এক্সপ্লোর

খালি চোখে না, সানগ্লাস পরে বা এক্স-রে প্লেটের মধ্যে দিয়েও দেখা উচিত নয় সূর্যগ্রহণ, পরামর্শ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের

গ্রহণের সময় সূর্যের দিকে সরাসরি তাকালে পাকাপাকি ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে চোখ। তাই খালি চোখে একেবারেই সূর্যগ্রহণ দেখা উচিত নয়।

নয়াদিল্লি: আগামীকাল চলতি বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ। কলকাতা সহ ভারতের বিভিন্ন শহর থেকে দেখা যাবে এই বিরল মহাজাগতিক ঘটনা। গ্রহণ নিয়ে মানুষের যেমন উৎসাহ রয়েছে, তেমনই অনেক ভুল ধারণাও রয়েছে। গ্রহণ প্রত্যক্ষ করার সময় অনেকেই প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করেন না। তাঁদের জন্যই বিশেষ পরামর্শ দিল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক। এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘গ্রহণের সময় সূর্যের দিকে সরাসরি তাকালে পাকাপাকি ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে চোখ। তাই খালি চোখে একেবারেই সূর্যগ্রহণ দেখা উচিত নয়। এমনকী, সাধারণ সানগ্লাস, গগলস পরে বা এক্স-রে প্লেট দিয়েও দেখা উচিত নয়।  প্রদীপের কালি ফেলা কাচ দিয়েও গ্রহণ দেখা যাবে না। জলে তৈরি হওয়া সূর্যের প্রতিবিম্বের দিকে তাকানো যাবে না। ব্যবহার করা যেতে পারে ঝালাই করার লুকিং গ্লাস। কার্ডবোর্ডে ছোট ছিদ্র করে তার মাধ্যমে সাদা জায়গায় সূর্যের প্রতিবিম্ব তৈরি করে দেখা যেতে পারে। এছাড়াও আয়নাকে ছোট্ট ছিদ্রযূক্ত কালো কাগজ দিয়ে মুড়িয়ে, এমনভাবে রাখতে হবে যাতে সূর্যের আলো সেই ছিদ্র থেকে প্রতিফলিত হয়ে সামনের দেওয়ালে পড়ে। এবং গ্রহণের প্রতিবিম্ব ফুটে ওঠে। গাছের ছায়াতেও খালি চোখে সূর্যগ্রহণ দেখা যেতে পারে। মাটিতে গাছের ছায়ার দিকে তাকালে দেখা যাবে সূর্যের একাধিক প্রতিচ্ছবি। সেক্ষেত্রে সূর্যের আলো আসার জন্য গাছের পাতার ফাঁক পিন হোল ক্যামেরার কাজ করে। সূর্যের দিকে তাকানোর জন্য ব্যবহার করা হয় বিশেষ ধরনের ফিল্টার যুক্ত গগলস। সেটা কারও কাছে থাকলে ব্যবহার করতে পারেন।’ বিজ্ঞানীরা জানিয়েছেন, কী ধরনের গ্রহণ হবে, সেটা পৃথিবী ও চাঁদের দূরত্বের উপর নির্ভর করে। চাঁদের কক্ষপথের আকার ডিম্বাকৃতি হওয়ায় পৃথিবীর সঙ্গে দূরত্ব সবসময়ই বদলাতে থাকে। আগামীকাল চাঁদ যে অবস্থানে থাকবে, তাতে সূর্যের চেয়ে এক শতাংশ ছোট মনে হবে। এই মহাজাগতিক ঘটনা বিরল। ফলে আগামীকালের গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পাবলিক আউটরিচ অ্যান্ড এডুকেশন কমিটির চেয়ারম্যান অনিকেত সুলে জানিয়েছেন, ‘ভারতে যদি কালকের সূর্যগ্রহণ দেখা না যায়, তাহলে আরও ২৮ মাস অপেক্ষা করতে হবে। এরপর ২০২২-এর ২৫ অক্টোবর ভারত থেকে আংশিক গ্রহণ দেখা যাবে। সেই গ্রহণ দেখা যাবে পশ্চিম ভারত থেকে। তাই কাল সতর্কতা অবলম্বন করেই গ্রহণ দেখা উচিত।’

সেরা শিরোনাম

Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget