এক্সপ্লোর

Nawsad Siddique : 'দানা খুঁজতে গামছা পরে নামতে হবে ডালের বাটিতে', জেলের খাবার নিয়ে বিস্ফোরক নৌশাদ ! বিধানসভাতেই কারামন্ত্রীর সঙ্গে তরজা

Nawsad Siddique Vs Akhil Giri : আইএসএফ বিধায়কের দাবি, ডাল এত পাতলা ডালের দানা খুঁজতে গামছা পরে ডালের দানা খুঁজতে গামছা পরে নামতে হবে ডালের বাটিতে ! 

আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, দীপক ঘোষ, কলকাতা : কারাগারে বন্দিদের দৈনিক খাবারের জন্য় কত টাকা বরাদ্দ? এছাড়া তাঁদের থাকা ও চিকিৎসার জন্য় কত টাকা বরাদ্দ করে রাজ্য় সরকার? এই নিয়েই বিধানসভায় তুঙ্গে উঠল তরজা। সম্মুখ সমরে কারামন্ত্রী ও একদা জেলবন্দি বিধায়ক। জেলের খাবারের মান নিয়ে, বিধানসভায় তরজায় জড়ালেন কারামন্ত্রী অখিল গিরি ( Akhil Giri )ও ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি  (Nawsad Siddique Explosive Statement )। কত পরিমান এবং কী খাবার দেওয়া হয়, সেই তথ্য দিয়ে জেলের খাবারের মান ভাল এই দাবি করেন অখিল গিরি। যদিও, সেই দাবি নস্যাৎ করেছেন নৌশাদ সিদ্দিকি। আইএসএফ বিধায়কের দাবি, ডাল এত পাতলা ডালের দানা খুঁজতে গামছা পরে ডালের দানা খুঁজতে গামছা পরে নামতে হবে ডালের বাটিতে ! 

 জেলের খাবার কেমন হয়, তা নিয়েই মঙ্গলবার বিধানসভায় বাঁধল তুমুল তরজা।  বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিনে, জেলের খাবারের মান নিয়ে প্রশ্ন তোলেন ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি। তিনি জানতে চান, কারাগারে বন্দিদের দৈনিক খাবারের জন্য় কত টাকা বরাদ্দ? এছাড়া তাঁদের থাকা ও চিকিৎসার জন্য় কত টাকা বরাদ্দ করে রাজ্য় সরকার?

উত্তরে কারামন্ত্রী অখিল গিরি জানান,  বন্দি পিছু প্রতিদিনের খাওয়া বাবদ বরাদ্দ ৫২ টাকা ৫৪ পয়সা। এক-একজনের খাদ্য তালিকায় প্রতিদিন ২৫০ গ্রাম চাল, ১০০ গ্রাম ডাল, ৩০০ গ্রাম সবজি, তার সঙ্গে ১০০ গ্রাম আলু যুক্ত থাকে। সপ্তাহে একদিন করে ৭৫ গ্রাম মাছ, ৭৫ গ্রাম মাংস, সপ্তাহে ১দিন ডিম, ২৫ গ্রাম সয়াবিন দেওয়া হয়। বিকেলে ৪টি বিসকুট ও চা দেওয়া হয়। এছাড়া, টিফিনে মুড়ির সাথে বাদাম ও ডাল ভাজা দেওয়া হয়। রামিষভোজী বন্দি পিছু জন্য বরাদ্দ রয়েছে ২৫০ মিলিলিটার দুধ। 

কিন্তু একসময় জেলবন্দি থাকা নৌশাদ দাবি করেন,' জেলের খাবার মুখে দেওয়া যায় না। সকালে একটু মুড়ি গুড় দেওয়া হতো। বলা হচ্ছে, আড়াইশো গ্রাম চালের ভাত দেওয়া হয়। কেউ আড়াইশো গ্রাম চালের ভাত পাননা। সবজিও খুবই নিম্নমানের। মন্ত্রীর দাবি ৭৫ গ্রাম মাছের পিস দেওয়া হয়। আসলে এত পাতলা মাছের পিস যে আমি ভাবতাম যে মাছ কাটছে তাঁর হাত কেটে যায় না ! 

গতবছরই ৪২ দিন জেলে বন্দি ছিলেন ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকি। তাই জেলের খাবার সম্পর্কে তাঁর সম্য়ক ধারণা আছে। তাই তিনি প্রশ্ন তুললেন, মাংসের পিস এত ছোট খুঁজে পাওয়া যায় না। ডাল এত পাতলা ডালের দানা খুঁজতে গামছা পরে ডালের দানা খুঁজতে গামছা পরে নামতে হবে ডালের বাটিতে। 

এই প্রসঙ্গে এবিপি আনন্দর তরফে অখিল গিরিকে ফোনে ধরা হলে কারামন্ত্রী বলেন, 'উনি ভাত-সবজি সব কিছু নিয়ে অভিযোগ করেননি। উনি মাছের সাইজ ও ডাল নিয়ে অভিযোগ করেছেন। ওঁর অভিযোগ খতিয়ে দেখা হবে' 

বিধানসভায় প্রসঙ্গ ওঠার পর, জেলের ভাতের মান পাল্টায় কি না, সেটাই আসল বিষয়।

 

সেরা শিরোনাম

News Live Updates: সকাল সকাল অ্যাকশনে ইডি, পাঁচ জায়গায় তল্লাশি, তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা? বর্তমান সিগনেটরি কে? জানতে চান আধিকারিকরা
সকাল সকাল অ্যাকশনে ইডি, পাঁচ জায়গায় তল্লাশি, তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা? বর্তমান সিগনেটরি কে? জানতে চান আধিকারিকরা
ED Action on Trinamool: তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীসের টাকা? বিতর্কের মধ্যেই এবার অ্যাকশনে ইডি!
তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীসের টাকা? বিতর্কের মধ্যেই এবার অ্যাকশনে ইডি!
Baruipur News: ফের রণক্ষেত্র বারুইপুর! ফুটবল ম্যাচে 'হারের বদলা নিতে নৃশংস খুন' কিশোরকে
ফের রণক্ষেত্র বারুইপুর! ফুটবল ম্যাচে 'হারের বদলা নিতে নৃশংস খুন' কিশোরকে
Sebaashray: অভিষেকের সেবাশ্রয়ে ওষুধ নিয়েও কোটি কোটি টাকা তছরুপ, নতুন অভিযোগ দায়ের বিজেপি নেতা অভিজিৎ দাস ববির
অভিষেকের সেবাশ্রয়ে ওষুধ নিয়েও কোটি কোটি টাকা তছরুপ, নতুন অভিযোগ দায়ের বিজেপি নেতা অভিজিৎ দাস ববির

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৬.০৭.২০২৬)।নির্যাতন থেকে খুন, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের ছত্রে-ছত্রে ভয়াবহ নৃশংসতা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৬.০৭.২৬)।বারুইপুরের বর্বরতায় বড়সড় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget