এক্সপ্লোর

Durga Puja Vacation: তিস্তার পাড়ে ক্যাম্পিং-এর স্বাদ, ভ্রমণ পিপাসুদের নতুন ঠিকানা ত্রিবেণী

কালিম্পঙে এভাবেই তৈরি হয়েছে হারিয়ে যাওয়ার নতুন ঠিকানা। গ্রামের নাম ত্রিবেণী। কালিম্পং ও সিকিমের মাঝে নতুন ট্যুর ডেস্টিনেশন। 

উমেশ তামাঙ্গ, দার্জিলিং: পুজোর আর সপ্তাহ দুয়েকও বাকি নেই। অনেকেই এই সময়ে শহুরে কোলাহল ছাড়িয়ে বেরিয়ে পড়েন প্রকৃতির টানে। আর বাঙালির পায়ের তলায় সর্ষে। তাই করোনা বিধির কড়াকড়ির মাঝে একঘেয়েমি কাটাতে বেরিয়ে পড়া নতুনত্বের খোঁজে। সেই ট্যুর ডেস্টিনেশনের তালিকায় এবার জুড়তে চলেছে কালিম্পঙের পাহাড়ি গ্রাম, ত্রিবেনী।

‘মেঘ পিওনের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলে তিস্তা...’ সেখানে শুধু তিস্তা ছিল। এখানে তিস্তার হাত ধরেছে রঙ্গিত। কুয়াশা মাখা পাহাড়ের কোল ঘেঁষে একই ছন্দে বয়ে চলেছে দুই সহচরী। চারদিকে ঘন সবুজ প্রকৃতি। অপরূপ সৌন্দর্য ছেয়ে আছে দিগ্বিদিক। তার মাঝে মন খারাপের মেঘ, পলকে উধাও। কালিম্পঙে এভাবেই তৈরি হয়েছে হারিয়ে যাওয়ার নতুন ঠিকানা। গ্রামের নাম ত্রিবেণী। কালিম্পং ও সিকিমের মাঝে নতুন ট্যুর ডেস্টিনেশন। 

বর্ষার পরেই পর্যটকদের ঢল নামে। দেশ-বিদেশ থেকে ছুটে আসেন পর্যটকরা। নদীর পাড়ে ছোট ছোট তাঁবু। সেখানেই রাত্রিযাপন। সন্ধে নামলে ক্যাম্প ফায়ারের উষ্ণতা। সঙ্গে তিস্তা আর রঙ্গিতের সঙ্গমে মিলবে রাফটিংয়ের রোমাঞ্চ।

বিবেক সিংহ, মুম্বই-এর বাসিন্দা, যিনি এই ক্যাম্পের দায়িত্ব সামলাচ্ছেন তিনি জানালেন, টেন্ট নিয়েছি। প্রকৃতি আলাদা। রাফটিং হয়। বার বি কিউ বন ফায়ার। দার্জিলিং গ্যাংটক গেলে একদিন থেকে যান। 

আগে থেকে বুক করে তারপরই যাওয়া ভাল।  শিলিগুড়ি, দার্জিলিং, কার্শিয়াং, তিনচুলে থেকে যাওয়া যায়। নামতে হবে তিস্তা বাজারে। সেখান থেকে যে ক্যাম্পে যাবেন, সেখানে ফোন করে গাড়ি বুক করে নিতে পারেন। ধারণত দুপুরে চেকইন করতে হয়। লাঞ্চে জন্য করলে আগে থেকে বলে রাখতে হবে। তার জন্য আলাদা টাকাও বরাদ্দ করা হবে। বাকি প্যাকেজের মধ্যে সন্ধ্যার চা-টিফিন, ডিনার এবং ব্রেকফাস্ট থাকবে।

এই পর্যটনকে কেন্দ্র করেই কর্মসংস্থানের পথ খুঁজে পেয়েছেন গ্রামবাসীরা। ক্যাম্প অপারেটর পূজা সুব্বা জানিয়েছেন, '৬-৭ বছর হয়েছে ক্যাম্পিং। ২০০-র বেশি তরুণ তরুণী কাজ করছে। ছোট গ্রাম। কর্মসংস্থান হয়েছে। গ্রামের তরুণরা খারাপ পথে যাচ্ছে না।' প্রকৃতির নির্মল স্পর্শ পেতে অনেকেই ভিড় জমাচ্ছেন কালিম্পঙের এই ছোট্ট গ্রামে। অতএব কাঁধে ব্যাগ নিয়ে এবার শুধু লেটস গো বলার অপেক্ষা। 

এক রাত ত্রিবেণীতে মাথাপিছু প্রায় ১৫০০ টাকা খরচ হবে। আর রয়েছে গাড়ির খরচ। চাইলে তিস্তায় রিভার রাফ্টিংও করতে পারেন। তবে তার জন্য হাজার চারেক টাকা খরচা করতে হবে, দলে অনেকে থাকলে খরচ কম হবে রিভার রাফ্টিং-এর জন্য। ছবি ভিডিও ওরাই তুলে দেবে, তার জন্য আলাদা টাকা বরাদ্দ করতে হয়। 

আরও পড়ুন: Durga Puja Vacation: জানালার ওপারেই কাঞ্চনজঙ্ঘা, পুজোর ছুটিতে ঘুরে আসুন পাহাড়ি গ্রাম ডেয়ারি গাঁও, যোগি ঘাট, শিটং-এ

আরও পড়ুন: Durga Puja Vacation: পুজোর ছুটিতে অফবিট ডেস্টিনেশন, বেড়িয়ে আসুন তিনচুলে-তাকদা-লামাহাট্টা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand Student Protest : রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget