এক্সপ্লোর

Farm Laws: সাময়িক পিছু হটলেও, ফের এগোব, কৃষি আইন ফেরানোর সম্ভাবনা উস্কে দিলেন মন্ত্রী

Farm Laws: একাধিক হিংসাত্মক ঘটনা, ৭০০-র বেশি কৃষকের মৃত্যুর পর গত ২৯ নভেম্বর কৃষি আইন প্রত্যাহারে সংসদে সিলমোহর পড়ে। আইন প্রত্যাহারের সময়ও বিরোধীদের আলাপ আলোচনার কোনও সুযোগ দেওয়া হয়নি।

নয়াদিল্লি: টানা দেড় বছর ধরে আন্দোলন চালিয়ে সবে ঘরে ফিরেছেন কৃষকরা (Farmers’ Protest) । তার মধ্যেই কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর (Union Agriculture Minister) ঘোষণা, আজ না হয় কাল, বিতর্কিত তিনটি কৃষি আইন (Farm Laws) ফিরিয়ে আনবে সরকার। তাঁর দাবি, কৃষি আইন নিয়ে আপাতত এক কদম পিছোলেও, আগামী দিনে ফের এগোবে কেন্দ্র।

শুক্রবার মহারাষ্ট্রে একটি অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর (Narendra Singh Tomar)। সেখানে তিনি বলেন, “সরকার একেবারেই হতাশ নয়। এক কদম পিছিয়ে গিয়েছি বটে, কিন্তু ফের এগোব। কারণ কৃষকই দেশের মেরুদণ্ড।”

সংসদে কোনও রকম আলোচনায় না গিয়ে, বিরোধীদের আপত্তি সত্ত্বেও বিতর্কিত তিনটি কৃষি আইন পাশ করিয়ে নেয় কেন্দ্র। তাতে কৃষিক্ষেত্রে কর্পোরেট সংস্থার আধিপত্য কায়েমের রাস্তা খুলে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।

সেই নিয়ে দিল্লি সীমানায় টানা দেড় বছর আন্দোলন চালিয়ে যান কৃষকরা। বিতর্কিত তিনটি আইন প্রত্যাহার এবং সরকার ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ নিশ্চিত না করা পর্যন্ত আন্দোলন উঠবে না বলে সাফ জানিয়ে দেন কৃষকরা।

সেই আবহে একাধিক হিংসাত্মক ঘটনা, ৭০০-র বেশি কৃষকের মৃত্যুর পর গত ২৯ নভেম্বর কৃষি আইন প্রত্যাহারে সংসদে সিলমোহর পড়ে। তবে যে ভাবে আইন কার্যকর হয়েছিল, একই ভাবে আইন প্রত্যাহারের সময়ও বিরোধীদের আলাপ আলোচনার কোনও সুযোগ দেওয়া হয়নি।

আরও পড়ুন: Punjab Election 2022: রাজনীতিতে যোগ দিচ্ছেন হরভজন?

সেই নিয়ে সমালোচনার মধ্যেই শুক্রবার কারও নাম না করে বিরোধী শিবিরের নেতাদের নিশানা করেন তোমর। তিনি বলেন, “আমরা কৃষি সংশোধনী আইন এনেছিলাম। স্বাধীনতার ৭০ বছর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নেতৃত্বে দেশের কৃষিক্ষেত্রে সংস্কার ঘটছিল। কিন্তু ওই তিনটি আইন কিছু মানুষের পছন্দ হয়নি। তাঁদের জন্যই আইন তিনটি তুলে নিতে হয়েছে।”

এর আগে, আইন প্রত্যাহারের (Farm Laws Repealed) সময়ও কৃষিক্ষেত্রে সংস্কারের পথে সংসদের কিছু সদস্য এবং কৃষকদের একাংশ বাধা হয়ে দাঁড়াচ্ছেন বলে সরকারের তরফে মন্তব্য করেন তোমর। এ বার তিনিই জানালেন, কৃষি আইন ফিরিয়ে আনতে পারে সরকার।

দীর্ঘ টানাপড়েনের পর নভেম্বর মাসে আচমকা কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা করেন মোদি। কৃষিপ্রধান উত্তরপ্রদেশ এবং পঞ্জাবে বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই আইন প্রত্যাহার করা হল বলে সেই সময় অভিযোগ করেন বিরোধীরা। তাঁদের আশঙ্কা সত্যি করেই লাগাতার কেন্দ্রীয় সরকারের শীর্ষস্তরীয় মন্ত্রী এবং বিজেপি নেতাদের কৃষি আইন ফিরিয়ে আনার পক্ষে সওয়াল করতে দেখা গিয়েছে। এ বার তাতে নয়া সংযোজন খোদ দেশের কৃষিমন্ত্রী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahua Moitra and Supreme Court: ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, মামলা খারিজ করে তাঁকে ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, মামলা খারিজ করে তাঁকে ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
ABP Ananda Top 10, 7 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 7 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
NEET Exam: NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী এই ব্যক্তিরা, প্রকাশ্যে এল সেই নাম, CBI-এর চার্জশিটে বড় দাবি! 
NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী এই ব্যক্তিরা, প্রকাশ্যে এল সেই নাম, CBI-এর চার্জশিটে বড় দাবি! 
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget