এক্সপ্লোর

Sunita Williams Homecoming: আজই ঘরে ফিরছেন সুনীতারা, পৃথিবীর উদ্দেশে যাত্রা শুরু, আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা

Sunita Williams:Crew-9 মহাকাশযান তাঁদের পৃথিবীতে ফিরিয়ে আনতে চলেছে।

নয়াদিল্লি: ঘোষণা হয়ে গিয়েছিল আগেই। সেই মতোই পৃথিবীতে ফেরার তোড়জোড় শুরু করে দিলেন সুনীতা উইলিয়ামস এবং তাঁর সহযাত্রী  ব্যারি বুচ উইলমোর। জিনিসপত্র সব গুছিয়ে উঠেও পড়েছেন পৃথিবীতে ফেরার মহাকাশযানে। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। Crew-9 মহাকাশযান তাঁদের পৃথিবীতে ফিরিয়ে আনতে চলেছে। সবমিলিয়ে ১৭ ঘণ্টার যাত্রাপথ। ভারতের সময় অনুযায়ী, মঙ্গল-বুধের ভোররাত ৩টে বেজে ২৭ মিনিটে পৃথিবীতে নামবেন সুনীতারা। (Sunita Williams Homecoming)

ইলন মাস্কের সংস্থা SpaceX-এর মহাকাশযান Crew-9. দীর্ঘ সাড়ে ন'মাস ধরে মহাকাশে আটকে থাকা সুনীতা এবং ব্যারিকে নিয়ে পৃথিবীতে ফিরবে সেটি। পাশাপাশি, NASA-র আর এক মহাকাশচারী নিক হেগ এবং রাশিয়ার ROSCOSMOS-এর নভোশ্চর অলেকজান্ডার গরবুনভকেও পৃথিবীতে ফিরিয়ে আনবে ওই মহাকাশযান। এতদিন আন্তর্জাতিক স্পেস স্টেশনে নোঙর করা ছিল Crew-9 মহাকাশযানটি। মহাকাশযানটিসেখান থেকে আলাদা হয়ে পৃথিবীর উদ্দেশে যাত্রা শুরু করেছে।। (Sunita Williams)

এখনও পর্যন্ত যা খবর, আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে আলাদা হওয়ার পর ধীরে ধীরে কক্ষপথ ছেড়ে পৃথিবীর দিকে নামবে Crew-19 মহাকাশযানটি। পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে ধীরে ধীরে নেমে আসবে। ফ্লোরিডা উপকূলে, আটলান্টিক মহাসাগরে অবতরণ করবে মহাকাশযানটি। তবে সরাসরি আটলান্টিক মহাসাগরে অবতরণ করবে না মহাকাশযানটি। ঘণ্টায় ৩২ কিলোমিটার গতিতে নেমে আসবে মহাকাশযানটি। আটলান্টিক মহাসাগরে সেটিকে নামতে সাহায্য় করবে দু'টি প্যারাশুট। সেখান থেকে মহাকাশচারীদের উদ্ধার করবে SpaceX-এর জাহাজ। 

গত বছর জুন মাসে আট দিনের সফরে মহাকাশ অভিযানে গিয়েছিলেন সুনীতা এবং ব্যারি। কিন্তু মহাকাশযান বিকল হওয়ার দরুণ সময়ে পৃথিবীতে ফেরা হয়নি তাঁদের। তার পর নয় নয় করে সাড়ে ন'মাস কেটে গিয়েছে। এতদিনে পৃথিবীতে ফিরছেন সুনীতা ও ব্যারি। সবমিলিয়ে মহাকাশে ২৮৬ দিন কাটিয়েছেন তাঁরা। যদিও মহাকাশে সবচেয়ে বেশি দিন থাকার রেকর্ড হাসিল করতে পারলেন না সুনীতা এবং ব্যারি। এর আগে রাশিয়ার নভোশ্চর ভ্যালেরি পলিয়াকভ মহাকাশে ৪৩৭ দিন কাটিয়েছিলেন। ফ্র্যাঙ্ক রুবিও মহাকাশে ছিলেন ৩৭১ দিন।

পৃথিবীতে ফিরেই নিজ নিজ বাড়িতে ফিরে যেতে পারবেন সুনীতারা। মহাকাশ থেকে ফেরার পর মহাকাশচারীদের প্রথমে কিছু দিন কোয়রান্টিনে রাখা হয়। মহাকাশ থেকে কোনও জীবাণু বা সংক্রমণ নিয়ে ফিরলে, তা যাতে ছড়াতে না পারে, তার জন্যই এমন নিয়ম। এবারের অভিযানটি সুনীতা এবং ব্যারির তৃতীয় মহাকাশ অভিযান ছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Dog Brain Research: সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Science News: নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা
নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget