এক্সপ্লোর

Elon Musk on EVM: EVM-এ মোটে বিশ্বাস নেই, ফিরিয়ে আনা হোক ব্যালট, বললেন ইলন মাস্ক

Electronic Voting Machine: আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে প্রস্তুতি তুঙ্গে। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে মুখোমুখি লড়াই কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্পের।

নয়াদিল্লি: গত কয়েক বছরে বৈদ্যুতিন ভোটযন্ত্র নিয়ে বার বার প্রশ্ন উঠেছে। সদ্য সমাপ্ত হরিয়ানা বিধানসভা নির্বাচনেও সেই বিতর্ক ফিরে আসে। এবার বৈদ্যুতিন ভোটযন্ত্র নিয়ে প্রশ্ন তুললেন ধনকুবের ইলন মাস্ক। মাস্ক জানিয়েছেন, তিনি কম্পিউটার প্রোগ্রামকে মোটেই বিশ্বাস করেন না। শুধু তাই নয়, বৈদ্যুতিন ভোটযন্ত্রের পরিবর্তে ব্যালট পেপার ফিরিয়ে আনার দাবিও তুলেছেন মাস্ক। (Elon Musk on EVM)

আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে প্রস্তুতি তুঙ্গে। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে মুখোমুখি লড়াই কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্পের। প্রকাশ্যে ট্রাম্পের সমর্থনে এগিয়ে এসেছেন মাস্ক। এমনকি ট্রাম্পের নির্বাচনী প্রচারের খরচ বাবদ তিনি মোটা টাকা অনুদান দিয়েছেন বলেও খবর। 
আর সেই আবহেই বৈদ্যুতিন ভোটযন্ত্র নিয়ে প্রশ্ন তুললেন মাস্ক। তাঁর কথায়, "আমার মত হল, কাগজের ব্যালট, হাতে গোনার পদ্ধতি। কম্পিউটার সম্পর্কে অনেকটাই জানি আমি। একেবারেই বিশ্বাস করি না। আমি প্রযুক্তিবিদ। কম্পিউটার প্রোগ্রামে বিন্দুমাত্র বিশ্বাস নেই আমার। সহজেই সেটি হ্যাক করা সম্ভব, একলাইনের কোডই যথেষ্ট। কাগজের ব্যালট হ্যাক করা কষ্টকর।" (Electronic Voting Machine)

আগেও বৈদ্যুতিন ভোটযন্ত্র নিয়ে প্রশ্ন তুলেছেন মাস্ক। এবছর জুন মাসেও সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন মাস্ক। তাঁর যুক্তি ছিল, মানুষের পক্ষে তো বটেই, AI দিয়েও বৈদ্যুতিন ভোটযন্ত্র হ্যাক করা সম্ভব। মাস্কের এই মন্তব্যে শোরগোল পড়ে যায় ভারতেও। কংগ্রেস নেতা রাহুল গাঁধীও মাস্কের মন্তব্যে সমর্থন জানান। বৈদ্যুতিন ভোটযন্ত্রকে 'ব্ল্যাকবক্স' বলেও উল্লেখ করেন রাহুল।

কিন্তু বিজেপি নেতা রাজীব চন্দ্রশেখর, যিনি সেই সময় দেশের বৈদ্যুতিন এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী ছিলেন, তিনি মাস্কের দাবি খারিজ করে দেন।  বৈদ্যুতিন ভোটযন্ত্র নিয়ে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন। এমনকি ভারতে তৈরি বৈদ্যুতিন ভোটযন্ত্র নিয়ে মাস্ককে 'টিউশন' পড়ানোর প্রস্তাবও দেন তিনি। সম্প্রতি বৈদ্যুতিন যন্ত্র নিয়ে নতুন করে প্রশ্ন উঠলে, নির্বাচন কমিশনও তা খারিজ করে দেয়। কিন্তু আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগে নতুন করে বৈদ্যুতিন ভোটন্ত্র নিয়ে মন্তব্য করলেন মাস্ক, তাতে বিষয়টি নিয়ে আরও জলঘোলা হতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Bangladesh Loadshedding: দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!
দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!
Independence Day 2026: ১৪,০০০ ফুট উচ্চতায় জাতীয় পতাকা উত্তোলন ! সঙ্গে ১০০টি ঘোড়ার র‍্যালি, কোথায় জানেন ?
১৪,০০০ ফুট উচ্চতায় জাতীয় পতাকা উত্তোলন ! সঙ্গে ১০০টি ঘোড়ার র‍্যালি, কোথায় জানেন ?
Facebook News: কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget