এক্সপ্লোর

লাদাখ সংঘর্ষ: দেশের বিবেক ক্ষতবিক্ষত, ব্যবস্থা নেওয়া উচিত সরকারের, মত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের

"সরকার ও বিরোধী-- দুতরফের ঐকমত্যের মাধ্যমে দেশের গোটা রাজনৈতিক মহলের এই প্রসঙ্গে সন্তোষজনক সিদ্ধান্তে পৌঁছনো উচিত..."

নয়াদিল্লি: গালওয়ান উপত্যকায় চিনা সেনার হামলায় ২০ জওয়ানের মৃত্যুর ফলে ক্ষতবিক্ষত হয়েছে দেশের বিবেক। এধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে সব সম্ভাব্য পন্থা খতিয়ে দেখা উচিত। এমনটাই মনে করেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তাঁর মতে, সরকার ও বিরোধী-- দুতরফের ঐকমত্যের মাধ্যমে দেশের গোটা রাজনৈতিক মহলের এই প্রসঙ্গে সন্তোষজনক সিদ্ধান্তে পৌঁছনো উচিত।

সোমবার রাতে চিনা পিপলস লিবারেশন আর্মির অতর্কিত হামলায় প্রাণ হারান এক কর্নেল সহ ২০ জন ভারতীয় সেনা জওয়ানের। ৪৫ বছর অর্থাৎ ১৯৭৫ সালের পর ফের চিনের হামলায় ভারতীয় সেনার প্রাণ গেল। বর্তমানে, গালওয়ান উপত্যকার পরিস্থিতি এখনও থমথমে।

এদিন এক বার্তায় প্রাক্তন রাষ্ট্রপতি বলেন, এখন সরকারের কর্তব্য নিশ্চিত করা যে শুধুমাত্র আমাদের জাতীয় স্বার্থকেই সর্বাধিকার দেওয়া হয়। তিনি স্মরণ করিয়ে দেন, লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত-চিন সংঘর্ষের বিষয়টি ভীষণই উদ্বেগজনক। এর প্রভাব শুখুমাত্র ভারতের জাতীয় স্বার্থ নয়, তার ঊর্ধ্বে বিশ্বের ভূ-রাজনৈতিক প্রভাব রয়েছে।

তিনি মনে করেন, এই পরিস্থিতিকে সাফল্যের সঙ্গে সামলাতে হবে এবং নিয়ন্ত্রণ করতে হবে। ভবিষ্যতে এধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে তার জন্য সব ধরনের পন্থা অবলম্বন করা উচিত। তিনি যোগ করেন, এই ঘটনায় দেশের বিবেক ক্ষতবিক্ষত হয়েছে। সরকার ও বিরোধী-- দুতরফের ঐকমত্যের মাধ্যমে দেশের গোটা রাজনৈতিক মহলের এই প্রসঙ্গে সন্তোষজনক সিদ্ধান্তে পৌঁছনো উচিত।

হামলায় নিহত বীর সৈনিকদের চরম বলিদানের কথা স্মরণ করে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন প্রাক্তন রাষ্ট্রপতি।

সেরা শিরোনাম

Indias Poverty Rate: মুছে যাবে ভারতের দারিদ্র্যতা ! কত সালের মধ্যে ? বড় তথ্য প্রকাশ বিশ্ব ব্যাঙ্কের
মুছে যাবে ভারতের দারিদ্র্যতা ! কত সালের মধ্যে ? বড় তথ্য প্রকাশ বিশ্ব ব্যাঙ্কের
CJP Delhi Protest: ফের আটক আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস; যন্তর মন্তরে যেতেই তাঁদের আটক করে দিল্লি পুলিশ
CJP Delhi Protest: ফের আটক আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস; যন্তর মন্তরে যেতেই তাঁদের আটক করে দিল্লি পুলিশ
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget