এক্সপ্লোর

Coronavirus Update : কলকাতায় আরও কোভিড আক্রান্তের খোঁজ, বাড়ছে আতঙ্ক

Kolkata Covid 19 : বৃহস্পতিবারই খবর পাওয়া গিয়েছিল কলকাতায় ৩ জন  করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। এবার তালিকায় যুক্ত হলেন আরও কয়েকজন।

সন্দীপ সরকার, কলকাতা : সারাদেশে বাড়ছে কোভিড সংক্রমণ। নতুন সাব-ভ্যারিয়েন্টও শনাক্ত হয়েছে। কিন্তু এই ভ্যারিয়েন্টকে এখনই বিপজ্জনক বলছেন না চিকিৎসকরা। এরই মধ্যে কলকাতা শহরেই একাধিক কোভিড আক্রান্তের খোঁজ মিলছে। স্বাভাবিক ভাবেই দানা বাঁধতে শুরু করেছে আতঙ্ক।  বৃহস্পতিবারই খবর পাওয়া গিয়েছিল কলকাতায় ৩ জন  করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। এবার তালিকায় যুক্ত হলেন আরও ১ জন। 

জানা গিয়েছে, বেলভিউ নার্সিংহোমে ভর্তি দক্ষিণ কলকাতার মিডলটন রো এর বাসিন্দা। তিনি ৩ ডিসেম্বর গুলেনবেরি সিনড্রোম নিয়ে ভর্তি হন হাসপাতালে। জ্বর না কমায় কোভিড টেস্ট করা হয়। তাতে ফল বের হয় পজিটিভ। এবার জেনোম সিকোয়েন্সিয়ে পাঠানো হবে স্যাম্পল। তারপরই বোঝা যাবে তিনি নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত কিনা। 

অন্যদিকে,  আমরি হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় গত ৫ দিনে ৪ জনের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। এদের মধ্যে ২ জনের বাড়ি যাদবপুরে। তাঁরা একই পরিবারের সদস্য। এদের মধ্যে কেউ কোভিডের নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত কিনা বোঝা যাবে জেনোম সিকোয়েন্সিয়ের রিপোর্ট আসার পরই। সব মিলিয়ে এখনও অবধি পাওয়া তথ্য অনুসারে, রাজ্যে কোভিডে আক্রান্ত হলেন ৮ জন।

অন্যদিকে বেলভিউতেই ভর্তি রয়েছেন কোভিড আক্রান্ত আরেক রোগীও। ম্যালেরিয়া নিয়ে ২০ ডিসেম্বর ভর্তি হয়েছিলেন ভবানীপুরের বাসিন্দা। বৃহস্পতিবার তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে।

অন্যদিকে উডল্যান্ডসে ভর্তি হয়েছেন কোভিড আক্রান্ত আর এক ব্যক্তি। ভবানীপুরের বাসিন্দা ৬৫ বছরের ওই ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। এর পাশাপাশি, কলকাতা মেডিক্যাল কলেজে কোভিড আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে ৬ মাসের এক শিশু। সে বিহারের বাসিন্দা। কোভিড আক্রান্ত ৪ জনের অবস্থাই স্থিতিশীল। 

২০২০, ২০২১, ২০২২-এর পর, এবার ২০২৩, আরও একটা বর্ষবরণের আগে দেশজুড়ে ফের কোভিড-আতঙ্ক। 
বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী আগের  ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৫৮ জন। গত দু’সপ্তাহে ১৬ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। শুধুমাত্র কেরলেই ৩ জনের মৃত্যু হয়েছে এবং গত ২৪ ঘণ্টায় ৩০০ জন আক্রান্ত হয়েছেন। 

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে, সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য গাইডলাইন জারি করা হয়েছে। যা প্রেক্ষিতে বুধবার জরুরি ভিত্তিতে ভার্চুয়াল বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। রাজ্যগুলিকে পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। পাশাপাশি, তিনমাস অন্তর কেন্দ্র-রাজ্য সম্মিলিত মক ড্রিল আয়োজনের প্রস্তাব দিয়েছেন তিনি। 

 

সেরা শিরোনাম

দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?
দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?
West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Durga Puja: দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget