত, আদালতে ঢোকার সময় কী বলেছেন তিনি?
Donald Trump : 'হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেবে আমেরিকা', 'প্রতিদান-বাবদ' অর্থ দাবি ট্রাম্পের
'হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেবে আমেরিকা', 'প্রতিদান-বাবদ' অর্থ দাবি ট্রাম্পের

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি, কী অভিযোগ তার বিরুদ্ধে?
TMC News: থানার বাইরে ঢাক বাজিয়ে তীর্থঙ্কর ঘোষের গ্রেফতারি উদযাপন
Manas Bhunia: গ্রেফতারি নিয়ে রক্ষাকবচ পেলেও সবং ছাড়তে পারবেন না মানস ভুঁইয়া
Suvendu Adhikari: রাজ্যের রথযাত্রা কমিটিগুলোর জন্য অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
BJP News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget