এক্সপ্লোর

Train Cancel: রেলপথ নির্মাণের কাজ শুরু, বাতিল একাধিক লোকাল ও দূরপাল্লার ট্রেন

Train Disruption: আগামী ১৮ অগাস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত রামপুরহাট থেকে চাতরা পর্যন্ত ২৩ কিলোমিটার রেল পথ নির্মাণের কাজ চলবে।

সুনীত হালদার, হাওড়া: তৃতীয় লাইন বসানোর জন্য ট্রেন চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত পূর্ব রেলের। পূর্ব রেলের রামপুরহাট-চাতরা রুটে তৃতীয় লাইন বসানোর কাজ হচ্ছে। তাই এই সিদ্ধান্ত বলে জানালেন আজ পূর্ব রেলের (Eastern Railway) হাওড়ার ডিভিশনের ডিআরএম সঞ্জীব কুমার। যার জেরে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিলের পাশাপাশি বেশ কিছু ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে।           

ট্রেন চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত: আগামী ১৮ অগাস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত রামপুরহাট থেকে চাতরা পর্যন্ত ২৩ কিলোমিটার রেল পথ নির্মাণের কাজ চলবে। খরচ হবে প্রায় তিনশো কোটি টাকা। মূলত প্রি-ইন্টারলকিং কাজ হবে। এর ফলে প্রতিদিন দশ জোড়া দূরপাল্লার মেল এবং এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। এর পাশাপাশি একাধিক দূরপাল্লার ট্রেন অন্য রুট দিয়ে চালানো হবে। একই সঙ্গে বেশ কিছু ট্রেনের যাত্রা পথ সংক্ষিপ্ত করা হয়েছে। এদিন হাওড়া স্টেশন লাগোয়া ডিআরএম অফিসে সঞ্জীব কুমার সাংবাদিক সম্মেলনে জানান, দূরপাল্লার ট্রেনের পাশাপাশি ওই সময়ে অনেক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। তার পরিবর্তে প্যাসেঞ্জার ট্রেন চালানো হবে। নিত্যযাত্রীদের সুবিধার জন্য আজিমগঞ্জ এবং রামপুরহাট স্টেশনের মধ্যে বিভিন্ন সময়ে চলবে এই প্যাসেঞ্জার ট্রেন।                              

উত্তরবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতের যাওয়ার গুরুত্বপূর্ণ রুট এটি। এই লাইন বসানোর কাজ সম্পূর্ণ হলে উত্তরবঙ্গে যাওয়া অনেক সুবিধা হবে বলে জানান ডিআরএম। তিনি বলেন, এছাড়াও এই লাইন দিয়ে বিভিন্ন তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা আরও বেশি পরিমাণে নিয়ে যাওয়া সহজে। এর ফলে শিল্পের প্রসারের পাশাপাশি পর্যটন শিল্পের উন্নতি হবে। ফলে যোগাযোগের মাধ্যমে ওইসব এলাকায় আর্থিক উন্নয়ন দ্রুত সম্ভব হবে।              

পাশাপাশি মেরামতির কারণে দক্ষিণ-পূর্ব শাখায় বাতিল প্রচুর দূরপাল্লার ট্রেন। ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা। রেল সূত্রে খবর, ইস্টকোস্ট রেলের (East Coast Railway) খুরদা ডিভিশনে রক্ষণাবেক্ষণের কাজ চলছে। তার জেরেই গোটা মাস ধরে মোট ১২২টি ট্রেন বাতিল করা হয়েছে। একগুচ্ছ ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হচ্ছে। বাতিলের তালিকায় রয়েছে মূলত ওড়িশা ও দক্ষিণ ভারতগামী ট্রেন।     

আরও পড়ুন: Siliguri News: মালিকানার দাবিতে সরব, ২৪ ঘণ্টা ব্যবসা বন্‍ধ শিলিগুড়ির বিধান মার্কেটে

সেরা শিরোনাম

News Live Updates: কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
Siliguri: পুজোর মুখে শিলিগুড়িতে হিন্দু জাগরণ মঞ্চের ফ্লেক্স ঘিরে বিতর্কের ঝড়, শুরু চাপানউতোর
পুজোর মুখে শিলিগুড়িতে হিন্দু জাগরণ মঞ্চের ফ্লেক্স ঘিরে বিতর্কের ঝড়, শুরু চাপানউতোর
Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget