এক্সপ্লোর

Cyclone Yaas in Bengal: ঘোড়ামারার যন্ত্রনা- সবাইকে সাবধান করে জলোচ্ছ্বাসে মৃত বৃদ্ধ, খরস্রোতে বাবার হাত ফসকে নিখোঁজ শিশু

প্রকৃতির রুদ্ররোষ কত নির্মম হতে পারে, তা মর্মান্তিক অভিজ্ঞতা দিয়ে উপলব্ধি করছে ঘোড়ামারার দুটি পরিবার। বাচ্চু জানা আর রুল আমিন গায়েন।

জয়দীপ হালদার, ঘোড়ামারা দ্বীপ: সবাইকে সাবধান করতে গিয়ে কোথাও যেন নিজেকে সাবধান করতে ভুলে গিয়েছিলেন। তাই তীব্র জলোচ্ছ্বাসে ভেসে গিয়েছিলেন বৃদ্ধ। কোথাও বাবার হাত ফসকে খরস্রোতে তলিয়ে গিয়েছে দেড় বছরের সন্তান। প্রথমজন মৃত, দ্বিতীয়জন এখনও নিখোঁজ। পিতাহারা পুত্র আর নিখোঁজ পুত্রের অপেক্ষায় বাবা। গুমরে মরছে সাগরের ঘোড়ামারা দ্বীপ

প্রকৃতির রুদ্ররোষ কত নির্মম হতে পারে, তা মর্মান্তিক অভিজ্ঞতা দিয়ে উপলব্ধি করছে ঘোড়ামারার দুটি পরিবার। বাচ্চু জানা আর রুল আমিন গায়েন। দুজনের জীবনের ওপর দিয়ে আক্ষরিক অর্থেই ঘূর্ণিঝড় বইয়ে দিয়েছে ইয়াস। দুই পরিবারই সাগর ব্লকের ঘোড়ামার দ্বীপের বাসিন্দা।

বঙ্গোপসাগর আর মুড়িগঙ্গা নদী দিয়ে ঘেরা ঘোড়ামারা দ্বীপ। ৫ বছর আগের প্রশাসনিক তথ্য অনুযায়ী, ১৩০ বর্গকিলোমিটারের দ্বীপ মাত্র ২৫ বর্গকিলোমিটারে এসে ঠেকেছে। যার মধ্যে ১৬ বর্গকিলোমিটার এলাকা উপকূলীয় অঞ্চলে। ঢেউয়ের মাথায় বাস করা মানুষগুলির মধ্যে একটি পরিবার হল জানা পরিবার। গৃহকর্তা ছিলেন ৭৫ বছরের বৃন্দাবন জানা।

পরিবার সূত্রে খবর, ২৬ মে ইয়াস আছড়ে পড়ার দিন সকালে, ঢেউ দেখে সবাইকে সতর্ক করতে বেরোন তিনি। শেষ পর্যন্ত জলোচ্ছ্বাসে তলিয়ে যান নিজেই। পরে ভেসে ওঠে তাঁর মৃতদেহ। 

মৃতের ছেলে বাচ্চু জানা বলেছেন, বাবা সকালে চা খেতে বেরিয়েছিল। জোয়ার দেখে সবাইকে বলছিল বেরোতে। তারপর বাঁধের দিকে চলে যান। এরপর ওখানকার একজন খবর দেয়, বাবা তলিয়ে গিয়েছে।এ

কদিকে, বাবাকে হারিয়ে শোকস্তব্ধ ছেলে, অন্যদিকে, নিখোঁজ ছেলের পথ চেয়ে এক বাবা।২৬ মে-র ভরা কটালে গ্রামে জল ঢুকতে দেখে ঘর ছাড়তে শুরু করে রুল আমিন গায়েনের পরিবার। পরিবার সূত্রে খবর, সেই সময়, জলের খরস্রোতে বাবার হাত ফসকে তলিয়ে যায় তাঁর দেড় বছরের সন্তান। এখনও সে নিখোঁজ। তল্লাশি চলছে।  নিখোঁজ শিশুর বাবা রুল আমিন গায়েন বলেছেন,  যখন প্রচুর জল চলে আসে, ঘর থেকে বেরোচ্ছিলাম, বড় ছেলেও ছিল। ছোট ছেলে জলের তোড়ে হাত ছেড়ে বেরিয়ে যায়। এখনও খুঁজে পাচ্ছি না।

ক্ষয়িষ্ণু ঘোড়ামারা দ্বীপে এখন খাবার আর পানীয় জলের চরম সঙ্কট। অসহায় পরিবারগুলির মুখে অন্ন তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে সুন্দরবন জেলা পুলিশ। প্রায় এক হাজার মানুষকে রান্না করে খাওয়ানোর ব্যবস্থা করেছেন আইনের রক্ষকরা। 

একদিকে, বিপর্যয়ের ক্ষত, একদিকে স্বজন হারানোর শোক, আর একদিকে সন্তানকে হারিয়ে ফেলার আশঙ্কা। গুমরে কাঁদছে ঘোড়ামারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
Independence Day 2026 : তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget