এক্সপ্লোর

Chess Olympiad: টানা ৭ ম্যাচে জয় ভারতীয় দাবার 'রজনীকান্ত' গুকেশের

Chess Olympiad 2022: চেস অলিম্পিয়াডে অংশ নিয়ে এই বয়সেই পরপর সাত ম্যাচে জয় ছিনিয়ে নিলেন তিনি। কিন্তু বয়স এখন মাত্র ১৬। এই বয়সেই চৌষট্টি খোপের লড়াইয়ে পরপর বাজিমাত গুকেশের।

মুম্বই: চেস অলিম্পিয়াডে (Chess Olympiad) দুরন্ত গতিতে এগিয়ে চলেছেন ডি গুকেশ। বয়স মাত্র ১৬ বছর। কিন্তু এরমধ্যেই চৌষট্টি খোপের লড়াইয়ে একের পর এক ম্যাচে বাজিমাত করে চলেছেন এই কিশোর গ্র্যান্ডমাস্টার (Grandmaster)। ভারত তো অবশ্যই বিশ্বের অন্যতম কনিষ্ঠ একজন গ্র্যান্ডমাস্টার গুকেশ (D Gukesh)। চেস অলিম্পিয়াডে অংশ নিয়ে এই বয়সেই পরপর সাত ম্যাচে জয় ছিনিয়ে নিলেন তিনি।

গুকেশের বাবা ডি. রজনীকান্ত একজন কান, নাক এবং গলার সার্জন। ভারতীয় দাবার রজনীকান্তও তাই বলা হয়ে থাকে গুকেশকে। এই গ্র্যান্ডমাস্টারের প্রিয় দাবাড়ু হলেন আমেরিকার প্রথম বিশ্ব দাবা চ্যাম্পিয়ন প্রয়াত ববি ফিশার এবং ভারতের প্রথম বিশ্ব দাবা চ্যাম্পিয়ন বিশ্বনাথ আনন্দ। চলতি অলিম্পিয়াডে টানা ৭ ম্যাচ জয়ের সঙ্গে সঙ্গে গ্র্যান্ডমাস্টার অ্যালেক্সি শিরোভকেও ছাপিয়ে গিয়েছেন গুকেশ। 

প্রাক্তন গ্র্যান্ডমাস্টার বিষ্ণু প্রসন্ন, যিনি আবার গুকেশের কোচ, তিনি গুকেশের এই সাফল্যে বেজায় খুশি। তিনি বলছেন, ''গুকেশ খুব শান্ত ছেলে। তিনি একজন অবস্থান, পরিস্থিতি বিবেচনা করে খেলা খেলোয়াড়। ও অনেক গণনা করে। এছাড়াও ভীষণ কৌশলের সঙ্গে যাবতীয় গেমপ্ল্যান সাজায়।" গুকেশের বাবা জানিয়েছেন যে তাঁর ছেলে ঘণ্টার পর ঘণ্টা দাবা খেলা অনুশীলন করে। নাওয়া- খাওয়া ছেড়ে দাবা নিয়েই বসে থাকে। এছাড়াও আধ্যাত্মিক মিউজিক শুনতেও খুব ভালবাসে গুকেশ।

ভারতীয় দাবায় এখন অনেক নতুন মুখ উঠে এসেছে। চলতি বছরে এনিয়ে দ্বিতীয় বার ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে কিছুদিন আগেই তাক লাগিয়ে দিয়েছিল আর প্রজ্ঞানানন্দ। মাত্র তিন মাসের ব্যবধানে ম্যাগনাস কার্লসেনকে (Magnus Carlsen) হারিয়েছিল ১৬-র আর প্রজ্ঞানানন্দ। Chessable Masters-এর পঞ্চম রাউন্ডে বিশ্ব চ্যাম্পয়িনকে মাত দেয় প্রজ্ঞানানন্দ (R Praggnanandhaa)।  

এর আগে গত ফেব্রুয়ারি মাসেই চৌষট্টির খোপের লড়াইয়ে বাজিমাত করে দিয়েছিল সে। বিশ্বের ১ নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছিল তামিলনাড়ুর আর প্রজ্ঞানানন্দ। গোটা বিশ্বকে চমকে দিয়েছিল সে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: নতুন বলে একের পর এক তিন ধাক্কা, ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে দারুণভাবে শুরু করল ভারত
নতুন বলে একের পর এক তিন ধাক্কা, ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে দারুণভাবে শুরু করল ভারত
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
Hockey World Cup: পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের
পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের

ভিডিও

Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget