এক্সপ্লোর

IND vs SA: ''নির্বাচকদের প্রশ্ন করুন'', রাহানে, পূজারার ভবিষ্যৎ নিয়ে বড় বয়ান বিরাটের

IND vs SA: অজিঙ্ক রাহানে (ajinkya rahane) ও চেতেশ্বর পূজারার ফর্ম ও দলে তাঁদের আর সুযোগ দেওয়া হবে কি না, তা নিয়ে বিতর্ক মাথাচাড়া দিয়েছে। তবে এবার সেই নিয়ে মুখ খুলে কিছুটা ডিফেন্সিভ খেললেন বিরাট। 

কেপটাউন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ হারের পরই যে প্রশ্নটা উঠবে তা সবাই জানত। জানতেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিও। ক্রমাগত ব্যর্থ হতে থাকা দলের ২ সিনিয়র ক্রিকেটার অজিঙ্ক রাহানে (ajinkya rahane) ও চেতেশ্বর পূজারার ফর্ম ও দলে তাঁদের আর সুযোগ দেওয়া হবে কি না, তা নিয়ে বিতর্ক মাথাচাড়া দিয়েছে। তবে এবার সেই নিয়ে মুখ খুলে কিছুটা ডিফেন্সিভ খেললেন বিরাট (virat kohli)। 

গতকালই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ হারতে হয়েছে ভারতীয় দলকে। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে এসে বিরাটকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ''আমার মনে হয় এই নিয়ে আপনাদের নির্বাচকদের প্রশ্ন করা উচিত। আমি তো আর নির্বাচক নই। আমার কাজও নয় এটা। তবে আমি আগেও যেমন বলেছিলাম এখনও তেমনই বলব যে দলের তরফে রাহানে ও পূজারা ২ জনকেই ব্যাক করা হবে। ওরা টেস্টে দেশের জন্য যা করেছে, তা আমরা সবাই জানি। জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় ইনিংসে ২ জনেই অর্ধশতরান করেছে। ওদের পার্টনারশিপের ওপর ভর করেই আমরা লড়াই করার মত স্কোর করতে পেরেছিলাম।''

দলের ব্যাটিং ব্যর্থতা নিয়েও মুখ খোলেন বিরাট। তিনি বলেন, ''ব্যাটিংয়ে আরো এগিয়ে আসা উচিত ছিল। এখানে বসে এই মুহূর্তে আমি কোনও কিছুই বলতে পারব না। তবে আমরা খারাপ সময়ও ক্রিকেটারদের পাশে থাকার চেষ্টা করি সব সময়। কিন্তু নির্বাচকরা কী ভাবছেন, তা তাঁরাই বলতে পারবেন।''

এদিকে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের শেষ টেস্টে ৭ উইকেটে হেরে গেল ভারতীয় দল। ফলে ১-২ ফলে সিরিজে হেরে গেলেন বিরাট কোহলিরা। সিরিজের প্রথম টেস্ট ম্যাচ জিতে শুরুটা দারুণভাবে করেছিল ভারতীয় দল। কিন্তু ওয়ান্ডারার্সের পর নিউল্যান্ডসেও হেরে সিরিজ খোয়াতে হল ভারতীয় দলকে। 

আজ চতুর্থ দিনে এই টেস্ট ম্যাচ এবং সিরিজ জেতার জন্য দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ১১১ রান, হাতে ছিল ৮ উইকেট। ভারতের বোলারদের কাজটা মোটেই সহজ ছিল না। শেষপর্যন্ত সেটা হয়ওনি। এক উইকেট হারিয়ে সহজেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল দক্ষিণ আফ্রিকা। ৪১ রান করে অপরাজিত থাকেন রেসি ভ্যান ডার ডুসেন। ৩২ রান করে অপরাজিত থাকেন টেম্বা বাভুমা। আজ ভারতের হয়ে একটিমাত্র উইকেট নেন শার্দুল ঠাকুর। তিনি ফেরান কিগান পিটারসেনকে (৮২)। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget