এক্সপ্লোর

Bowbazar: বউবাজারের দুটি বাড়ি আংশিক ভাঙার সিদ্ধান্ত, কবে ফিরবে মাথা গোঁজার ঠাঁইটুকু?

এতদিনের আশ্রয়, ইঁট-কাঠ-সিমেন্টের আস্তরণে গাঁথা সুখ-দুঃখের মুহূর্ত। কিন্তু বউবাজারে মেট্রোয় কাজের জেরে ধসের কারণে ফের ঘরছাড়া হয়েছে একাধিক পরিবার। ফের আশ্রয় নিতে হয়েছে হোটেলে।

অরিত্রিক ভট্টাচার্য ও অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: বউবাজারে (Bowbazar) ক্ষতিগ্রস্ত বাড়ি ভাঙা নিয়ে দিনভর জটিলতা। আজ দুর্গাপিটুরি লেনের দুটি বাড়ি আংশিক ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কবে আবার ফিরে পাবেন মাথা গোঁজার ঠাঁইটুকু? ভিটে হারিয়ে দিশেহারা বাসিন্দারা।

বাড়ির ভাঙার সিদ্ধান্ত:  এতদিনের আশ্রয়, ইঁট-কাঠ-সিমেন্টের আস্তরণে গাঁথা সুখ-দুঃখের মুহূর্ত। কিন্তু বউবাজারে মেট্রোয় কাজের জেরে ধসের কারণে ফের ঘরছাড়া হয়েছে একাধিক পরিবার। ফের আশ্রয় নিতে হয়েছে হোটেলে। কিন্তু নিজেদের এতদিনের বসত ভিটের কী হবে? আর কি ফেরা যাবে নিজের বাড়িতে? বউবাজারের ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দাদের মনে এখন এসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। শনিবার দুটি বাড়ি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় KMRCL। কিন্তু সেই সিদ্ধান্ত নিয়েও তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক বলেন, “আমার ঘরে ভাঙার মতো অবস্থাই নয়। হঠাত্‍ কাল ৫টায় খবর আসে জিনিস বের করতে হবে। তাহলে আগে কেন বললনা? ৪টে ঘরের জিনিস কোথায় নিয়ে যাব?’’ ক্ষতিগ্রস্ত আরেক বাড়ির মালিকের কথায়, “ছেলেটা উচ্চমাধ্যমিক দেবে। ভবিষ্যতে কী হবে!’’

বাড়ি ভাঙা নিয়ে এই অনিশ্চয়তার তৈরি হওয়ায় মেট্রো কর্তৃপক্ষকেই দায়ী করেছেন স্থানীয় বিধায়ক ও কাউন্সিলর। চৌরঙ্গীর তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় বলেন, “মেট্রো নিজেরাই কনফিউজড। একপক্ষ বলছে ভাঙবে, একপক্ষ বলছে ভাঙবে না।’’এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত বাড়িগুলি কি ভাঙা হবে? না, ভাঙা হবে না? যদি বাড়ি ভাঙা হয়, তাহলে পুনর্বাসন বা ক্ষতিপূরণ নিয়ে কী সিদ্ধান্ত হবে? এতগুলো সংশয়ের মধ্যেই রবিবার মেট্রোর নির্মাণকারী সংস্থা কেএমআরসিএল কর্তৃপক্ষের সঙ্গে কলকাতা পুরসভার বৈঠক হয়। 

বরাতপ্রাপ্ত ঠিকাদার সংস্থার প্রজেক্ট ডিরেক্টর রূপক সরকার বলেন, “ফার্স্ট স্টেপে আমরা পুরোটা ভাঙব না। যতটা দরকার, ততটা করব। ধরুণ, এপার্টটা ভাঙার পর, আর ভাঙার দরকার হল না। তাহলে, আর ভাঙব না। হয়তো, ৩টে বাড়িই ভাঙতে হতে পারে। ২ টো বাড়ি মেট্রোর জন্য। আরেকটা আমাদের জন্য নয়।’’ সূত্রের খবর, সোমবার দুটি বাড়ি আংশিক ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রতিটি বাড়ির আলাদা করে সার্ভে করা হবে। কোনও বাড়ি ভাঙতে গেলে, পাশের বাড়ি ক্ষতিগ্রস্ত হবে কিনা, এই ব্যাপারগুলি দেখা হবে।

আরও পড়ুন: West Midnapore: বেলদায় আইএনটিটিইউসির বিরুদ্ধে রেল লাইনের একাংশের কাজ বন্ধ করার অভিযোগ

সেরা শিরোনাম

Rejinagar By Elections: ভোটারদের মারধর করে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
ভোটারদের মারধর করে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
Nandigram-Reginagar By-Polls LIVE: অশান্তির অভিযোগে গ্রেফতার হুমায়ুন, রিপোর্ট তলব CEO দফতরের, নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় উত্তেজনা
অশান্তির অভিযোগে গ্রেফতার হুমায়ুন, রিপোর্ট তলব CEO দফতরের, নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় উত্তেজনা
মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভোট দিলেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে দাঁড়িয়েই কথা দিলেন ...
মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভোট দিলেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে দাঁড়িয়েই কথা দিলেন ...
Monsoon Retreat : পুজোর আগেই বিদায় বর্ষার, তবে দিয়ে গেল খুব খারাপ সঙ্কেত, বড় বিপদ সামনে?
পুজোর আগেই বিদায় বর্ষার, তবে দিয়ে গেল খুব খারাপ সঙ্কেত, বড় বিপদ সামনে?

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget