Air India News: মাঝ আকাশে হঠাৎ বিপত্তি, চিনের আকাশ থেকে ফিরে আসাতে হল এয়ার ইন্ডিয়ার বিমানকে, দীর্ঘ ৮ ঘণ্টা ওড়ার পর
Air India Flight Returns to Delhi: মাঝ আকাশে ফের এয়ার ইন্ডিয়া বিমানে সমস্যা। আমেরিকা যাওয়ার পথে ফিরে আসতে হল দিল্লিতে। ৮ ঘণ্টা ওড়ার পর।

নয়াদিল্লি: দীর্ঘ আট ঘণ্টা আকাশে ওড়ার পর যাত্রীসমেত দিল্লিতে ফিরে এল এয়ার ইন্ডিয়ার বিমান। আমেরিকার উদ্দেশে ২৩০ জন যাত্রী নিয়ে আট ঘণ্টা আকাশে ভেসেছিল বিমানটি। যান্ত্রিক ত্রুটির জেরে শেষ পর্যন্ত দিল্লিতে ফিরে আসার সিদ্ধান্ত। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। (Air India Flight Returns to Delhi)
এয়ার ইন্ডিয়ার AI173 বিমানটি ২৩০ জন যাত্রী নিয়ে দিল্লি থেকে আমেরিকার সান ফ্রান্সিসকোর উদ্দেশে রওনা দিয়েছিল। প্রায় আট ঘণ্টা আকাশে ভেসেওছিল বোয়িং ৭৭৭-৩০০ ER বিমানটি। কিন্তু যান্ত্রিক গোলযোগের জেরে শেষ পর্যন্ত বুধবার দুপুরে দিল্লিতে ফিরে আসতে হয়। (Air India News)
দিল্লিতে নিরাপদেই অবতরণ করেছে বিমানটি। যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়। বিমানটি পরীক্ষা করে দেখা হবে। তবেই জানা যাবে ঠিক কী সমস্যা হয়েছিল।
আরও পড়ুন: পরিচালক অনীক দত্তর রহস্যমৃত্যু, ছাদ থেকে পড়ে গিয়েছিলেন, শোকের ছায়া টলিউডে
Flightradar24.com-এর তথ্য় বলছে, সব মিলিয়ে আট ঘণ্টারও বেশি সময় ধরে আকাশে ভেসেছিল বিমানটি। তবে চিনের আকাশে প্রবেশের পর বিমানের মুখ ঘুরতে শুরু করে। সেখান থেকেই ফের দিল্লির অভিমুখে রওনা দেয়।
আরও পড়ুন: কলকাতা পুরসভায় ফের ঘর ভাঙছে তৃণমূলের? আজই পদত্যাগ করতে পারেন দুই আধিকারিক
এয়ার ইন্ডিয়ার তরফে বিবৃতি দিয়ে বলা হয়, ‘দিল্লি থেকে সান ফ্রান্সিসকো যাওয়ার পথে ২৭ মে দিল্লিতে ফিরে এসেছে AI173 বিমানটি। যান্ত্রিক গোলযোগের জেরে নিয়ম মেনেই ফিরে এসেছে’। এয়ার ইন্ডিয়া জানিয়েছেন, যাত্রীদের সবরকম সহযোগিতা করছে তারা। হোটেলে থাকা-খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। বিকল্প ব্যবস্থা করে গন্তব্যে পৌঁছে দেওয়া হবে সকলকে। গোটা ঘটনায় দুঃখ প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া। তবে পর পর এমন ঘটনায় সংস্থার পরিষেবা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
এর আগে, গত ২১ মে বেঙ্গালুরু থেকে দিল্লি আসার পথে এয়ার ইন্ডিয়ার একটি বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। দিল্লি বিমানবন্দরে নামে AI2802 বিমানটি। বিমানবন্দরের রানওয়ে ছোঁয়ার মুখে ককপিটে খবর যায় ইঞ্জিনে আগুন জ্বলছে বলে। শেষ পর্যন্ত নিরাপদেই অবতরণ করে বিমানটি। যাত্রীদের নিরাপদেই নামিয়ে আনা সম্ভব হয়।
জ্বালানির মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই অন্তর্দেশীয় পরিষেবায় কাটছাঁট করেছে এয়ার ইন্ডিয়া। অন্তর্দেশীয় বিমানে ২২ শতাংশ কাটছাঁট করেছে তারা, আন্তর্জাতিক বিমানে ২৭ শতাংশ। প্রতি সপ্তাহে প্রায় ৪৪০০ বিমান চালায় এয়ার ইন্ডিয়া, যার মধ্যে ৩৬০০টি অন্তর্দেশীয়, ৮০০টি আন্তর্জাতিক। সেই আবহেই পর পর এমন ঘটনা।






















