এক্সপ্লোর

Apollo Hospital Sputnik V: সোমবার থেকে অ্যাপোলোতে শুরু স্পুটনিক ভি-র টিকাকরণ

এক একটি ডোজের জন্য লাগবে ১ হাজার ২৫০ টাকা। 

কলকাতা: আগেই দেশে এসে গিয়েছিল রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক ভি। সোমবার থেকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে শুরু হচ্ছে টিকাকরণ। এক একটি ডোজের জন্য লাগবে ১ হাজার ২৫০ টাকা। 

কোথাও কয়েক কিলোমিটার জুড়ে রাত থেকে লম্বা লাইন। কোথাও আবার নো ভ্যাকসিন বোর্ড। দেশের বিভিন্ন অংশের মতো বাংলাতেও, ভ্যাকসিনের চাহিদা ও যোগানের মধ্যে বিস্তর ফারাকটা বারবার চোখে পড়ছে। এই প্রেক্ষাপটে আশার খবর, কোভিশিল্ড ও কোভ্যাকসিনের পর এবার কলকাতায় শুরু হচ্ছে স্পুটনিক ভি-র টিকাকরণ।

সোমবার থেকে কলকাতায় অ্যাপোলো হাসপাতালে শুরু হবে ভ্যাকসিনেশন। স্পুটনিক ভি-র একটি ডোজের দাম ১২৫০ টাকা। অর্থাৎ দুটি ডোজ নিতে একজনের খরচ হবে আড়াই হাজার টাকা। গত ২৯ মে, রাশিয়া থেকে হায়দরাবাদে পৌঁছয় স্পুটনিক-V-র দেড় লক্ষ ডোজ।

অতিমারির সঙ্কটে ভ্যাকসিনের ঘাটতি সামলাতে, গতমাসেই রাশিয়ায় তৈরি স্পুটনিক-ভি ব্যবহারে ছাড়পত্র দিয়েছিল ড্রাগ কন্ট্রোলার জেনারাল অফ ইন্ডিয়া বা DCGI। সূত্রের খবর,  এই ভ্যাকসিনে দু’টো আলাদা স্পাইক প্রোটিন ব্যবহার করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এতে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ে। 

প্রথম পর্বের ২১ দিন পর দ্বিতীয় পর্বের টিকাকরণ হয়। এই প্রতিষেধকের কার্যকারিতা সর্বোচ্চ ৯১.৬ শতাংশ। ঠিক হয়েছে, ৫টি ওষুধ সংস্থা ভারতে ভ্যাকসিন তৈরি করবে। গ্ল্যান্ড ফার্মা, হেটেরো বায়োফার্মা, প্যানাকিয়া বায়োটেক, স্টেলিস বায়োফার্মা এবং ভিরচো বায়োটেক বছরে ৮৫ কোটির কাছাকাছি প্রতিষেধক তৈরি করবে।

রাশিয়া দাবি করেছে, তাদের তৈরি স্পুটনিক-V ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়ার সম্ভাবনা মাত্র ০.১ শতাংশ। রাজ্যে ইতিমধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষের গণ্ডি পেরিয়ে গিয়েছে। প্রায় ১৬ হাজার মানুষকে এই করোনাকালে হারিয়েছি আমরা।

তারইমধ্যে করোনা সংক্রমণের থার্ড ওয়েভ নিয়ে দেখা দিয়েছে আশঙ্কা! এই প্রেক্ষাপটে চিকিত্সকরা বলছেন, যত দ্রুত সম্ভব সমাজের সব মানুষকে ভ্যাকসিন দিতে হবে। এই পরিস্থিতিতে কোভিশিল্ড, কোভ্যাকসিনের পর এবার রাশিয়ার তৈরি স্পুটনিক ভি’র টিকাকরণ কর্মসূচি শুরু হওয়ায়, সাধারণ মানুষ উপকৃত হবেন বলে আশা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য়, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য়, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget