এক্সপ্লোর

Vampire Stars: খাদ্য-খাদক সমীকরণ মহাশূন্যেও, লক্ষ লক্ষ ‘ভ্যাম্পায়ার’ নক্ষত্র রয়েছে যেমন, পাওয়া গেল সহকারী নক্ষত্রও

Science News: মহাশূন্যে রক্তচোষা নক্ষত্র, রয়েছে তার সহযোগীও! বলছে নয়া গবেষণা।

Science News: মহাশূন্যে রক্তচোষা নক্ষত্র, রয়েছে তার সহযোগীও! বলছে নয়া গবেষণা।

ছবি: নাসা।

1/10
বিশ্বাসযোগ্যতা নিয়ে ধন্দ থাকলেও, ভ্যাম্পায়ারদের গল্প শুনে গায়ে কাঁটা দেয়নি, এমন লোকের সংখ্যা হাতেগোনা। তবে শুধু কল্পকথাতেই নয়, মহাশূন্যেও এমন ভ্যাম্পায়ার নক্ষত্র রয়েছে।
বিশ্বাসযোগ্যতা নিয়ে ধন্দ থাকলেও, ভ্যাম্পায়ারদের গল্প শুনে গায়ে কাঁটা দেয়নি, এমন লোকের সংখ্যা হাতেগোনা। তবে শুধু কল্পকথাতেই নয়, মহাশূন্যেও এমন ভ্যাম্পায়ার নক্ষত্র রয়েছে।
2/10
এক্ষেত্রে পরস্পরের সঙ্গে সংযুক্ত, খাদ্য-খাদকের সম্পর্কে লিপ্ত দুই নক্ষত্রকে বোঝানো হয়, যেখানে বেঁচে থাকতে এক নক্ষত্র অন্যের উপর নির্ভরশীল।
এক্ষেত্রে পরস্পরের সঙ্গে সংযুক্ত, খাদ্য-খাদকের সম্পর্কে লিপ্ত দুই নক্ষত্রকে বোঝানো হয়, যেখানে বেঁচে থাকতে এক নক্ষত্র অন্যের উপর নির্ভরশীল।
3/10
এক্ষেত্রে খাদ্য-খাদকের সম্পর্কে লিপ্ত নক্ষত্র আসলে কী বোঝা দরকার। পৃথিবী এবং অন্য গ্রহগুলিকে মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে নিজের দিকে টেনে রেখেছে সূর্য। এক্ষেত্রে সূর্য যেহেতু ঢের বেশি শক্তিশালী, গ্রহগুলি তাকে প্রদক্ষিণ করে চলেছে।

4/10
একই ভাবে সূর্যের সংস্পর্শে যদি কোনও সমান বা কিছুটা কম ভরযুক্ত অন্য একটি নক্ষত্র এসে পড়ত, সেক্ষেত্রে দুইয়ের মধ্যে সংঘর্ষ বাধত বলে ভাবা ঠিক নয়। এক্ষেত্রে দুই নক্ষত্রের মাধ্যাকর্ষণ শক্তিই পরস্পরকে পরস্পরের থেকে দূরে রাখত। সমান্তরাল ভাবে পরস্পরকে প্রদক্ষিণ করত তারা।

5/10
এক্ষেত্রে যে নক্ষত্র বেশি শক্তিশালী, যার ভর অনেক বেশি, সে হয়ে উঠত খাদক এবং তুলনামূলক কম শক্তিশালী নক্ষত্রটি হয়ে উঠত খাদ্য। কম শক্তিশালী নক্ষত্র থেকে গ্যাস শুষে নিয়ে নিজের শক্তিবৃদ্ধি করত অন্য বৃহদাকার নক্ষত্রটি। মহাশূন্যে এমন খাদ্য-খাদকের সম্পর্কযুক্ত নক্ষত্রের সংখ্যা কম নয়। বৃহদাকার নক্ষত্রটিকে এক্ষেত্রে বলা হয় ভ্যাম্পায়ার নক্ষত্র।

6/10
ইউরোপিয়ান স্পেস এজেন্সির Gaia মহাকাশযান থেকে যে তথ্য পাওয়া গিয়েছে, তা হল, পৃথিবী থেকে ৩০০০ আলোকবর্ষ দূরত্বের মধ্যেই কমপক্ষে ১৩ লক্ষ এমন দ্বৈত নক্ষত্রমণ্ডল রয়েছে।
ইউরোপিয়ান স্পেস এজেন্সির Gaia মহাকাশযান থেকে যে তথ্য পাওয়া গিয়েছে, তা হল, পৃথিবী থেকে ৩০০০ আলোকবর্ষ দূরত্বের মধ্যেই কমপক্ষে ১৩ লক্ষ এমন দ্বৈত নক্ষত্রমণ্ডল রয়েছে।
7/10
আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র কেপলার মহাকাশযান সম্প্রতি এমন দ্বৈত নক্ষত্রের হদিশ পায়। একটি সাদা রংয়ের বামন নক্ষত্র এবং তার চেয়ে আয়তনে প্রায় ১০ ভাগ ছোট একটি বাদামি রংয়ের বামন নক্ষত্রের দেখা মেলে।

8/10
জানা যায়, সাদা রংয়ের বামন নক্ষত্রটি একসময় সূর্যের মতোই শক্তিশালী ছিল। বার্ধক্যে এসে শক্তি হারায় সেটি। বাদামি রংয়ের নক্ষত্রটি থেকে গ্যাস এবং পার্থিব বস্তু শুষে বেঁচে রয়েছে।
জানা যায়, সাদা রংয়ের বামন নক্ষত্রটি একসময় সূর্যের মতোই শক্তিশালী ছিল। বার্ধক্যে এসে শক্তি হারায় সেটি। বাদামি রংয়ের নক্ষত্রটি থেকে গ্যাস এবং পার্থিব বস্তু শুষে বেঁচে রয়েছে।
9/10
তবে শুধুমাত্র দুই নক্ষত্রের মধ্যেই খাদ্য-খাদকের সম্পর্ক থাকে না, অনেক ক্ষেত্রে তৃতীয় একটি নক্ষত্র অনুঘটকের কাজ করে বলে সম্প্রতি গবেষণায় উঠে এসেছে। রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি জার্নালে প্রকাশিত নতুন একটি গবেষণায় দেখা গিয়েছে, সমান্তরাল ভাবে, পরস্পরের সঙ্গে সংযুক্ত তিনটি নক্ষত্রের হদিশও মিলেছে। এক্ষেত্রে বৃহদাকার নক্ষত্রটির পেট ভরাতে, দ্বিতীয় নক্ষত্রটিকে তার দিকে ঠেলে দেয় তৃতীয়টি।

10/10
সাধারণত এমন ত্রয়ী নক্ষত্র চোখে পড়ে না, তবে ব্রহ্মাণ্ডের ইতিউতি খুঁজলে এমন অনেক উদাহরণ পাওয়া যাবে বলে মত গবেষকদের।
সাধারণত এমন ত্রয়ী নক্ষত্র চোখে পড়ে না, তবে ব্রহ্মাণ্ডের ইতিউতি খুঁজলে এমন অনেক উদাহরণ পাওয়া যাবে বলে মত গবেষকদের।

আরও জানুন বিজ্ঞান

Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Nasa Space Story:  মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Dog Brain Research: সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ

ভিডিও

Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:
PM Modi on Kolkata Hotel Fire News: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড! মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
New Market Hotel Fire: 'পুলিশের ধারনা মৃত ৯জনের ৮ জন বাংলাদেশি', বললেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার
New Market Hotel Fire News: নিউ মার্কেটে ঘটনাস্থলে Tapas Roy, Agnimitra Paul | Kolkata Fire

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget