এক্সপ্লোর

Omicron: ফের ছড়াচ্ছে ওমিক্রন, সংক্রমণের ঊর্ধ্বমুখী হার নিয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Omicron Outbreak: এই প্রেক্ষাপটে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এপিডেমিওলজিস্ট মারিয়া ভ্যান খেরখোভ বলেছেন যে এখনও বিশ্বজুড়ে এখনও তীব্রতার সঙ্গেই ছড়িয়ে চলেছে ওমিক্রন।

নয়া দিল্লি: ফের করোনা নিয়ে সতর্কতা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চলতি বছরে ওমিক্রনের প্রভাব ক্রমশ কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হচ্ছিল বিশ্ব। কিন্তু এর মধ্যেই চিন ও দক্ষিণ কোরিয়ায় বাড়বাড়ন্ত করোনার। চিনের একাধিক প্রদেশে লকডাউনও হয়েছে। এই প্রেক্ষাপটে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এপিডেমিওলজিস্ট মারিয়া ভ্যান খেরখোভ বলেছেন যে এখনও বিশ্বজুড়ে এখনও তীব্রতার সঙ্গেই ছড়িয়ে চলেছে ওমিক্রন। চিনে যেমন গত দু বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে সাম্প্রতিক দৈনিক আক্রান্তের সংখ্যা। 

চিকিৎসকের কথায়, কয়েক সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমলেও বিশ্বে ফের বাড়ছে কোভিড। তবে ফের কমেছে করোনা পরীক্ষার সংখ্যাও। তিনি সতর্ক করেছেন যে টিকা নেওয়ার সংখ্যা বাড়লেও যেখানে বিধিনিষেধমূলক ব্যবস্থা প্রত্যাহার করা হয়েছে সেখানে আক্রান্তের সংখ্যা ফের বাড়তে শুরু করেছে। তিনি এও বলেন, ভ্যাকসিনগুলি গুরুতর রোগ এবং মৃত্যু কমাতে কার্যকর, কিন্তু সংক্রমণ নয়। 

মারিয়া ভ্যান খেরখোভের মতে, ওমিক্রন বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রভাবশালী স্ট্রেন। মূলত এটির অত্যন্ত সংক্রমণযোগ্য প্রকৃতির কারণে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মারিয়া ভ্যান খেরখোভ বলেছেন যে মৃত্যুর হার "এখনও অনেক বেশি"। এদিকে, চিনের পর এবার কোভিডের ভয়ঙ্কর রূপ দক্ষিণ কোরিয়ায়। একদিনে ৪ লক্ষর বেশি সংক্রমণ। ২৪ ঘণ্টায় আক্রান্ত হলেন ৪ লক্ষ ৭৪১ জন জন। গত বছর জানুয়ারিতে প্রথম সংক্রমণ ছড়িয়ে পড়ার পর যা সর্বাধিক বলে জানা গেছে।

আরও পড়ুন, বয়স্কের জন্য দু:সংবাদ, রেলযাত্রায় সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন প্রবীণরা

নতুন করে এত সংখ্যক সংক্রমণ ছড়িয়ে পড়ায় দক্ষিণ কোরিয়ায় মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ৭,৬২৯,২৭৫। এমনই জানিয়েছে সাউথ কোরিয়া কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এজেন্সি। এদিকে অতিমারী ছড়িয়ে পড়ার পর গত মঙ্গলবার সবেথেকে বেশি মৃতের সংখ্যা দেখা যায় এখানে। একদিনে মৃত্যু হয় ২৯৩ জনের। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস সূত্রের এমনই খবর।   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের জের, ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, তালিকায় কোন কোন হোটেল?
তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের জের, ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, তালিকায় কোন কোন হোটেল?
তারাপীঠে একাধিক হোটেল বন্ধের নির্দেশ, কড়া পদক্ষেপ জেলা প্রশাসনের, কোন কোন হোটেল?
তারাপীঠে একাধিক হোটেল বন্ধের নির্দেশ, কড়া পদক্ষেপ জেলা প্রশাসনের, কোন কোন হোটেল?
Crime News : বোরখা পরে এসে প্রায় সাড়ে ৬ ভরির সোনার হার চুরি ! নামকরা গয়নার দোকানে চাঞ্চল্যকর অভিযোগ
বোরখা পরে এসে প্রায় সাড়ে ৬ ভরির সোনার হার চুরি ! নামকরা গয়নার দোকানে চাঞ্চল্যকর অভিযোগ
Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন

ভিডিও

Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ১: 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget