এক্সপ্লোর

Budget 2024: প্রভিডেন্ট ফান্ডে এবার বদল আনবে কেন্দ্র ! চাকরিজীবীদের জন্য কী সুখবর থাকতে পারে বাজেটে ?

Provident Fund Limit: ১৫ হাজারের সিলিং বাড়িয়ে ২৫ হাজার করা হবে বলে মনে করা হচ্ছে। ভারতের কেন্দ্রীয় শ্রম মন্ত্রক এ বিষয়ে একটি প্রস্তাবও তৈরি করেছে বলে জানা গিয়েছে সূত্রের খবরে।

Provident Fund Limit: জুলাই মাস শুরু হয়ে গিয়েছে। এই মাসেই দ্বিতীয় সপ্তাহে সম্ভবত বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেই বাজেটে (Budget 2024) কী কী খাতে কী পরিবর্তন হবে, তা নিয়ে অনেকের মনেই নানারকম আশা রয়েছে। কর ছাড়, পেট্রোল ডিজেলে জিএসটি আরোপ ইত্যাদির পাশাপাশি প্রভিডেন্ট ফান্ডেও এবার বড় বদল আসতে চলেছে বাজেটে (Union Budget 2024), এমনটাই মনে করা হচ্ছে। এতদিন পর্যন্ত প্রভিডেন্ট ফান্ডের (Provident Fund) সীমা ছিল ১৫ হাজার টাকা, কয়েক দশক ধরে একইরকম বিধি রয়েছে। এবার সেই সীমা বাড়াতে চলেছে কেন্দ্র এবং বাজেটে তা ঘোষণা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ১৫ হাজারের সিলিং বাড়িয়ে ২৫ হাজার করা হবে বলে মনে করা হচ্ছে। ভারতের কেন্দ্রীয় শ্রম মন্ত্রক এ বিষয়ে একটি প্রস্তাবও তৈরি করেছে বলে জানা গিয়েছে সূত্রের খবরে।

প্রভিডেন্ট ফান্ড কী

প্রভিডেন্ট ফান্ড সাধারণত একটি সঞ্চয় এবং অবসরকালীন ফান্ড যা কিনা কেন্দ্র সরকারের অধীনে পরিচালিত হয়। চাকরিজীবীরাই মূলত এই ফান্ডে বিনিয়োগের সুবিধে পান। অবসরকালীন সময়ে চাকরিজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক সুরক্ষা খাতের একটি উদ্যোগ এই প্রভিডেন্ট ফান্ড। মনে করা হয় চাকরিজীবীদের জন্য এটাই অন্যতম সুরক্ষিত নিরাপদ বিনিয়োগের মাধ্যম এবং এর মাধ্যমে কর ছাড়েও বেশ কিছু সুবিধে পাওয়া যায়। অবসরকালীন সময়ে প্রভিডেন্ট ফান্ডের মাধ্যমে বিপুল আর্থিক সহায়তা পান চাকরিজীবীরা।

প্রভিডেন্ট ফান্ডে কী সংশোধনের প্রস্তাব এসেছে

প্রভিডেন্ট ফান্ডের এই সংশোধনের মাধ্যমে কেন্দ্র সরকার সামাজিক সুরক্ষার পরিসর আরও বড় করতে চাইছে। এর আগে শেষবার ২০১৪ সালে কেন্দ্র সরকার চাকরিজীবীদের 'কনট্রিবিউশন সিলিং' প্রভিডেন্ট ফান্ডের জন্য বাড়িয়ে ৬৫০০ টাকা থেকে ১৫ হাজার টাকা করেছিল। ২০১৪ সালের ১ সেপ্টেম্বর থেকে চালু হয়েছিল এই নিয়ম। এই এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড মিসলেনিয়াস প্রভিশন অ্যাক্ট, ১৯৫২ (EPF Act) অনুসারে সংস্থা এবং সংস্থার কর্মী উভয়েই ১২ শতাংশ করে ইপিএফে বিনিয়োগ করবে। এক্ষেত্রে কর্মীর কন্ট্রিবিউশনের পুরোটাই যেখানে ইপিএফে জমা হয়, তবে সংস্থার অবদানের ৮.৩৩ শতাংশ ইপিএস স্কিমে এবং বাকি ৩.৬ শতাংশ পিএফে জমা হয়।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Union Budget 2024: চড়া দামে ধুঁকছে ব্যবসা! সোনায় কমুক GST-শুল্ক, বাজেটে আশায় ব্যবসায়ীরা

সেরা শিরোনাম

Bombay High Court: টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
Venugopal Dhoot Declared Bankrupt: SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল
SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল
Diwali New Car: দীপাবলিতে নতুন গাড়ি কিনবেন বলে ভাবছেন, তবে EMI ছাড়াও মাথায় রাখুন এই খরচগুলো
দীপাবলিতে নতুন গাড়ি কিনবেন বলে ভাবছেন, তবে EMI ছাড়াও মাথায় রাখুন এই খরচগুলো
Kolkata-Puri New Bus Service: কলকাতা থেকে পুরী চালু নতুন বাস পরিষেবা, ভাড়া শুরু মাত্র ১ হাজার ৫০০ টাকা থেকে
কলকাতা থেকে পুরী চালু নতুন বাস পরিষেবা, ভাড়া শুরু মাত্র ১ হাজার ৫০০ টাকা থেকে

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget