এক্সপ্লোর

Puri Rathyatra 2022: রাত পোহালেই রথযাত্রা, উৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পুরীতে

Rathyatra Preparation: রাত পোহালেই রথযাত্রা। এদিন বৃহস্পতিবার, অর্থাৎ রথযাত্রার আগের দিন, ৩টি রথ নিয়ে আসা হয় মন্দিরের সিংহ দুয়ারের বাইরে। প্রথমে রয়েছে জগন্নাথ দেবের রথ।

অর্ণব মুখোপাধ্যায়,পুরী: করোনার কাঁটা পেরিয়ে পুরীতে (Puri) চলছে রথযাত্রার (Rathyatra) প্রস্তুতি। করোনাকালে (Corona) দুবছর দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ ছিল। এবছর উৎসবের ছবি পুরীতে। আবার পূর্ণ উদ্যমে চলছে রথযাত্রার আয়োজন হয়েছে প্রতিবেশী রাজ্যে। সেজে উঠেছে পুরীর মন্দির (Puri Jagannath Temple)।

পুরীতে চলছে রথযাত্রার প্রস্তুতি: রাত পোহালেই রথযাত্রা। এদিন বৃহস্পতিবার, অর্থাৎ রথযাত্রার আগের দিন, ৩টি রথ নিয়ে আসা হয় মন্দিরের সিংহ দুয়ারের বাইরে। প্রথমে রয়েছে জগন্নাথ দেবের রথ। এরপর দেবী সুভদ্রা এবং বলভদ্রের রথ নিয়ে আসা হয়। এদিনই রথের রশিতে টান দিয়েছেন অনেকেই। যদিও এদিন রথে ছিল না বিগ্রহ। বিগ্রহ ছাড়াই এদিন তিনটি রথ নিয়ে আসা হয়। এদিন এই দৃশ্য দেখার জন্য সকাল থেকে ভিড় করেছেন সাধারণ মানুষ। অনেকই হাত লাগাচ্ছেন রথের রশিতেও। এই দিনটি নেত্র উৎসব বা নব যৌবন বেশ হিসেবে পালন করা হয়।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Ananda (@abpanandatv)

রথযাত্রার আগে সাজ সাজ রব এরাজ্যেও। করোনার জেরে, গত দুবছর সেভাবে ধুমধাম হয়নি। এবার সাড়ম্বরে আয়োজন করা হয়েছে মাহেশের রথযাত্রার। রথযাত্রার আগে, বুধবার, জগন্নাথদেবের নবযৌবন উত্‍সব পালিত হল মাহেশে, ৬২৬ বছর ধরে পূজিত হয়ে আসছে জগন্নাথ দেবের দারু বিগ্রহ। রীতি অনুযায়ী, রথযাত্রার পনেরো দিন আগে, হয় স্নান যাত্রা। দুধ-গঙ্গাজল দিয়ে স্নান করানো হয় জগন্নাথ দেবকে। স্নানের পর, জ্বর আসায় লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকেন জগন্নাথ। অঙ্গরাগ হয় তার। তারপর কবিরাজের পাঁচন খেয়ে জ্বর ছাড়ে। এই সময় ভক্তদের জন্য বন্ধ থাকে জগন্নাথ মন্দিরের দরজা। এই পর্ব পেরিয়ে, বুধবার ফের, ভক্তদের উদ্দেশে খুলে দেওয়া হল মন্দির। সকাল থেকে হোমযজ্ঞ, নিবেদন করা হয় ৫৬ ভোগ। রূপোর হাত পরানো হয় দারু বিগ্রহকে। নবযৌবন উত্‍সব উপলক্ষ্যে সকাল থেকেই মন্দির চত্বরে ছিল ভক্ত সমাগম।

মাহেশের মতোই, ধুমধামের ছবি বীরভূমের তারাপীঠে। এখানে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা নয়, মা তারাকে রথে বসিয়ে, রশিতে টান দেন ভক্তরা। মন্দির প্রদক্ষিণ করে, রথে চড়ে বের হন তারা মা। একটা দিনই মন্দিরের বাইরে বের করা হয় মা তারাকে। সেই দৃশ্য দেখতে, শুধু বীরভূম কেন, দূর দূরান্ত থেকে ভিড় জমান অসংখ্য ভক্ত। মন্দির চত্বর ও রাস্তায়, তিল ধারণের জায়গা থাকে না। কিন্তু, করোনার জেরে, গত দুবছর দেখা যায়নি এই ছবি। এবছর তাই মহা ধূমধাম করে আয়োজন করছে মন্দির কর্তৃপক্ষ। এদিকে, করোনা আবহে দুবছর পর, এবার আবার, রথে চেপে মাসির বাড়ি যাবে কোচবিহার রাজ পরিবারের কুলদেবতা মদনমোহন। শেষ মুহূর্তে, জোর কদমে চলছে প্রস্তুতি। সাজানো হচ্ছে রথ। রথ উপলক্ষ্যে বসেছে মেলা।  

আরও পড়ুন: Assam Flood: আরও বাড়ছে বৃষ্টি, নতুন করে উদ্বেগ অসমের বন্যায়

সেরা শিরোনাম

Andhra Pradesh Oil Refinery: বিরাট বিস্ফোরণ, তেল শোধনাগারে ভয়াবহ আগুন! আকাশ ঢাকল কালো ধোঁয়ায়, এলাকায় আতঙ্ক চরমে
বিরাট বিস্ফোরণ, তেল শোধনাগারে ভয়াবহ আগুন! আকাশ ঢাকল কালো ধোঁয়ায়, এলাকায় আতঙ্ক চরমে
Cyber Attack 2026: হামলার আশঙ্কা? একাধিক দেশে জরুরি রসদ মজুত রাখতে অ্যালার্ট, বিপর্যস্ত খাদ্য সংরক্ষণ ব্যবস্থা
হামলার আশঙ্কা? একাধিক দেশে জরুরি রসদ মজুত রাখতে অ্যালার্ট, বিপর্যস্ত খাদ্য সংরক্ষণ ব্যবস্থা
INDIA Bloc Rally: রামলীলা ময়দানে কত লোক? রাহুল গান্ধীর ড্রোন শট পোস্ট, পাল্টা 'AI' কটাক্ষ বিজেপির
রামলীলা ময়দানে কত লোক? রাহুল গান্ধীর ড্রোন শট পোস্ট, পাল্টা 'AI' কটাক্ষ বিজেপির
Imran Khan: ‘শুধু মুচলেকা নয়, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে’, অভিনেতা ইমরান খানকে কড়া বার্তা বম্বে হাই কোর্টের
‘শুধু মুচলেকা নয়, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে’, অভিনেতা ইমরান খানকে কড়া বার্তা বম্বে হাই কোর্টের

ভিডিও

BJP Protest Rally | কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা, গতকাল সমাবেশ INDI জোটের পাল্টা আজ পথে BJP
Cyclone Murasu : শক্তি বাড়িয়ে 'মুরাসু' এখন শক্তিশালী ঘূর্ণিঝড়, মাঝরাতেই ল্যান্ডফলের সম্ভাবনা
Amit Shah Speech:
Kali Puja 2026: Chorbagan-র ঘটনার পরই এবার কালীপুজোয় আরও কড়াকড়ি রাজ্য সরকারের | ABP Ananda
Birbhum Tulu Mondal | DCR-জালিয়াতি কাণ্ডে গ্রেফতার আরও এক সরকারি কর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget