এক্সপ্লোর

Small Car: নতুন মারুতি সুজুকি অল্টো কে১০ নাকি S-Presso কিংবা Kwid কোন গাড়ি সেরা 'এন্ট্রি লেভেল স্মল কার'?

Best Entry Level Small Car: নতুন মারুতি সুজুকি অল্টো কে১০ নাকি S-Presso নাকি Renault Kwid- কোন গাড়ি কেনার পরিকল্পনা রয়েছে?

Alto K10 vs S-Presso vs Kwid: প্রথমবার গাড়ি কেনার ক্ষেত্রে ক্রেতারা অনেক ব্যাপারে খেয়াল রাখেন। তার মধ্যে অতি অবশ্যই গাড়ির দাম। গাড়ি কেনার আগে বাজেট ঠিক করে নেওয়া প্রয়োজন। সেই অনুযায়ী গাড়ি বেছে নিতে পারবেন ক্রেতারা। তবে শুধু দামের রেঞ্জ নয়, গাড়ির ফিচারের দিকেও নজর রাখা প্রয়োজন। এর পাশাপাশি অনেকেই ছোট আকার, আয়তনের গাড়ি পছন্দ করেন। এই তালিকায় নবতম সংযোজন ভারতে সদ্য লঞ্চ হওয়া নতুন অল্টো কে১০ (New Alto K10) গাড়ি। তবে এই গাড়ির সঙ্গে অনেকদিন থেকেই মিল রয়েছে S-Presso এবং Kwid- এই দুই গাড়ির। তাই এর মধ্যে কোন গাড়িটি আপনি কিনতে পারেন তার আগে দেখে নিন তিনটি গাড়ির একটি তুলনামূলক আলোচনা।

আকার-আয়তনে কোন গাড়ি বড়

উল্লিখিত তিনটি গাড়ির মধ্যে সবচেয়ে বড় Renault Kwid। কারণ এই গাড়িতে রয়েছে সবচেয়ে লম্বা হুইলবেস। অন্যদিকে লম্বা এবং চওড়ার দিক থেকে তালিকায় এর পরেই রয়েছে S-Presso গাড়ি। এরপরে রয়েছে নতুন অল্টো কে১০ গাড়ি। ডিজাইনের দিক থেকে S-Presso গাড়ির সঙ্গে মিল রয়েছে নতুন অল্টো মডেলের। Kwid এবং S-Presso গাড়িতে রয়েছে একটি মিনি এসইউভি লুক। S-Presso গাড়িতে আবার একটি boxy লুক আছে এমনও বলা যায়। Kwid মডেলে রয়েছে প্রিমিয়াম লুক। তবে তার সঙ্গে রয়েছে edgier styling এবং এসইউভি টাচ। অন্যদিকে নতুন অল্টো কে১০ গাড়িতে রয়েছে Celerio গাড়ির মতো curved styling।


Small Car: নতুন মারুতি সুজুকি অল্টো কে১০ নাকি S-Presso কিংবা Kwid কোন গাড়ি সেরা 'এন্ট্রি লেভেল স্মল কার'?

কোন গাড়ির ইন্টিরিয়র ডিজাইন বেশি ভাল

Kwid গাড়িতে রয়েছে প্রিমিয়াম ইন্টিরিয়র ডিজাইন। নতুন লুকের স্টিয়ারিং হুইল এবং একটি ডিজিটাল ক্লাস্টার ইন্সট্রুমেন্ট রয়েছে এই গাড়িতে। এছাড়াও রয়েছে একটি ৮ ইঞ্চির টাচস্ক্রিন। এর সঙ্গে রয়েছে অ্যাপেল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো কানেক্টিভিটি। এছাড়া ও রয়েছে রেয়ার ক্যামেরা সেনসর, ডুয়াল এয়ারব্যাগ, electrically adjustable ORVM, এলইডি টেলল্যাম্প এবং আরও অনেক কিছু।

S-Presso গাড়ির ভিতরের ডিজাইন একটু মজাদার (Funky)। গোলাকার সেন্টার কনসোল, ৭ ইঞ্চির টাচস্ক্রিন, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ডুয়াল এয়ারব্যাগ, স্টিয়ারিং কনট্রোল, ইলেকট্রিকালি অ্যাডজাস্টেবল মিরর এবং আরও অনেক কিছু এই গাড়ির ভিতরে।

নতুন অল্টো কে১০- এই গাড়িতে S-Presso মডেলের মতো একই টাচস্ক্রিন রয়েছে। এর পাশাপাশি রয়েছে steering mounted controls, ডুয়াল এয়ারব্যাগ, অ্যান্টি ব্রেকিং সিস্টেম, রেয়ার পার্কিং সেনসর ও আরও অনেক কিছু।


Small Car: নতুন মারুতি সুজুকি অল্টো কে১০ নাকি S-Presso কিংবা Kwid কোন গাড়ি সেরা 'এন্ট্রি লেভেল স্মল কার'?

কোন গাড়ির ইঞ্জিন কেমন

Kwid, S-Presso এবং K10 তিনটি গাড়িতেই রয়েছে ১.০১ লিটারের পেট্রোল ইঞ্জিন। Kwid গাড়িতে ইঞ্জিন প্রতি লিটারে জ্বালানিতে চলে ২২.২৫ কিলোমিটার। S-Presso গাড়িতে প্রতি লিটার জ্বালানিতে ২৫.৩০ কিলোমিটার সফর করা সম্ভব। এটিই সবচেয়ে এফিশিয়েন্ট গাড়ি- এই তিনটি মডেলের মধ্যে। Alto K10 গাড়িতে এক লিটার পেট্রোল খরচ হলে ২৪.৯০ কিলোমিটার সফর করা সম্ভব।

এই তিনটি গাড়ির মধ্যে কোনটির দাম কত

Alto K10 গাড়ির দাম শুরু হচ্ছে ৪ লক্ষ টাকা থেকে। সর্বোচ্চ দাম ৫.৩ লক্ষ টাকা। Kwid 1.0- র দাম শুরু হচ্ছে ৪.৭ লক্ষ টাকা। সর্বোচ্চ দাম ৫.৫ লক্ষ টাকা। অন্যদিকে S-Presso গাড়ির দাম শুরু হচ্ছে ৪.২৫ লক্ষ টাকা থেকে। সর্বোচ্চ দাম ৫.৪ লক্ষ টাকা। আপনি যদি হ্যাচব্যাক শেপের গাড়ি কিনতে চান তাহলে নতুন অল্টো কে১০ মডেলই সবচেয়ে সস্তা হবে।

আরও পড়ুন- শীঘ্রই ভারতে মারুতি জিমনি ! দেখে নিন কেমন দেখতে হবে গাড়ি ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Nissan Tekton vs Kia Seltos: টেকটন নাকি সেলটস, কোন কমপ্যাক্ট SUV কিনলে আপনার লাভ বেশি?
টেকটন নাকি সেলটস, কোন কমপ্যাক্ট SUV কিনলে আপনার লাভ বেশি?
Kia New Car: Kia Syros EV ও Sorento Hybrid, ভারতে নিজেদের পোর্টফোলিও বাড়াচ্ছে কিয়া
Kia Syros EV ও Sorento Hybrid, ভারতে নিজেদের পোর্টফোলিও বাড়াচ্ছে কিয়া
Maruti XL6 Update : টয়োটা ইনোভার মতো দেখতে , ভারতে আসবে মারুতি সেভেন সিটার কারের এই ফেসলিফ্ট, দেখুন ছবি
টয়োটা ইনোভার মতো দেখতে , ভারতে আসবে মারুতি সেভেন সিটার কারের এই ফেসলিফ্ট, দেখুন ছবি

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget