এক্সপ্লোর

Sandeshkhali News : বিরোধীদের বাউন্ডারিতেও পা রাখতে দেওয়া হয়নি, কাল ৩ মন্ত্রী যাচ্ছেন সন্দেশখালি

Sandeshkhali Incident : 'মানুষের ক্ষোভ কমাতে' আগামীকাল সন্দেশখালিতে যাচ্ছেন রাজ্যের তিন মন্ত্রী। সেখানে সন্দেশখালির বাসিন্দাদের সঙ্গে কথা বলবেন তিন মন্ত্রী। 

সমীরণ পাল, উত্তর চব্বিশ পরগনা : ৪৩ দিন পর এখনও অধরা শেখ শাহজাহান ( Sheikh Shahjahan )। ফুঁসছে সন্দেশখালি ( Sandeshkhali )। উত্তপ্ত লাভার মতো ক্ষোভের উদ্গার করছেন সন্দেশখালির মহিলারা। পুরুষদের উপর অত্যাচার, নারী নির্যাতনের মতো অভিযোগ উঠছে শাহজাহান বাহিনীর উপর। আর তা নিয়ে ক্রমেই উত্তপ্ত হচ্ছে বঙ্গ রাজনীতি। সন্দেশখালিতে প্রবেশ তো দূরে থাক, তার ধারেপাশেও ঘেঁসতে দেওয়া হয়নি বিরোধী দলগুলিকে। রুখে দিয়েছে পুলিশ। অশান্তির পারদ উঠেছে চরমে। তারই মধ্যে 'মানুষের ক্ষোভ কমাতে' আগামীকাল সন্দেশখালিতে যাচ্ছেন রাজ্যের তিন মন্ত্রী।

সন্দেশখালি ১ নম্বর ব্লকে ন্যাজাট থানা এলাকায় সেহেরা-রাধানগর গ্রাম পঞ্চায়েতের সেয়ারা বাজারে যাবেন ব্রাত্য বসু, পার্থ ভৌমিক, সুজিত বসুরা। সেখানে সন্দেশখালির বাসিন্দাদের সঙ্গে কথা বলবেন তিন মন্ত্রী। 

সন্দেশখালিতে ১৪৪ ধারা আছে। সেই কারণ দর্শিয়ে শুক্রবার বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রতিনিধিদের এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে আটকে দেওয়া হয় ধামাখালির রামপুরেই। পুলিশ বাঁশের ব্যারিকেড দিয়ে আটকে দেয় তাদের পথ। এর জন্য পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা থেকে ধস্তাধস্তি বেণধে যায়। তবু লাভ হয়নি কিছুই। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর পর বিজেপির ফ্য়াক্ট ফাইন্ডিং টিমকেও সন্দেশখালিতে ঢুকতে দেয়নি পুলিশ। কিছুক্ষণ অবস্থানে বসার পর, ফিরে এসে রাজ্য়পালের সঙ্গে দেখা করেন ওই প্রতিনিধি দলের সদস্য়রা। তারপর পুলিশি বাধার মুখে পড়তে হয় অধীর চৌধুরীকেও। এই আবহেই সেখানে যাচ্ছেন রাজ্যের মন্ত্রীরা। 

এরই মধ্যে খবর, গ্রামবাসীদের ক্ষোভ প্রশমনে তিনদিন ধরে সন্দেশখালির গ্রামে গ্রামে ঘুরছে তৃণমূলের প্রতিনিধিদল। শুনছে গ্রামবাসীদের অভাব অভিযোগের কথা। শিবু-উত্তমদের কাছ থেকে কেউ টাকা পান কি না, কত টাকা বাকি রয়েছে, এসবই জানতে চাওয়া হচ্ছে গ্রামবাসীদের কাছে। দল বা পঞ্চায়েতের বিরুদ্ধে নয়, মানুষের ক্ষোভ ব্যক্তি বিশেষের বিরুদ্ধে, দাবি তৃণমূলের প্রতিনিধিদলের। এও আশ্বাস দেওয়া হচ্ছে, যদি কেউ উত্তম সর্দারের থেকে টাকা পান, তাহলে তাও ফেরত দেওয়া হবে। টাকা দেবে উত্তমের পরিবার। 

কেন্দ্রের জানিয়েছেন, সন্দেশখালির পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে, জানালেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ এবং আদিবাসী বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভারতী পাওয়ার। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, গত ১০ বছরে মোদি সরকার মহিলাদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়েছে।    

আরও পড়ুন :

নিজের বাড়িতেই নৃশংসভাবে খুন বালক, নেপথ্যে পঞ্চম শ্রেণির এক ছাত্রের সঙ্গে ঝগড়া?

 

 

 

 

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget