এক্সপ্লোর

Dholahat Incident Update: ঢোলাহাটকাণ্ডে মৃত একই পরিবারের আট, IC-র করা স্বতঃপ্রণোদিত মামলায় চাঞ্চল্যকর তথ্য

South 24 Parganas: বিস্ফোরণের ঘটনায় বণিক পরিবারের ৫ জনের নামে FIR দায়ের করা হয়েছে। এদের মধ্যে ৩ জন মৃত।

পার্থ প্রতিম ঘোষ, দক্ষিণ ২৪ পরগনা: ঢোলাহাটে বাজি বিস্ফোরণকাণ্ডে (Dholahat Incident Update) চাঞ্চল্যকর তথ্য সামনে এল। ঢোলাহাট থানার IC-র করা স্বতঃপ্রণোদিত মামলায় উল্লেখ করেছেন, 'বণিক পরিবারের বাজি কারখানার কোনও লাইসেন্স ছিল না। বাড়িতে গ্য়াস সিলিন্ডারের পাশে বেআইনি বাজি মজুত করে রাখা ছিল। সোমবার রাত ৮টা ২৫-এ মজুত বাজিতেই বিস্ফোরণ হয়।'

ঢোলাহাটে বাজি বিস্ফোরণকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ঢোলাহাট থানার IC-র করা স্বতঃপ্রণোদিত মামলায় স্পষ্ট উল্লেখ, বণিক পরিবারের বাজি কারখানার কোনও লাইসেন্স ছিল না। বাড়িতে গ্য়াস সিলিন্ডারের পাশে বেআইনি বাজি মজুত করে রাখা ছিল। সোমবার রাত ৮টা ২৫-এ মজুত বাজিতেই বিস্ফোরণ হয়। ঢোলাহাট থানার IC দেবাশিস রায়ের করা স্বতঃপ্রণোদিত মামলায় এই তথ্যের উল্লেখ রয়েছে। বিস্ফোরণের ঘটনায় বণিক পরিবারের ৫ জনের নামে FIR দায়ের করা হয়েছে। এদের মধ্যে ৩ জন মৃত। দুই ভাই চন্দ্রকান্ত বণিক ও তুষার বণিক ছাড়াও তাঁদের বাবা মৃত অরবিন্দ বণিক এবং দুই ভাইয়ের স্ত্রী সান্ত্বনা বণিক ও সুতপা বণিকের বিরুদ্ধে মামলা রুজু করেছে ঢোলাহাট থানার পুলিশ। চন্দ্রকান্ত গ্রেফতার হলেও ছোট ভাই তুষার বণিক পলাতক।

যদিও গতকাল মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন, লাইসেন্স ছিল তাদের। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,  "এখানে নিশ্চয়ই যে ঘটনা ঘটেছে, তার তো লাইসেন্স হোল্ডার ছিল, সে তো লাইসেন্স হোল্ডার। আপনার বাড়িতে আপনি তো গ্যাসটাকে সামলে রাখবেন। আমার বাড়িতে ধরুন, আমি তো রান্না করি না। যারা করে, তাদের দায়িত্ব গ্যাসটাকে সামলে রাখার। এটা আমাদের অনেক শিক্ষা দেয়। লাইসেন্স হোল্ডার ক্র্যাকার, আর গুজরাতে যে ২৫ জন মারা গেছে, সেটা লাইসেন্স হোল্ডার নয়।''

এদিকে ঢোলাহাটকাণ্ডের পর পূর্ব মেদিনীপুরে বেআইনি বাজি উদ্ধারে তৎপর হয়েছে পুলিশ। গতকাল কোলাঘাটের পয়াগ গ্রামে তমলুকের CI ও কোলাঘাট থানার OC-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী তল্লাশি অভিযান চালায়। উদ্ধার হয়েছে প্রায় ৮০০ কেজি বাজির মশলা ও উপকরণ। এই পয়াগ গ্রামে দীর্ঘদিন ধরে বেআইনি বাজি তৈরি হয়। গত বছরের ৯ জুন, এই গ্রামে বেআইনি বাজির গুদামে বিস্ফোরণ ঘটে। বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। প্রশ্ন উঠছে, তারপরও কীভাবে চলছিল বেআইনি বাজির কারবার? পুলিশের নজরদারি কোথায়? ঢোলাহাটকাণ্ডের পর গত দু'দিন ধরে পূর্ব মেদিনীপুর জেলায় অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে প্রায় ৪০০ কেজি বাজি ও বাজি তৈরির মশলা এবং ৭ হাজার ৮০০ প্যাকেট বাজি। নন্দীগ্রাম, মহিষাদল, ভূপতিনগর, পটাশপুর, মারিশদা, রামনগর থানা এলাকা থেকে সবথেকে বেশি বেআইনি বাজি বাজেয়াপ্ত করা হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Terrorist Hamim Mondal: হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
Agnimitra Paul: ”..এটা হবে না
”..এটা হবে না", নিয়ম লঙ্ঘনে "ফাইন", জরুরি ঘোষণা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, "আগামী ১ তারিখ থেকে..”
Taslima Nasrin:তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ,
তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ, "যারা বড় বড় কথা বলত.."

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget