এক্সপ্লোর

SSC Scam: জেলে বসেই ভার্চুয়াল শুনানি, কেঁদে ভাসালেন পার্থ-অর্পিতা

Partha Chatterjee: ১৪ দিনের হেফাজত শেষে বুধবার ভার্চুয়াল শুনানি ছিল। সেখানেই কেঁদে ফেলেন পার্থ এবং অর্পিতা।

কলকাতা: দুর্নীতির অভিযোগে মন্ত্রিত্ব গিয়েছে। দলের পদ খুইয়ে কোণঠাসা হয়ে পড়েছেন। এ বার জেলে বসে কেঁদে ফেললেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। ভার্চুয়াল শুনানি চলাকালীন কেঁদে ফেললেন তিনি। কেঁদে ফেললেন তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ও (Arpita Mukherjee)। কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ নিয়ে নিজেদের নির্দোষ বলে দাবি করেন দু'জনই। 

১৪ দিনের হেফাজত শেষে বুধবার ভার্চুয়াল শুনানি ছিল। সেখানেই কেঁদে ফেলেন পার্থ এবং অর্পিতা। তিনি কিছু বলতে চান কি না, জানতে চান বিচারক। তাতেই কেঁদে ফেলেন পার্থ। বলেন, "আমি জনসেবক। ৩০ ঘণ্টা আমার বাড়িতে ছিল ইডি। কিছু পায়নি। ১০০ কোটি টাকার কথা বলছেন ওঁরা। আমার বাড়িতে এসে দেখুন। দেখুন আমার বিধানসভা কেন্দ্রে এসে।"

নিজের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন অর্পিতাও। তিনি বলেন, "৩০ ঘণ্টা ইডি-র আধিকারিকরা বাড়িতে ছিলেন। আমি নিজেও জানি না, কোথা থেকে, কীভাবে, টাকা উদ্ধার হয়েছে। ইডি যখন যায়, ৮ ঘণ্টা বেডরুমে ছিলাম। বেরোইনি। আমার কোনও আইডিয়া ছিল না। ৪ ঘণ্টা বাথরুমে ছিলাম। তারপর বেডরুমে চলে আসি, কিছুই জানি না। কোথা থেকে টাকা পেল।"

আরও পড়ুন: Arpita Mukherjee: অর্পিতার অ্যাকাউন্টে আরও ৫ কোটি, কলকাতায় ৯ কোটির দুই বাড়ি, আদালতে দাবি ইডি-র

কাঁদতে কাঁদতেই অর্পিতা আরও বলেন, "আমি সাধারণ পরিবারের মেয়ে। বাবা মারা গিয়েছেন ছোটবেলায়। মা বয়স্ক, অসুস্থ।" টাকা উদ্ধারের কথা জানতে চাইলে বলেন, "আমার বাড়ি থেকে পাওয়া গিয়েছে। কিন্তু আমি নিজেও জানি না। বাড়ি আমার, কিন্তু আমি জানি না। টাকা ওঁরাই জানে।" বিচারক প্রশ্ন করেন, কারা জানে? অর্পিতা বলেন, "ইডি-র তো আমার বাড়িতে যাওয়ার কথা নয়। সাধারণ মানুষের বাড়ি তো ইডি যাবে না।" বিচারক তখন বলেন, "এরকম তো বলা নেই, ED আপনার বাড়ি যেতে পারবে না। টাকা আপনার বাড়ি থেকে উদ্ধার হলো, যেহেতু মালিক... আপনার জানা উচিত ছিল।"

তবে এ দিন ইডি (Enforcement Directorate/ED) আদালতে জানায়, নিয়োগ দুর্নীতিতে প্রায় ১০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে এবং টাকার অঙ্ক আরও বাড়তে পারে বলে অনুমান করছে তারা। তারা জানিয়েছে, অর্পিতার দুই অ্যাকাউন্টের প্রথমটিতে ৩.১০ কোটি টাকা খেপে খেপে জমা পড়েছে ২০১৭ সালের জুন থেকে ২০২২-এর জুলাই পর্যন্ত। অন্য একটি অ্যাকাউন্টে ২.২২ কোটি টাকা জমা পড়েছে। অর্থাৎ সবমিলিয়ে প্রায় ৫ কোটি ৩২ লক্ষ টাকা পাওয়া গিয়েছে অর্পিতার অ্যাকাউন্টে।

ইডি আরও জানিয়েছে, গত ১৪ দিনে আরও যে দু'টি সম্পত্তির হদিশ মিলেছে, এর মধ্যে রাসবিহারী কানেক্টরে ৪ কোটি টাকার বাড়ির হদিশ মিলেছে। যামিনী রায় রোডে ৫ কোটি টাকার আরও একটি সম্পত্তির হদিশ মিলেছে বলে জানিয়েছে ইডি। ব্যবসার জন্য বাড়ি বলা হলেও, সেখানে ব্যবসার কিছুই হত না, কোর্টে দাবি ইডি-র। 

সেরা শিরোনাম

Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
ঢাকুরিয়ায় বামদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
ঢাকুরিয়ায় বামদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে

ভিডিও

Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP
Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget