এক্সপ্লোর

Salary Portal Problem: বেতন পোর্টাল নিয়ে ধন্দ, শিক্ষা দফতরের স্পষ্ট নির্দেশ দাবি প্রধান শিক্ষকদের

SSC Case: কেউ চাকরি পেয়ে ঋণ নিয়ে মাথার ওপর একটা ছাদ তৈরি করেছিলেন, কারও ওপরে গোটা সংসারের ভার।

কলকাতা: বেতনের জন্য় খুলে গেছে পোর্টাল। ওই পোর্টালে নাম রয়েছে চাকরিহারা (SSC Case) শিক্ষক ও অশিক্ষককর্মীদের। তাঁদের নাম স্কুল কর্তৃপক্ষ সাবমিট করবে? কি করবে না? রীতিমত ধন্দে পড়তে হচ্ছে স্কুলের প্রধান শিক্ষকদের। তাঁদের একাংশের দাবি, এনিয়ে স্পষ্ট নির্দেশ দিক শিক্ষা দফতর। এদিকে, বেতন না পেলে কীভাবে সংসার চলবে!? কিছু ভাবতে পারছেন না অসহায় চাকরিহারারা।                     

ধন্দে স্কুলের প্রধান শিক্ষকরা: কেউ চাকরি পেয়ে ঋণ নিয়ে মাথার ওপর একটা ছাদ তৈরি করেছিলেন, কারও ওপরে গোটা সংসারের ভার। কিন্তু, আগামী মাস থেকে বেতন বন্ধ হয়ে গেলে কী হবে? চাকরিহারা অসংখ্য় যোগ্য় শিক্ষক-শিক্ষিকার জীবনে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ইন্টিগ্রেটেড অনলাইন স্য়ালারি ম্য়ানেজমেন্ট সিস্টেম, শিক্ষক - অশিক্ষককর্মীদের বেতনের পোর্টাল। সূত্রের খবর, প্রতি মাসের ১০ তারিখের মধ্য়ে, এখানে তথ্য় জমা দিয়ে বেতনের জন্য় আবেদন করতে হয়। তার ভিত্তিতেই মাসের শেষে বেতন ঢোকে। কিন্তু, সুপ্রিম কোর্টের নির্দেশে, যেদিন প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষা কর্মীর চাকরি চলে যায়, সূত্রের খবর, সেদিনই এই পোর্টাল বন্ধ হয়ে যায়। বুধবার, রাজ্য়জুড়ে চাকরিহারাদের তরফে যে DI অফিস অভিযানের ডাক দেওয়া হয়েছিল, তার অন্য়তম কারণ ছিল, এই পোর্টাল বন্ধ হয়ে যাওয়া।

এরইমধ্য়ে, বুধবার বিকেলেই খুলে দেওয়া হয় পোর্টাল। সেখানে চাকরিহারাদের নামও রয়েছে। কিন্তু পোর্টালে সাবমিশন নিয়ে রীতিমত ধন্দে পড়েছেন স্কুলের প্রধান শিক্ষকরা।  ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক রাজা দে বলেন, "আমাদের স্কুলে যারা ছিল ২ জন টিচারকে নিয়ে কন্ট্রোভার্সি। আমি সবার নাম সাবমিশন করে দিয়েছি।'' যোধপুর পার্ক বয়েস হাইস্কুলের প্রধান শিক্ষক অমিত সেন মজুমদার বলেন, "যোগ্য় অযোগ্য় সবারই নাম আছে পোর্টালে। আমি সব পাঠিয়ে দিয়েছি।''

রাজ্য় সরকার সূত্রে খবর, আপাতত পোর্টাল খোলা হয়েছে। ২-১ দিনের মধ্য়ে এই নিয়ে স্পষ্টভাবে সবকিছু জানিয়ে দেওয়া হবে। অ্য়াডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্য়ান্ড হেডমিস্ট্রেসের রাজ্য় সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলেন, "আমাদের এই মুহূর্তে লিখিত অর্ডার ভীষণরকমের প্রয়োজন। ব্য়াপারটা যতক্ষণ না পরিষ্কার করছে, আমরা তাঁদের বেতন ঢোকাতে গিয়ে ধন্দে পড়ছি। এই ধন্দ পরিষ্কার করার দায়িত্ব শিক্ষা দফতরের, রাজ্য় সরকারের। তাঁদের নাম দেখা যাচ্ছে, কী করব বুঝে উঠতে পারছি না।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget