এক্সপ্লোর

Cow Smuggling: গরু পাচারের টাকা কোথায়? জানতে সায়গল হোসেনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন ইডি-র

ED Appeals: এবার গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল , সায়গল হোসেনের ভূমিকা নিয়ে তদন্ত শুরু ইডি-র। সূত্রের খবর, অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে নিজেদের হেফাজত নিতে আবেদন করেছে ইডি। 

প্রকাশ সিনহা, কলকাতা: এবার গরু পাচার মামলায় (cow smuggling) অনুব্রত মণ্ডল(anubrata mondal), সায়গল হোসেনের (saigal hossein) ভূমিকা নিয়ে তদন্ত শুরু ইডি-র (ED)। সূত্রের খবর, অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে নিজেদের হেফাজত নিতে আবেদন করেছে ইডি। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে আবেদন জানিয়েছে ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, আসানসোল জেল থেকে তাঁকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেকট। গরু পাচারের টাকা কোথায় গেল, তারই হদিশ পেতে চাইছে ইডি।

কী জানা গেল?
সিবিআইয়ের পর ইডিও যে গরু পাচার মামলার তদন্ত শুরু করতে চলেছে, সে রকম অনুমান ছিলই। সেই জল্পনায় সিলমোহর পড়ে গেল। গত কালই সায়গল হোসেনকে হেফাজতে নিতে চেয়ে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে আবেদন জানায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রে খবর, এর মধ্যেই সিবিআইয়ের কাছ থেকে সব রকম তথ্য় ও নথি সংগ্রহ করেছে ইডি। তদন্তকারীরা জানাচ্ছেন, গরু পাচারের থেকে বিপুল অঙ্কের টাকা পাচারকারীদের থেকে সায়গল হোসেনের মাধ্যমে অনুব্রত মণ্ডলের কাছে পৌঁছে গিয়েছিল। সেই টাকা গেল কোথায়? তা হলে কি কোনও সম্পত্তি তৈরি করা হয়েছিল? বার বার যে বেনামি সম্পত্তির কথা উঠে আসছে,সেই সমস্ত সম্পত্তি বেনামি সম্পত্তি কোথায়? কিছু সম্পত্তি কি এখনও লুকনো রয়েছে? সবটা জানতে এবার তদন্ত শুরু করল ইডি। সেই জন্যই আসানসোল জেল থেকে সায়গল হোসেনকে দিল্লি নিয়ে এসে জেরা করতে চান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। 

অনুব্রত প্রসঙ্গে....
গরু পাচার মামলায় তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে গ্রেফতার করেছে সিবিআই। তাঁর ১৪ দিন জেল হেফাজতও হয়েছে। 'প্রভাবশালী' তত্ত্বের জেরেই জামিন খারিজ হয় অনুব্রতর। প্রায় ১৭ কোটি টাকার ফিক্সড ডিপোজিট-সহ একাধিক চালকল সিবিআইয়ের রেডারে। দিনতিনেক আগে অনুব্রত-ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েনের বোলপুরের কালিকাপুরের বাড়িতে হানা দেন তদন্তকারীরা। বোলপুর পুরসভার গাড়ির খালাসি ছিলেন বিদ্যুৎ। ২০১১-র পালাবদলের পর তাঁর চাকরি পাকা হয়। সেই থেকে উত্থান বিদ্যুৎবরণের। স্থানীয় সূত্রে দাবি, অনুব্রতকে বাবা বলে ডাকতেন বিদ্যুৎ। অনুব্রত তাঁকে একাধিক সংস্থার ডিরেক্টর বানিয়েছিলেন বলে সিবিআই সূত্রে দাবি। গরুপাচার মামলায় এবার সেই বিদ্যুৎবরণই সিবিআইয়ের নজরে।এর মধ্যেই অনুব্রতর জামিন চেয়ে আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীকে হুমকি চিঠির অভিযোগে তোলপাড় পড়ে যায় রাজ্য রাজনীতিতে। যদিও বীরভূমের দাপুটে জেলা সভাপতি জানিয়েছেন, ওটা বিজেপি করেছে। এবার সিবিআইয়ের পাশাপাশি তৎপরতা বাড়াল ইডি।
 এর পর কোন দিকে জল গড়াবে? বলবে সময়।

 

আরও পড়ুন:আজ বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই, আকাশ তুলনামূলক পরিষ্কার

সেরা শিরোনাম

Cyclone Arnab : আগামী ১২ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ, শক্তি বাড়িয়ে ফুঁসছে ঘূর্ণিঝড় 'অর্ণব', বাতিল করে দেওয়া হল ৫৩টি ট্রেন
আগামী ১২ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ, শক্তি বাড়িয়ে ফুঁসছে ঘূর্ণিঝড় 'অর্ণব', বাতিল করে দেওয়া হল ৫৩টি ট্রেন
Cyclone Arnab: শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণব, লাল সতর্কতা জারি, কলকাতা-জেলায় প্রবল বৃষ্টির আশঙ্কা
শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণব, লাল সতর্কতা জারি, কলকাতা-জেলায় প্রবল বৃষ্টির আশঙ্কা
Gaighata Assault Case: গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এনকাউন্টার, বারুইপুরের পুনরাবৃত্তি, ধৃত রিভলভার ছিনিয়ে গুলি চালায় বলে দাবি পুলিশের
গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এনকাউন্টার, বারুইপুরের পুনরাবৃত্তি, ধৃত রিভলভার ছিনিয়ে গুলি চালায় বলে দাবি পুলিশের
News Live : 'সর্বসম্মতিতেই সব সিদ্ধান্ত', জ্ঞানেশ-বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা কমিশনের
'সর্বসম্মতিতেই সব সিদ্ধান্ত', জ্ঞানেশ-বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা কমিশনের

ভিডিও

BJP News: BJP প্রার্থী হতে ড্রপ বক্সে প্রায় সাড়ে চার হাজার নাম, সুযোগ বুঝে ঢুকে পড়ছে তৃণমূলীরাও?
Behala News : বেহালার সরশুনায় চরম অমানবিকতা! প্রেমিকের পরিবারকে বেধড়ক মারধর ও হেনস্থা, গ্রেফতার ৩
CM Suvendu Adhikari News : 'বউনি করতে দেব না...',পুরভোটের আগে বিরোধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ২: প্রধানমন্ত্রীকে 'বাবা' তুলে আক্রমণ ৮৪ বছরের খাড়গের, দেশজুড়ে প্রতিবাদের ঝড়
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ১: পুরভোটে একা BJP, না সঙ্গে NCPI?, বাড়িতে গিয়ে সুদীপকে ক্লিনচিট শুভেন্দুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
Embed widget