এক্সপ্লোর

RG Kar News: বিচারের দাবিতে আজ স্বাস্থ্য়ভবন-সিজিও কমপ্লেক্স মিছিল, ধর্না উঠলেও কী সিদ্ধান্ত জুনিয়র ডাক্তারদের ?

Junior Doctors Protest: ৯ অগস্ট আর জি কর মেডিক্য়ালে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়। তার প্রতিবাদে এবং সেই ঘটনার বিচার চেয়ে কর্মবিরতি শুরু করেন জুনিয়র ডাক্তাররা।

ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার ও সুকান্ত মুখোপাধ্য়ায়, কলকাতা : আজ স্বাস্থ্যভবনের সামনে থেকে উঠছে জুনিয়র ডাক্তারদের ধর্না। বিচারের দাবিতে স্বাস্থ্য়ভবন থেকে সিজিও কমপ্লেক্স অবধি মিছিল করবেন আন্দোলনকারীরা। তারপর শনিবার যোগ দেবেন জরুরি পরিষেবায়। তবে অবস্থান উঠলেও আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র ডাক্তাররা।

অবশেষে ১১ দিনের মাথায় ধর্না প্রত্য়াহারের সিদ্ধান্ত। শুক্রবার স্বাস্থ্য়ভবনের সামনে থেকে ধর্না তুলছেন জুনিয়র ডাক্তাররা। শনিবার থেকেই জরুরি পরিষেবায় ফিরবেন তাঁরা। শুক্রবার তাঁদের জেনারেল বডির মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এ প্রসঙ্গে জুনিয়র ডাক্তারদের তরফে অনিকেত মাহাতো বলেন, "শুক্রবার স্বাস্থ্যভবন থেকে সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছি বিকাল ৩টেয়। সকলের কাছে অনুরোধ, বিচারের দাবিতে মিছিল যেন মুখরিত হয়ে ওঠে। পশ্চিমবঙ্গে যে বন্যা কবলিত পরিস্থিতি তৈরি হয়েছে, সেই জায়গা থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে একটি কমিটি তৈরি করেছি, যারা বন্যা কবলিত এলাকায় মেডিক্যাল ক্যাম্প, ত্রাণশিবির ...যা যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার নেবে। শনিবার থেকে জুনিয়র ডাক্তারদের তরফে জরুরি পরিষেবা শুরু করছি। তবে, রাজ্য প্রশাসনকে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিতে চাই, দ্বিতীয় অভয়া যাতে কলেজে কলেজে না ঘটে তারজন্য ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে সারা পশ্চিমবঙ্গে এই লড়াই এবং কর্মসূচি চলবে।"

৯ অগস্ট আর জি কর মেডিক্য়ালে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়। তার প্রতিবাদে এবং সেই ঘটনার বিচার চেয়ে কর্মবিরতি শুরু করেন জুনিয়র ডাক্তাররা। ১০ সেপ্টেম্বর থেকে সল্টলেকে স্বাস্থ্য়ভবনের সামনে ধর্নায় বসেছিলেন জুনিয়র ডাক্তাররা। শুক্রবার সেই স্বাস্থ্য়ভবন থেকেই সিবিআইয়ের দফতর সিজিও কমপ্লেক্স অবধি মিছিল করবেন জুনিয়র ডাক্তাররা। বিচার সুনিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন জারি থাকবে বলে স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। সঙ্গে ফের একাবর থ্রেট কালচারের বিরুদ্ধে তাঁদের আন্দোলনের রূপরেখাও জানিয়ে দিলেন। এ প্রসঙ্গে জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার বলেন, "থ্রেট কালচারকে সমূলে বিনাশ করার জন্য প্রত্যেক কলেজে তদন্ত কমিটি বসাতে হবে। সিলেক্টেড মেম্বারদের মাধ্যমেই থ্রেট কালচার চলে। কিছু মানুষকে সিলেক্ট করে নেওয়া হয়। সেইজন্য প্রয়োজন গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু পরিবেশ তৈরি। যাতে এই থ্রেট কালচার না চলতে পারে। "

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget