এক্সপ্লোর

Ranji Trophy: প্রিয় চান্দু স্য়ারকে রঞ্জির অ্য়ালেক্স ফার্গুসন বললেন দীনেশ কার্তিক

Ranji Trophy 2022: প্রথমবার রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হল মধ্যপ্রদেশ (Madhya Pradehsh)। যে মুম্বইকে হারিয়ে খেতাব জয়, সেই মুম্বইকেই এর আগে তিনবার রঞ্জিতে খেতাব এনে দিয়েছেন।

বেঙ্গালুরু: ভারতীয় ক্রিকেটে তিনি চান্দু স্য়ার নামেই পরিচিত। ক্রিকেটার হিসেবে সাফল্য আসেনি। জাতীয় দলেও বেশিদিন খেলতে পারেননি। কিন্তু কোচ হিসেবে চন্দ্রকান্ত পণ্ডিতের কেরিয়ার যেন সোনায় সোহাগা। তাঁর কোচিংয়েই এবার মুম্বইকে হারিয়ে প্রথমবার রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হল মধ্যপ্রদেশ (Madhya Pradehsh)। যে মুম্বইকে হারিয়ে খেতাব জয়, সেই মুম্বইকেই এর আগে তিনবার রঞ্জিতে খেতাব এনে দিয়েছেন। বিদর্ভের কোচ হিসেবে সাফল্য পেয়েছেন ২ বার। ঘরোয়া ক্রিকেটে এত সাফল্য আর কোনও ভারতীয় কোচের নেই। মধ্যপ্রদেশকে চ্যাম্পিয়ন করা চন্দ্রকান্ত পণ্ডিতকে এবার রঞ্জি ট্রফির অ্যালেক্স ফার্গুসন বলে সম্বোধন করলেন দীনেশ কার্তিক।

ভারতীয় দলের সঙ্গে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ খেলতে গিয়েছেন কার্তিক। সেখানে থেকেই ট্যুইটারে মধ্যপ্রদেশ দলকে শুভেচ্ছা জানিয়ে অভিজ্ঞ এই উইকেট কিপার ব্যাটার লেখেন, "অসাধারণ ছবি শেয়ার করেছে বিসিসিআই। চন্দু স্যার আপনার জন্য খুব খুশি হয়েছি। অসাধারণ। ক্রিকেটারদের চরিত্র বুঝে সেভাবে তাদের তৈরি করেন। চ্যাম্পিয়নশিপের জন্য ট্যাকটিকালি ব্যবহার করেন। উনি রঞ্জি ট্রফির অ্যালেক্স ফার্গুসন।''

 

শুধু কার্তিকই নন, ওয়াসিম জাফর নিজের ট্যুইটারে লিখেছেন, ''চান্দু ভাই, তোমাকে মানতেই হবে। প্রথমে মুম্বই, তারপর বিদর্ভ এখন মধ্যপ্রদেশ। অসাধারণ। ট্রফি জেতানোর ক্ষেত্রে তুমি সেরা। অধিনায়ক আদিত্য শ্রীবাস্তব, মধ্যপ্রদেশ দল এবং সাপোর্ট স্টাফদের রঞ্জি জয়ের জন্য অনেক শুভেচ্ছা।''

১৯৯৮-৯৯ মরসুমে ২৪৭ রানের টার্গেট তাড়া করতে নেমে চিন্নাস্বামীতে রঞ্জি ফাইনালে কর্ণাটকের বিরুদ্ধে হেরে গিয়েছিল পণ্ডিতের নেতৃত্বাধীন মধ্যপ্রদেশ। এবার যেন সেই শাপমোচন হল। এবার মরসুম শুরুর আগে ঈশ্বর পাণ্ডে চোটের জন্য ছিটকে গিয়েছিলেন। এছাড়াও আবেশ খান, ভেঙ্কটেশ আইয়ারের মত ক্রিকেটাররা জাতীয় দলের দায়িত্বে থাকায় ফাইনালে খেলতে পারেননি। তুলনায় মুম্বই শিবির অনেক তারকা সমৃদ্ধ ছিল। তবুও শেষ হাসি হাসল মধ্যপ্রদেশই।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget