এক্সপ্লোর

Bipin Rawat to fly Rafale fighter: রাফাল ওড়াবেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত

বৃহস্পতিবার যোধপুরে রাফাল যুদ্ধবিমান সম্পর্কে খুঁটিনাটি খোঁজ নিয়ে ওড়ানোর প্রস্ততি শুরু করে দিয়েছেন জেনারেল রাওয়াত। সেনাবাহিনীর এক অফিসার জানিয়েছেন, রাফাল সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয় চিফ অফ ডিফেন্স স্টাফকে। বুধবার থেকে ফ্রান্সের সঙ্গে যৌথভাবে চলছে রাফালের মহড়া।

যোধপুর: ভারতীয় সেনাবাহিনীর আস্তিনে যুক্ত হওয়া নতুন অত্যাধুনিক অস্ত্র রাফাল যুদ্ধবিমান ওড়াবেন খোদ চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। বৃহস্পতিবার যোধপুরে রাফাল যুদ্ধবিমান সম্পর্কে খুঁটিনাটি খোঁজ নিয়ে ওড়ানোর প্রস্ততি শুরু করে দিয়েছেন জেনারেল রাওয়াত। সেনাবাহিনীর এক অফিসার জানিয়েছেন, রাফাল সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয় চিফ অফ ডিফেন্স স্টাফকে। বুধবার থেকে ফ্রান্সের সঙ্গে যৌথভাবে চলছে রাফালের মহড়া। ইতিমধ্যে ভারতীয় বায়ুসেনার আস্তিনে তা যুক্ত হয়ে গেলেও সরকারিভাবে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে জনসাধারণের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে রাফাল যুদ্ধবিমানের সঙ্গে। তার আগে যোধপুরে চারদিন ধরে চলছে তাদের মহড়া। ২০১৬ সালের অক্টোবরে ফ্রান্সের সঙ্গে সরাসরি সরকার পর্যায়ের চুক্তির মাধ্যমে প্রায় ৬০ হাজার কোটি টাকার বিনিময়ে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনে ভারত। মূল যুদ্ধবিমানের সঙ্গে ভারতীয় বায়ুসেনার দাবি অনুযায়ী সর্বাধুনিক সেন্সর ও প্রযুক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারতীয় রাফালে অন্তর্ভুক্ত হওয়া সরঞ্জামের তালিকায় রয়েছে হেলমেট মাউন্টেড সাইট, রাডার ওয়ার্নিং রিসিভার, ১০ ঘণ্টার ফ্লাইট ডেটা রেকর্ডার, ইনফ্রারেড সার্চ অ্যান্ড ট্র্যাকিং সিস্টেম, জ্যামার, অধিক উচ্চতায় থাকা জায়গা থেকে টেক-অফের জন্য কোল্ড ইঞ্জিন স্টার্ট কেপাবিলিটি, টাওড ডিকয় ফর ইনকামিং মিসাইল। রাফাল যুদ্ধবিমানে রয়েছে অত্যাধুনিক হাতিয়ার ও ক্ষেপণাস্ত্র। এর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য মেটেওর মিসাইল। এই মিসাইল এশিয়ার কোনও দেশ তো দূরের কথা, চিনেরও নেই। রাফাল যুদ্ধবিমান ৪.৫ জেনারেশন মোড ওমনি-পোটেন্ট রোল এয়ারক্র্যাফ্ট। মাল্টিরোল হওযার কারণে জোড়া ইঞ্জিনের রাফাল যুদ্ধবিমান এয়ার সুপ্রিমেসি অর্থাৎ আকাশে দাপট বজায় রাখার সঙ্গে সঙ্গে শত্রুপক্ষের সীমায় ঢুকে আক্রমণ চালাতে সক্ষম। অর্থাৎ, আকাশে রাফাল উড়তে থাকলে কয়েকশো কিলোমিটার পর্যন্ত শত্রুপক্ষের কোনও বিমান, হেলিকপ্টার বা ড্রোন ধারেকাছে আসতে পারবে না। সেইসঙ্গে শত্রুপক্ষের সীমায় ঢুকে বোমাবর্যণ করে ঘায়েল করতে পারে। এ জন্যই রাফালকে মাল্টিরোল যুদ্ধবিমান বলা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget